আনন্দবাজারের রিপোর্ট
মোটা অঙ্কের টাকায় ভারতে আশ্রয় নিচ্ছেন এমপি-রাজনীতিকরা
নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আপামর ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপরই গ্রেপ্তার আতঙ্কে ভুগতে থাকেন আওয়ামী লীগের প্রভাবশালী এমপি ও রাজনীতিকরা। অনেকেই ইতোমধ্যে বিভিন্ন মামলায় পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন।
এমন অবস্থায় আত্মগোপনে থাকা প্রভাবশালী এমপি ও রাজনীতিকরা মোটা অংকের অর্থের বিনিময়ে ভারত-বাংলাদেশ সীমান্তের দুই পাশের সক্রিয় সিন্ডিকেট চক্রের সহায়তায় ভারতে পাড়ি জমাচ্ছেন। সীমান্ত পাড়ি দেওয়ার বিনিময়ে সিন্ডিকেটের চক্রের সদস্যদের কাছে পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকাও গুনছেন তারা।
বুধবার পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। এতে একটি সীমান্ত সিন্ডিকেটের সহায়তায় একজন বাংলাদেশি এমপি এবং তার পরিবারের ভারতে পালিয়ে যাওয়ার বিবরণ তুলে ধরা হয়। তবে বাংলাদেশি এমপির পরিচয় প্রকাশ করেনি আনন্দবাজার।
আনন্দবাজার বলেছে, বাংলাদেশের মেহেরপুর জেলার কাশারীবাজার থেকে একজন এমপি ফোন করেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী কাথুলিবাজার এলাকার একটি বাড়িতে। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে কিছু দিনের জন্য দেশ ছেড়ে ভারতে ‘নিরাপদ আশ্রয়’ চান তিনি।
প্রতিবেদনে বলা হয়, ফোন করার কিছুক্ষণ পর কাথুলিবাজার থেকে ফোন আসে নদিয়ার করিমপুর-২ ব্লকের রাউতবাটি গ্রামে। এতে ফোনের দুই প্রান্তের ব্যক্তির মাঝে প্রায় পাঁচ মিনিট আলোচনা হয়। যিনি আশ্রয় চাইছেন তার ‘প্রোফাইল’, রাজনৈতিক ঝুঁকি, আর্থিক সক্ষমতা-সহ বিভিন্ন বিষয় সংক্ষেপে জেনে নিয়ে ওই এমপিকে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
ভারতের প্রান্ত থেকে জানানো হয় ওই এমপির পরিবারের সদস্যদের মাথাপিছু খরচ পড়বে ভারতীয় মুদ্রায় এক লাখ করে টাকা। এছাড়া যতদিন ‘নিরাপদ আশ্রয়ে’ থাকবেন, ততদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে থাকার জন্য মাসিক ১০ লাখ টাকা গুনতে হবে। টাকার অংক নিয়ে দর কষাকষির পর ঠিক হয় সীমান্ত পার করানোর বিনিময়ে প্রত্যেকের মাথাপিছু ৭০ হাজার টাকা পরিশোধ করতে হবে। আর আশ্রয়ের জন্য দিতে হবে মাসিক ৫ লাখ টাকা।
আনন্দবাজার জানায়, পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া এলাকার এই সিন্ডিকেট চক্রের প্রস্তাবে রাজি হয়ে যান বাংলাদেশের ওই এমপি। পরে গত সোমবার রাতে মেহেরপুর সদর থেকে পরিবারকে নিয়ে সীমান্তের দিকে রওনা দেন তিনি। সেখানে বাংলাদেশের একটি গ্রামে একদিন অপেক্ষার পর চুক্তির টাকা পরিশোধ করে কাথুলি ও কুলবেড়িয়া হয়ে উন্মুক্ত সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের একটি গ্রামে গিয়ে পৌঁছান ওই এমপি ও তার পরিবার। বাংলাদেশের মইনুদ্দিন (নাম পরিবর্তিত) এবং পশ্চিমবঙ্গের দেবাংশু (নাম পরিবর্তিত) মিলে ২৪ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর এই ‘অপারেশন’ সফল করেন।
প্রতিবেদনে বলেছে, দেশের চলমান পরিস্থিতিতে এমন অবৈধ উপায়েই বাংলাদেশের প্রভাবশালীরা ভারতে পাড়ি জমাচ্ছেন। তাদের নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে একাধিক চক্র। চক্রের সদস্যরা সীমান্ত পারাপারের বিনিময়ে বাংলাদেশিদের কাছ থেকে বিভিন্ন অংকের অর্থ নিচ্ছেন। কেউ মাথাপিছু লাখ টাকা নিচ্ছেন, তো কেউ ৫০ হাজার। আর এই চক্রের বিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও অবগত রয়েছে। ইতোমধ্যে এই চক্রের সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ।
আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে তৈরি হয়েছে অবৈধভাবে সীমান্ত পারাপারের নতুন ‘সিন্ডিকেট’। পারাপার ও আশ্রয়ের জন্য কেউ খরচ করছেন ২ হাজার টাকা (তারা বেশিদিন থাকছেন না), কাউকে দিতে হচ্ছে ২ লাখ টাকা (বেশিদিন থাকার জন্য)। সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সঙ্গতি এবং সামাজিক পরিচিতি বুঝেই টাকার পরিমাণ নির্ধারণ করেন চক্রের সদস্যরা।
কাথুলিবাজার এলাকায় ব্যবসা করেন শেখ নাজিম (নাম পরিবর্তিত)। আনন্দবাজারকে বলেন, ‘‘আমরা এই সব এলাকা হাতের তালুর মতো চিনি। কোথায় কাঁটাতার আছে, কোথায় নেই, সব মুখস্থ। কোথায় পাচারকারী কাঁটাতার কেটে রেখেছে, সেটাও জানি।’’
শেখ নাজিমের কথায়, ‘‘এই বর্ষায় ভৈরব নদী টইটম্বুর। নদী পুরো খোলা। বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে চাইছেন, তাদেরকে পরিচিত ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে শুধু সীমান্ত পার করিয়ে দিচ্ছি আমরা। বাকি দায়িত্ব তাদের।’’
পশ্চিমবঙ্গের এই বাংলা দৈনিক বলছে, সীমান্ত পারাপার ও ভারতে প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য কী পরিমাণ অর্থ নেওয়া হচ্ছে, জানতে চাইলে নাজিম বলেন, ‘‘ঝুঁকি দু’পক্ষেরই রয়েছে। তাই টাকার ভাগাভাগিও সমান সমান।’’
সীমান্তের ওপারের বাসিন্দা ও পাচারচক্রের সদস্য দেবাংশু বললেন, ‘‘কাঁটাতার পার হয়ে আমাদের চাষের জমি আছে। রোজ যাতায়াত করি। ওদিক থেকে বেশ কয়েকজন পরিচিত, আত্মীয়-স্বজনেরা ভারতে আসার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। আমরা শুধু পার করে এখানে নিয়ে এসেছি। রাখার দায়িত্ব আমাদের নয়। সেটা দেখে অন্য লোক।’’
দেবাংশু বলেন, ‘‘বিএসএফ এখন খুব সজাগ। সেটা ঠিক। তবে গ্রামে আমাদের সকলের সঙ্গে সুসম্পর্ক। তাই কাউকে আশ্রয় দিয়েছি জানলে কেউ মুখ খুলবে না।’’ কিন্তু কাজটা তো অনৈতিক? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বাংলাদেশ থেকে যারা আসছেন, তারা তো সত্যিই বিপদে পড়েছেন। বিপদে মানুষকে আশ্রয় দেওয়া তো মানুষেরই কর্তব্য!’’
প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের ‘ঘনিষ্ঠ’ বা সমর্থকরা এখন বাংলাদেশে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলাবাহিনীর নজরে রয়েছেন। শেখ হাসিনার আমলের অনেক প্রভাবশালীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। সীমান্ত এলাকায় লুক-আউট নোটিশ দিয়েছে বাংলাদেশের প্রশাসন। রাজনীতির সঙ্গে যুক্ত নন, এমন মানুষজনের ক্ষেত্রেও জরুরি প্রয়োজন ছাড়া দেশ ছাড়ার অনুমতি দিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
তবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে স্থানীয় বাসিন্দারা এই 'হঠাৎ অতিথি' নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও ভয়ে কেউ মুখ খুলতে চায় না। বিএসএফও 'নতুন উপায়ে' অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন। সিন্ডিকেট চক্রের উপস্থিতি টের পেয়ে সীমান্ত এলাকায় বিএসএফের টহল বৃদ্ধি করা হয়েছে।
বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার ডিআইজি এ কে আর্য বলেন, “প্রতিবেশী দেশগুলোর অশান্ত পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় টহল কয়েকগুণ বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের সঙ্গে গণসংযোগ বাড়িয়েছি। বিএসএফ সব ধরনের অনুপ্রবেশের খোঁজখবর রাখার চেষ্টা করছে। জওয়ানরাও কিছু বেআইনি অনুপ্রবেশ বন্ধ করেছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে সীমান্ত এলাকায় এই মুহূর্তে কোনো উত্তেজনাকর পরিস্থিতির খবর নেই।”
অবৈধ অনুপ্রবেশ আটকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কতটা সক্রিয়? বিজিবির উপ-মহাপরিচালক (যোগাযোগ) কর্নেল শফিউল আলম পারভেজ আনন্দবাজার অনলাইনকে এই বিষয়ে বলেন, ‘‘যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনি এবং অন্যায় কাজ করছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
কর্নেল শফিউল আলম পারভেজের দাবি, ‘‘বেশির ভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছেন। বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিরা যাতে কোনোভাবে রাজনৈতিক আশ্রয় না পায়, তার জন্য আমরা ভারত সরকারকে অনুরোধ জানাব।’’
মামুন/
পাঠকের মতামত:
- গ্রাহকের টাকা আত্মসাতে শাস্তির মুখে আইল্যান্ড সিকিউরিটিজ
- মার্কিন হামলার জবাবে পাল্টা আঘাত ইরানের
- হরমুজ ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়
- ঈদ নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
- স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানি স্থগিত
- নতুন পে স্কেলে বেশি সুবিধা পাবেন যারা
- চীনের প্রভাব ঠেকাতে চার দেশের নতুন কোয়াড
- গোপন ক্যামেরা গোপন নজরদারি ঠেকাতে কাজে লাগতে পারে এই ৩ অ্যাপ
- জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
- কুরবানি নিয়ে প্রচলিত ভুল ধারণার ব্যাখ্যা
- একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, যা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ
- হঠাৎ বিসিবি থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রীর ছেলে
- যানজটে আটকে ফেসবুকে বিস্ফোরক পোস্ট এমপির
- খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতিতে চাপে প্রিমিয়ার ব্যাংক
- কারখানা উন্নয়ন ও বিএমআরই প্রকল্পে এগোচ্ছে টেকনো ড্রাগস
- দেশ ও বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- ঈদের বাজারে সোনার দামে নতুন চমক
- ঘুমিয়ে পড়া বিতর্ক নিয়েও ব্যাখ্যা দিলেন ট্রাম্প
- বাংলাদেশিদের নিয়ে শুভেন্দু অধিকারীর নতুন কড়া অবস্থান
- স্ত্রীকে ‘পছন্দ হয়নি’, তাই ৫০ হাজারে বিক্রি করল স্বামী!
- ১৪ বছর পর ইতিহাস গড়লেন বাংলাদেশি নারী নুরুন্নাহার নিম্নি
- ফ্যামিলি কার্ডের পর আরও যেসব কার্ড আনছে সরকার
- ৩২ লাখ টাকার গরু বিতর্কে মুখ খুললেন মন্ত্রীর ছেলে
- আরাফা শেষে আজ সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা
- মতিঝিল কার্যালয় বন্ধ ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর
- ‘কিচেন কেবিনেট’ বিতর্কে মুখ খুললেন আসিফ মাহমুদ
- পররাষ্ট্রমন্ত্রীর ছুটির পরিকল্পনায় প্রশাসনে তোলপাড়
- নাসীরুদ্দীন পাটোয়ারী নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদের
- ইরান ইস্যুতে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র
- ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগের গুঞ্জনে বিক্ষোভ
- ‘কিচেন কেবিনেট’ বিতর্কে মুখ খুললেন আসিফ মাহমুদ
- হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট করলেন রিজভী
- আইপিও তহবিলের ৩২৪ কোটি টাকা ব্যবহার করেছে বেস্ট হোল্ডিংস
- ‘ইসরায়েল দিবস প্যারেড’ বয়কট করলেন মামদানি
- ফের দেশে ভূমিকম্প অনুভূত
- ক্যানসারের পর আবার হাসপাতালে ইসরায়েলি প্রধানমন্ত্রী
- শেয়ারবাজারে ঈদের ছুটি শুরু
- চীনে যাচ্ছে বিএনপি-যুবদল-ছাত্রদলের ২০ তরুণ নেতা
- ভাইরাল গানের ভিডিও নিয়ে যা বললেন মাদানী
- ৬ মুসলিম দেশকে কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- ‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি নিয়ে বিতর্ক, যা বললেন খামার মালিক
- কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নুরুল আমিন
- আজ যেসব এলাকায় সীমিত পরিসরে চালু ব্যাংক শাখা
- ১০০ দিনে সরকারের অর্জনের তালিকা প্রকাশ
- পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ
- ধর্ষ/ণে গুরুতর অবস্থায় হাসপাতালে আরেক শিশু
- “আ.লীগ ফিরে আসবে”— চাঞ্চল্যকর দাবি সাবেক উপদেষ্টার
- নতুন পে-স্কেল: গ্রেডভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো
- রামিসার মামলায় চার্জশিটে উঠে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী
- পররাষ্ট্রমন্ত্রীর ছুটির পরিকল্পনায় প্রশাসনে তোলপাড়
- আ.লীগ নিষিদ্ধের তদন্ত নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর
- ব্যাংকের ডিভিডেন্ড নীতিতে নতুন কড়াকড়ি বাংলাদেশ ব্যাংকের
- নতুন পে-স্কেল: গ্রেডভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- “আ.লীগ ফিরে আসবে”— চাঞ্চল্যকর দাবি সাবেক উপদেষ্টার
- ধর্ষি/ত শিশুর পরিবারের সামনে একে একে কাটা হয় ধর্ষ/কের অঙ্গ
- আবাসিক হোটেলে সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি, ভিডিও ভাইরাল
- ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
- রাষ্ট্রীয় সম্পদ দখলের অভিযোগে বিএটির নথি তলব
- ঈদের ছুটিতে বড় পরিবর্তন, শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিল দিল্লি
- ২৩ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ইস্যুর অনুমোদন পেল মিডল্যান্ড ব্যাংক
- প্রকাশ্যে রামিসার ধ/র্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম













