কোটা সহিংসতায় জাতিসংঘের অধীনে তদন্ত চেয়ে ৭৫ নাগরিকের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকুরিতে কোটা আন্দোলন নিয়ে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক নিহতের বিচার দাবি করেছেন দেশের ৭৫ জন বিশিষ্ট নাগরিক।
আজ সোমবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে দেশের বিশিষ্ট নাগরিকরা জাতিসংঘের অধীনে এই হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে বিবৃতি দিয়েছেন।
বিশিষ্ট নাগরিকরা বলছেন, দেশব্যাপী আন্দোলনের সময় হতাহতের প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি।
বিবৃতিতে বিশিষ্ট নাগরিকরা জাতিসংঘকে এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, গভীরতম বেদনা ও ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ১৬ জুলাই থেকে পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর পাশাপাশি সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রীর প্ররোচনায় তাদের আশীর্বাদপুষ্ট ছাত্রসংগঠনের সহিংস কর্মীরা নজিরবিহীন দমন-পীড়নের তাণ্ডব চালিয়েছেন।
বিশিষ্ট নাগরিকেরা বলেন, এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুলসংখ্যক হতাহতের নজির গত একশ বছরের ইতিহাসে (মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ বাদ দিলে) এ দেশে তো বটেই, এই উপমহাদেশেও মিলবে না। এমন হত্যাকাণ্ডের নিন্দা বা ধিক্কার ও প্রতিবাদের উপযুক্ত ভাষা আমাদের জানা নেই।
তাঁরা বলেন, এই বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারের। সাংবিধানিক শপথ ও আইন উপেক্ষা করে সরকারের একাধিক মন্ত্রী যেভাবে চরম দায়িত্বহীন ভাষায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর তাদের সমর্থক ছাত্রদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন, তাতে সারাদেশ এবং বিদেশে বাংলাদেশের জনগণ ও দেশের শুভাকাঙ্ক্ষীরা স্তম্ভিত, গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছি।
বিশিষ্ট নাগরিকেরা বলেন, এই আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশকিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, স্থাপনা ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব নাশকতার জন্য যারা দায়ী, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানাচ্ছি। তবে এই অজুহাতে ভিন্নমতের কাউকে দমন-পীড়ন বা সাধারণ মানুষকে হয়রানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নাশকতার ঘটনার সময় তা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা সরকার নেয়নি এবং সরকারি বাহিনীগুলো কোনো কোনো ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়। সুষ্ঠু তদন্ত করে তাদের এই ভূমিকার রহস্য উদ্ঘাটন ও তা জনসমক্ষে প্রকাশ করা জরুরি।
বিশিষ্ট নাগরিকদের দাবিগুলো হলো-
১. কোটা সংস্কার আন্দোলনকালে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনী বা সরকারের মদদপুষ্ট বেসরকারি অস্ত্রধারী ব্যক্তিদের হাতে সাধারণ শিক্ষার্থী, শান্তিপ্রিয় নাগরিক, কিশোর-কিশোরী, এমনকি শিশু নিহত, নির্যাতিত ও আহত হওয়ার প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। তাই জাতিসংঘকে এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। প্রকৃত দোষী যে-ই হোক, যত উচ্চ পদাধিকারী বা যেকোনো দল-মতের হোক, তাদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে।
২. যারা নিহত, গুরুতর আহত হয়েছেন, তাদের প্রতি জাতির সহানুভূতি, শ্রদ্ধা, সম্মান প্রদর্শনের জন্য রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় শোক পালনের ঘোষণা দিতে হবে। এ ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত কত লোক, শিক্ষার্থী, কিশোর-কিশোরী নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার প্রকৃত সংখ্যা, নাম-পরিচয় সরকারকে অবিলম্বে প্রকাশ করতে হবে।
৩. মানুষের জীবন অমূল্য। কোনো কিছুতেই এর ক্ষতি পূরণ হয় না। তারপরও সরকারের দায় মেনে নিয়ে প্রত্যেক নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের সুচিকিৎসার পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে। যারা চোখ, হাত, পা হারিয়েছেন, তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে।
৪. কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক, সংগঠক, সাধারণ শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকদের পুলিশের সাজানো অভিযোগে আটক ও গ্রেপ্তার করার যে বিবরণ পাওয়া যাচ্ছে, তাতে আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হকসহ কাউকে কাউকে আটক করে যে ভয়াবহ নির্যাতন করা হয়েছে, তা সংবিধানের লঙ্ঘন ও ফৌজদারি অপরাধের সমতুল্য। এসব অশুভ তৎপরতা বন্ধ করে, গণরুম ও টর্চার সেলকেন্দ্রিক নির্যাতনের অবসান ঘটানোর সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে সরকারকে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। নির্বিচার গ্রেপ্তার, আটক ও আটক রেখে বিবৃতি আদায়, দমন-পীড়ন, শিক্ষার্থী ও তাদের স্বজনদের ভয়ভীতি প্রদর্শন, পুলিশ ও র্যাবের লাগামহীন হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
৫. স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কারফিউ তুলে নিতে হবে। দেশের ছাত্র-জনতাকে দমন-পীড়ন বা ভয়ভীতি প্রদর্শনের জন্য যেসব সাঁজোয়া যান, হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম রাস্তায় নামানো হয়েছে, অবিলম্বে তা নিজ নিজ স্থানে ফেরত নিয়ে যেতে হবে। অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে ইন্টারনেটের ওপর সব সরকারি নিয়ন্ত্রণের অবসান ঘটাতে হবে। ভিন্নমতের মানুষকে হয়রানি ও তাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করা বিশিষ্ট নাগরিকেরা হলেন-
১. সুলতানা কামাল, মানবাধিকারকর্মী
২. হামিদা হোসেন, মানবাধিকারকর্মী
৩. খুশী কবির, মানবাধিকারকর্মী
৪. শাহদীন মালিক, আইনজ্ঞ ও সংবিধানবিশেষজ্ঞ
৫. রাশেদা কে চৌধূরী, মানবাধিকারকর্মী
৬. ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থনীতিবিদ
৭. হোসেন জিল্লুর রহমান, অর্থনীতিবিদ
৮. আনু মুহাম্মদ, অধ্যাপক ও অর্থনীতিবিদ
৯. দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতিবিদ
১০. মেঘনা গুহঠাকুরতা, মানবাধিকারকর্মী ও গবেষক
১১. জেড আই খান পান্না, জ্যেষ্ঠ আইনজীবী
১২. ইফতেখারুজ্জামান, মানবাধিকারকর্মী
১৩. আসিফ নজরুল, অধ্যাপক
১৪. শিরিন হক, নারী অধিকারকর্মী
১৫. সৈয়দা রিজওয়ানা হাসান, আইনজীবী
১৬. শামসুল হুদা, মানবাধিকার ও ভূমি অধিকারকর্মী
১৭. বদিউল আলম মজুমদার, গবেষক ও পর্যবেক্ষক
১৮. সারা হোসেন, আইনজীবী
১৯. পারভীন হাসান, অধ্যাপক
২০. গীতি আরা নাসরিন, অধ্যাপক
২১. মো. তানজিমউদ্দিন খান, অধ্যাপক
২২. সুমাইয়া খায়ের, অধ্যাপক
২৩. মুশতাক এইচ খান, অধ্যাপক
২৪. মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক
২৫. ফিরদৌস আজিম, অধ্যাপক
২৬. বীনা ডি কস্তা, অধ্যাপক
২৭. শাহনাজ হুদা, অধ্যাপক
২৮. সাঈদ ফেরদৌস, অধ্যাপক
২৯. রোবায়েত ফেরদৌস, অধ্যাপক
৩০. নোভা আহমেদ, অধ্যাপক
৩১. নাভীদা খান, অধ্যাপক
৩২. স্বপন আদনান, শিক্ষাবিদ
৩৩. দীনা সিদ্দিকী, শিক্ষাবিদ
৩৪. নাসরিন খন্দকার, পোস্ট ডক্টরাল রিসার্চার
৩৫. সামিনা লুৎফা, সহযোগী অধ্যাপক
৩৬. ফারহা তানজিন তিতিল, সহযোগী অধ্যাপক
৩৭. মাইদুল ইসলাম, সহযোগী অধ্যাপক
৩৮. রিজওয়ানা করিম স্নিগ্ধা, সহযোগী অধ্যাপক
৩৯. মো. সাইমুম রেজা তালুকদার, জ্যেষ্ঠ প্রভাষক
৪০. সুব্রত চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী
৪১. তবারক হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী
৪২. শুভ্র চক্রবর্তী, মানবাধিকারকর্মী
৪৩. শরীফ ভূঁইয়া, আইনজীবী
৪৪. সাইদুর রহমান, আইনজীবী
৪৫. প্রিয়া হাসান চৌধুরী, আইনজীবী
৪৬. শারমিন খান, আইনজীবী
৪৭. নাসের বখতিয়ার, সাবেক ব্যাংকার
৪৮. আবু সাঈদ খান, সাংবাদিক
৪৯. সাঈদা গুলরুখ, সাংবাদিক
৫০. সালিম সামাদ, সাংবাদিক ও গণমাধ্যম অধিকারকর্মী
৫১. শারমিন মুরশিদ, মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষক
৫২. ফস্টিনা পেরেইরা, মানবাধিকারকর্মী
৫৩. রুশাদ ফরিদী, মানবাধিকারকর্মী
৫৪. রেজাউল করিম লেলিন, গবেষক ও অধিকারকর্মী
৫৫. নুর খান, মানবাধিকারকর্মী
৫৬. রেজাউল করিম চৌধুরী, মানবাধিকারকর্মী
৫৭. সাদাফ নুর, গবেষক ও মানবাধিকারকর্মী
৫৮. তাসনিম সিরাজ মাহাবুব, মানবাধিকারকর্মী
৫৯. শহিদুল আলম, আলোকচিত্রী ও সমাজকর্মী
৬০. রেহেনুমা আহমেদ, লেখক ও গবেষক
৬১. আলতাফ পারভেজ, লেখক ও গবেষক
৬২. আহমেদ স্বপন মাহমুদ, কবি ও লেখক
৬৩. জাকির হোসেন, মানবাধিকারকর্মী
৬৪. মাহিন সুলতানা, মানবাধিকারকর্মী
৬৫. রোজিনা বেগম, গবেষক ও অধিকারকর্মী
৬৬. বারিশ হাসান চৌধুরী, গবেষক
৬৭. রেজওয়ান ইসলাম, গবেষক ও অধিকারকর্মী
৬৮. জাহানারা খাতুন, মানবাধিকারকর্মী
৬৯. ফজিলা বানু লিলি, মানবাধিকারকর্মী
৭০. আরিফা হাফিজ, মানবাধিকারকর্মী
৭১. ইশরাত জাহান প্রাচী, অধিকারকর্মী
৭২. দীপায়ন খীসা, মানবাধিকারকর্মী
৭৩. হানা শামস আহমেদ, আদিবাসী অধিকারকর্মী
৭৪. মুক্তশ্রী চাকমা, নারী অধিকারকর্মী ও
৭৫. অরূপ রাহী, সাংস্কৃতিককর্মী
মিজান/
পাঠকের মতামত:
- ‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’
- সরকারকে ইঙ্গিত করে মধ্যরাতে ফেসবুকে নাহিদের পোস্ট
- সংসদের হেডফোন বিতর্ক: মান কেমন, দাম কত?
- মির্জা আব্বাসের মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ইরানের হামলার মুখে হোটেল-বাসায় আশ্রয় নিচ্ছে মার্কিন সেনারা
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে মুসলিম নারী উপদেষ্টার পদত্যাগ
- ৫০ হাজার টনের ডিজেল চেয়ে অনুরোধ, যা জানাল ভারত
- শেয়ারবাজারে ফিরছে বিদেশি বিনিয়োগ, ২৬ ব্লু-চিপ শেয়ারে ঝোঁক
- জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া হেডফোনের দাম
- সংসদে বিরোধী দলের ওয়াকআউট: স্পিকারের চরম প্রতিক্রিয়া
- সংসদে ‘চেয়ার বসা’ নিয়ে সরাসরি হান্নান মাসউদের পোস্ট
- যাত্রা সহজ করতে রেলওয়ে দিল নতুন বিক্রয় শিডিউল
- ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল মুসলিম দেশ
- দেশের এক মসজিদে ইতিকাফে বসেছেন বিদেশিসহ ১৬০০ মুসল্লি
- নাভানা ফার্মায় নেতৃত্ব বিরোধ, বিএসইসির তদন্ত কমিটি গঠন
- জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সারিতে জায়গা পেলেন যারা
- ঈদের আগে-পরে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন
- ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম থাকা যুবকের খোঁজে রেওয়ার্ড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মির্জা আব্বাসের চিকিৎসা নিয়ে নতুন সিদ্ধান্ত
- সোনার বাজারে স্বস্তি—আবারও কমলো ভরির দাম
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়ল ৮৯৬১ কোটি টাকা
- ১৩৩ অধ্যাদেশ ঝুঁকিতে—সংসদকে সতর্ক করলেন আসিফ নজরুল
- সংসদে চিৎকার-টেবিল থাপড়ে বিপাকে ব্যারিস্টার আরমান
- ইরান আর আগের ইরান নেই: নেতানিয়াহু
- অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে বাজেটে বিশেষ পদক্ষেপের আহ্বান
- রাশিয়ার তেল আমদানিতে মার্কিন সবুজ সংকেত চায় বাংলাদেশ
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৯ কোম্পানি
- ডিএসইতে তিন ব্রোকারেজের ছয় অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ, আউটলুক ‘স্টেবল’
- পরিবেশবান্ধব অর্থায়নে পূবালী ব্যাংকের বড় উদ্যোগ
- লাফার্জহোলসিমের চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা
- ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ শেয়ারবাজারে
- যুক্তরাষ্ট্রের সূত্রেই জানা গেল ইরানের জন্য বড় সুখবর
- স্পিকার-ডেপুটি না থাকলে সংসদ চালাতে পারবেন যে ৫ জন
- খেজুর বিতরণ: এমপি মাসুদ সাঈদীর বিস্তারিত তথ্য
- সংসদে জামায়াতের আমিরের শক্ত বার্তা
- ঈদে সীমিত ব্যাংকিং! ১৮ ও ১৯ মার্চ চেক ক্লিয়ারিংয়ের নতুন নিয়ম
- খামেনির মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব
- সংসদে প্রথম দিনই নজর কেড়েছে ড. ইউনূস থেকে জুবায়দা-জাইমা
- ১২ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস
- সংসদ ভবনের সামনে এনসিপির বিক্ষোভ – দেখে নিন বিস্তারিত
- একই দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত
- যেসব কারণে ইতিকাফ ভেঙে যাবে
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের নতুন পরিকল্পনা প্রকাশ
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিচ্ছেন অলিম্পিকের চেয়ারম্যান
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- শেয়ারবাজারের চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- ৪ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ—যাত্রীদের দুশ্চিন্তা
- গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যাংক কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চায় বিএবি
- ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ: শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের বিএকশো হোল্ডিংস
- ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
- শেয়ারবাজার ও বেসরকারি ঋণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড
জাতীয় এর সর্বশেষ খবর
- সরকারকে ইঙ্গিত করে মধ্যরাতে ফেসবুকে নাহিদের পোস্ট
- সংসদের হেডফোন বিতর্ক: মান কেমন, দাম কত?
- মির্জা আব্বাসের মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সংসদে বিরোধী দলের ওয়াকআউট: স্পিকারের চরম প্রতিক্রিয়া
- সংসদে ‘চেয়ার বসা’ নিয়ে সরাসরি হান্নান মাসউদের পোস্ট














