ঋণের ২,৩১০ কোটি টাকা মওকুফ এস আলম গ্রুপের
নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংকের চাপে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক ঋণের ২,৩১০ কোটি টাকা সুদ মওকুফ করতে বাধ্য হয় শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এস আলম গ্রুপের ৮টি প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক থেকে বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে মোট ১৩টি ঋণ নিয়েছে। ২০২১ সালের ডিসেম্বর শেষে এসব ঋণের স্থিতি দাঁড়ায় ৪,৬১৯ কোটি টাকা।
২০২১ সালের ২২ ডিসেম্বর এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নেওয়া ঋণের সুদ মওকুফ করে অবশিষ্ট ঋণ পুনঃগঠন করার পরামর্শ দিয়ে ন্যাশনাল ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। ঋণ গ্রহণকারী প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য পৃথক চিঠি পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এর তৎকালীন যুগ্ম পরিচালক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে সুদ মওকুফের পরামর্শ দিয়ে বলা হয়েছে, ‘ঋণ হিসাবগুলোর সুদ মওকুফের পর গ্রাহকের বিদ্যমান সকল ঋণ হিসাবের অবশিষ্ট বকেয়া স্থিতি ৩১ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে এককালীন সমন্বয় করতে হবে।’
চিঠিতে আরও বলা হয়, ‘ব্যাংকের পরিচালনা পর্ষদে এই সুদ মওকুফ ও অবশিষ্ট ঋণস্থিতি একালীন সমন্বয় সুবিধা অনুমোদনের পর তা নির্ধারিত সময়ের মধ্যে সমন্বয় না হলে আলোচ্য সুদ মওকুফ ও এককালীন সমন্বয় সুবিধা বাতিল মর্মে গণ্য হবে।’
ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের লিখিত পরামর্শ ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মৌখিক নির্দেশনায় ২০২২ সালের ২৬ ডিসেম্বর এক অর্ডারে এস আলম গ্রুপ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ১৩টি ঋণের সুদ বাবদ ২,৩১০ কোটি টাকা মওকুফ করা হয়।
যেসব কোম্পানির সুদ মওকুফ করা হয়েছে সেগুলো হলো-নাফ ট্রেডিং ২৪৯ কোটি ৯৬ লাখ টাকা, আদিল কর্পোরেশন ১৮৫ কোটি ২২ লাখ টাকা, পুষ্টি ভেজিটেবল ঘি ৫৫ কোটি ৫০ লাখ টাকা, এস আলম অ্যান্ড কোম্পানি ২৮২ কোটি ৩১ লাখ টাকা, এস আলম কোম্পানি ১৭৩ কোটি ৪৪ লাখ টাকা, এস আলম ভেজিটেবল অয়েল ২৫৩ কোটি ৫৫ লাখ টাকা, এস আলম ভেজিটেবল অয়েল ৬৯ কোটি ২২ লাখ টাকা, এস আলম ব্রাদার্স ৪০ কোটি ৩২ লাখ টাকা, এস আলম ব্রাদার্স ৩২ কোটি ৮১ লাখ টাকা, ফেয়ারী ট্রেড ইন্টারন্যাশনাল ৪১কোটি ৫৬ লাখ টাকা, ফেয়ারী ট্রেড ইন্টারন্যাশনাল ৮১কোটি ৩০ লাখ টাকা এবং এস আলম সুপার এডিবল অয়েল ৭৪২ কোটি ৩১ লাখ টাকা।
মিজান/
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













