৬ দফা কর্মবিরতিতে বন্ধ মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক : গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়। ইতোমধ্যে ৩০ দিন কেটে গেছে। কিন্তু মেট্রোরেল চালু করছে না কর্তৃপক্ষ। কবে চলবে তারও কোনো উত্তর দিতে পারছেন না তারা।
কর্তৃপক্ষ বলছে, দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন ছাড়া সবগুলো স্টেশন যাত্রী ওঠানামার জন্য প্রস্তুত। তবে কর্মকর্তা-কর্মচারীরা ৬ দফা আদায়ের দাবিতে কর্মবিরতি পালন করছেন। এই কারণে মেট্রোরেল চলাচল শুরু করা যাচ্ছে না।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বপ্রাপ্তরা বলেছেন, ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বেশ কিছু দাবিতে কর্মবিরতি পালন করছে। তাদের দাবি মেনে নেওয়া হবে এমন কথা বলা হয়েছে। তবুও তারা অফিস করছেন না। দাবি মেনে নেওয়ার অফিস আদেশ হওয়ার পর তারা কাজে ফিরবেন বলে জানিয়েছেন।
এই বিষয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান সংবাদ মাধ্যমকে বলেন, আমি আগামীকাল (আজ) থেকে অফিস শুরু করব। এরপর মেট্রোরেল চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
এদিকে, মেট্রোরেলের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক বলেন, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি থেকে ফেরাতে ডিএমটিসিএলে’র একটি সভা করতে হবে। এটা কবে করা সম্ভব হবে তা বলতে পারছি না। তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হলে ওই সভাটা দরকার। পরিবর্তিত সময়ে বেশকিছু পরিবর্তন হয়েছে। আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
মেট্রোরেল বন্ধের বিষয়ে কর্মকর্তা-কর্মচারীরা বলেন, নগরবাসী জানে দুর্বৃত্তদের আগুনে মেট্রো স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত চলাচল বন্ধ। তবে অপারেশন বন্ধ থাকলেও অন্যান্য স্টেশনে রক্ষণাবেক্ষণ চলছে। বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীরা শিডিউল মেইনটেন্যান্স করে মেট্রোরেল পরিচালনার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছে। কর্তৃপক্ষ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই মাঠ বিভাগের সব কর্মচারী (১০ম গ্রেড থেকে ২০তম গ্রেড) ট্রেন পরিচালনায় নামবে।
কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়ের পর বৈষম্যহীন নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সেহেতু নতুন বৈষম্যহীন বাংলাদেশে ঢাকা মেট্রোর ক্ষেত্রেও গ্রেডভিত্তিক সব বৈষম্য দূর করে নতুন উদ্যমে মেট্রোরেল পরিচালন ও রক্ষণাবেক্ষণ শুরু হবে।
কর্মবিরতি পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-প্রথমত, বর্তমান বেতন কাঠামো অনুযায়ী ১-৯ম গ্রেড পর্যন্ত জাতীয় বেতন স্কেলের ২.৩ গুণ হারে এবং ১০-২০তম গ্রেড পর্যন্ত জাতীয় বেতন স্কেলের ২.০ গুণ হারে প্রদান করা হচ্ছে। যা পরিবর্তন করে বৈষম্যহীন বেতন কাঠামো অর্থাৎ সব গ্রেডের একইরকম বেতন কাঠামো যা জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ২.৩ গুণ হারে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ পরিশোধ করা।
দ্বিতীয়ত, চাকরিতে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সিপিএফ সুবিধা প্রদান করতে হবে।
তৃতীয়ত, অন্য সব সরকারি মালিকানাধীন কোম্পানি ও অন্যান্য দেশের মেট্রোর সঙ্গে সমন্বয় করে পদোন্নতির ব্যবস্থা চালুসহ সব ধরনের ভাতা সংবলিত সার্ভিস রুল প্রদান করতে হবে।
চতুর্থত, শিক্ষানবিশকাল শেষে যোগদানের তারিখ থেকে স্থায়ীকরণ (নিয়মিতকরণ)।
পঞ্চমত, স্টেশন ও ডিপোসহ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাসহ পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করা।
ষষ্ঠত, সর্বোপরি কর্মক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণ এবং ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ বন্ধ করা।
গত ৬ আগস্ট থেকে ছয় দফা বাস্তবায়নে কর্মস্থলে উপস্থিত থেকে কর্মবিরতি লন করে আসছেন মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু কর্তৃপক্ষের কোনো ধরনের সাড়া না পাওয়ায় তারা কর্মবিরতি অব্যাহত রেখেছেন।
এই অবস্থার মধ্যে মেট্রোরেলের এমডি গত সপ্তাহে ঘোষণা করেছিলেন, গতকাল শনিবার থেকে মেট্রোরেল চলাচল করবে। যদিও পরে তা থেকে সরে এসেছেন তারা। কেননা কর্মবিরতি পালনকারীরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না। এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায় মেট্রোরেল চালুর দিনক্ষণ বলতে পারছে না কর্তৃপক্ষ।
এএসএম/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির













