কোটা নিয়ে সোহেল তাজের তীব্র প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-ছাত্রী হত্যার এবং নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ (সোহেল তাজ)।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ফেসবুকে সোহেল তাজ লিখেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান এবং একজন নাগরিক হিসেবে আমি কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-ছাত্রী হত্যার এবং নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি লিখেছেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল এমন একটি দেশ/রাষ্ট্র যেখানে ন্যায়বিচার থাকবে, নারী-পুরুষ, গরিব-ধনী সকলের থাকবে সমান অধিকার, মেধা এবং যোগ্যতাই হবে সবচেয়ে বড় মাপকাঠি। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোটা ব্যবস্থা একটি সমাজে বিভেদ সৃষ্টি করে এবং মেধাবীদের অনুৎসাহিত করে, যার ফলে অনেক মেধাবী ছাত্ররাই দেশত্যাগ করে আর বঞ্চিত হয় দেশ।’
সোহেল তাজ আরও লিখেছেন, আমি বিশ্বাস করি প্রকৃত মুক্তিযোদ্ধারা কিছু পাবার জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেননি আর সেটা ফুটে উঠেছিল তাজউদ্দীন আহমদের কিছু কথা থেকে-
১. আমাদের একজন আত্মীয় যিনি সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছিলেন আমার বাবা তাজউদ্দীন আহমদকে একদিন দুঃখ করে বলেছিলেন যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, কিন্তু কিছুই পেলাম না। তাজউদ্দীন আহমদ একটু রেগেই উত্তর দিলেন, আমরা কিছু পাবার জন্য দেশ স্বাধীন করি নাই। কিন্তু আমাদের সকলের এখন দায়িত্ব দেশ গড়ার।
২. ১৯৭৩/১৯৭৪ সালের একটি ঘটনা - তাজউদ্দীন আহমদ তখন অর্থমন্ত্রী। ওনার টেবিলে একটি প্রোমোশনের ফাইল বেশ কিছুদিন ধরে পড়ে আছে যা কখনও হয় না। আর তাই ওনার একান্ত সচিব সাহস করে একদিন জানতে চাইলেন কেন? তাজউদ্দীন আহমদ কিছুক্ষণ চিন্তা করে বললেন যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যখন পাকিস্তানিরা আমাদেরকে এবং আমাদের পরিবারকে খুঁজে বেড়াচ্ছিল তখন আমার স্ত্রী আমাদের সন্তানদেরকে নিয়ে তার বাসায় আশ্রয় খুঁজতে গিয়েছিল, কিন্তু তিনি তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর তিনি সেই ফাইলটা সই করে বললেন যে এই ব্যক্তি এই প্রোমোশনের জন্য যোগ্য এবং আমার তার সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা প্রভাব ফেলতে পারে না। এই ফাইলটা আটকে রাখা মানে আমার নীতি আদর্শ আর বিশ্বাসের সঙ্গে প্রতারণা করা।
৩. বাংলাদেশ স্বাধীন হবার পরবর্তীকালে তাজউদ্দীন আহমদ বারবার সতর্ক করেছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাড়াবাড়ি করলে সমাজে বিভেদ সৃষ্টি হবে এবং আমাদের দেশ ও জাতি হিসেবে একতা নষ্ট হবে। তিনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে প্রতিহিংসা বর্জন করে মার্জিতভাবে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়তে হবে। তিনি আরও বলেছিলেন আমরা যদি ব্যর্থ হই তাহলে এমন দিনও আসতে পারে যখন সাধারণ মানুষ আমাদেরকে ছি ছি করবে। স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেল, কিন্তু দুঃখ লাগে আমরা এখনও একই বেড়াজালে আটকে আছি।
মিজান/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













