কোটা সংস্কার আন্দোলন নিয়ে তারকাদের স্ট্যাটাস
বিনোদন ডেস্ক : সারা দেশে ছড়িয়ে পড়েছে এখন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। শোবিজ তারকারা প্রথমদিকে এই নিয়ে চুপ ছিলেন। কিন্তু গতকাল শিক্ষার্থীদের ওপর হামলার পর সরব হয়েছেন অনেকে।
শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা।
তাদের মধ্যে রয়েছে চিত্রনায়িকা পরীমণি, শবনম বুবলী, মিষ্টি জান্নাত, নায়ক নিলয় আলমগীর, সালমান মুক্তাদিরসহ আরো অনেকে।
চিত্রনায়িকা পরীমণি আহত এক শিক্ষার্থীর ছবি শেয়ার করে লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’
মিষ্টি জান্নাত ফেসবুকে লিখেছেন, ‘আমার নানা-দাদা মুক্তিযোদ্ধা। আমার কোটা লাগে না। অনেক চাকরি আছে, কেন শুধু সরকারি চাকরিই করতে হবে। আর কিছু কোটা থাকলে সমস্যাটা কী? এত মারামারি কেন?’
অপর এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই, তাহলে আপনি একটা আবর্জনা। রাজাকার। বিশেষ দ্রষ্টব্য- আমি কোটা আন্দোলন নিয়ে কিছু বলিনি ভাই। আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে বলছি।’
নায়িকা শবনম বুবলী লিখেছেন, ‘শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’
অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্র-ছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্র ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মত না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।’
অভিনেতা সিয়াম আহমেদ। ফেসবুকে তিনি লেখেন, ‘আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’
নির্মাতা সুমন আনোয়ার লেখেন, ‘দুর্দান্ত ঢাকা, উত্তেজিত দেশ। ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ।’
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির লিখেছেন, ‘এমন কোনো ছাত্র আছেন, যিনি হামলার শিকার হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের খেয়াল রাখব।… কারও যদি থাকার জায়গার প্রয়োজন হয় অথবা চিকিৎসাসেবার প্রয়োজন হয়, আমি আছি।… আমি সত্যিই ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি।’
নির্মাতা বদরুল আনাম সৌদ ফেসবুকে লেখেন, ‘একের পর এক ভুল। সব পক্ষেরই ভুল। যুক্তি, চিন্তা, স্ট্যাটিকস—সব ভুলে বসে আছি সবাই। হুজুগ আর ক্ষমতা লড়ছে। সংলাপ বসে আছে অসহায় হয়ে।’
নির্মাতা খিজির হায়াত খান লেখেন, ‘আমাদের আগামীরা আজকে দেশব্যাপী রাজপথে। ওদের স্লোগান নিয়ে অনেক প্রশ্ন কিন্তু কেন এই স্লোগান সেটা নিয়ে কোন কথা নাই। ন্যায্য অধিকারের আন্দোলন কাউকে রাজাকার বানায় না, বরং ওদের হাত ধরেই স্বাধিকার আসে। আমি ওদের পক্ষে দাঁড়ালাম।’
নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত লেখেন, ‘এরা বুক ফুঁলিয়ে যতই “জয় বাংলা” বলে চেঁচাক, ১৯৭১-র মহান মুক্তিযুদ্ধের সাথে ২০২৪-র আজকের এই ছাত্রলীগের কোন ধরণের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আজ এরা চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয়। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোন আদর্শের রাজনীতি আমি জানি না, তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সাথে তার কোন মিল নেই, তা ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতিই চেতনাহীন, পথভ্রষ্ট, ও অর্থলোভী হয়ে যায়!’
চিরকুট ব্যান্ডের দলনেতা শারমিন সুলতানা সুমি লেখেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সকলের নিরাপত্তা ও সুদিন; সদ্বিবেচনার সঙ্গে নিশ্চিত করার বিনীত অনুরোধ রইল।’ শিক্ষার্থীদের সমর্থন দিয়ে চিরকুটের ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে।
ফেসবুক পোস্টে কোটা সংস্কারের এই আন্দোলনে ছাত্রদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ফেসবুকে এই প্রসঙ্গে শোবিজের মানুষদের নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা মিশুক মনি।
লেখক ও নির্দেশক মাসুম রেজা ফেসবুকে লিখেছেন, ‘যারা একাত্তরে পরাজিত হলো তাদের পরিচয়ে নিজেদেরকে পরিচিত করছেন! কী দারুণ মেধাবী আপনারা! এত মেধা আপনাদের কোন প্রেতাত্মা সাপ্লাই করছে!’
অভিনেত্রী শামীমা তুষ্টি লিখেছেন, ‘যারা নিজেদের রাজাকার বলতেও দ্বিধা করে না, আবার তারাই সরকারি চাকরির জন্য কোটা চায়, তাদের হাতে দেশ গেলে কি হবে সেটাই ভাবছি।’
অভিনেতা রওনক হাসান লেখেন, ‘কোটা সংস্কার হতেই পারে।..কিন্তু হাজারো সাধারণ ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টারমাইন্ড কারা।’
মামুন/
পাঠকের মতামত:
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাক্কানি পাল্পের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসি চেয়ারম্যানের আশ্বাসে মিউচুয়াল ফান্ড খাতে স্বস্তি, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- এইচএসসিতে অকৃতকার্যদের নতুন পরীক্ষা, ফরম পূরণ নিয়ে যা জানা গেল
- শেয়ারবাজারের মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ
- উত্তাল আশুলিয়া, ২০ পোশাক কারখানায় ছুটি
- বাড়তি টাকা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা !
- চাকরি হারালেন আলোচিত ডিবি হারুন
- বিশাল লোকসানে ধুঁকছে শেয়ারবাজারের বড় দুই ব্যাংক
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২০ কোটি টাকার এফডিআর নিয়ে শঙ্কা!
- চলতি সপ্তাহে আসছে ১২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পতনের বাজারেও জেড ক্যাটাগরির দাপট, দরবৃদ্ধির শীর্ষ ১০-এ ৮ কোম্পানি
- শেয়ারবাজারে খাতভিত্তিক পালাবদল, বিনিয়োগকারীদের আগ্রহের ভরসা কোথায়?
- লেনদেনের সিকিভাগই ব্যাংকখাতের: শেয়ারবাজারে কী পালাবদলের বার্তা?
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- গত বছর ছিল ২০২, এবার ২৯৩! এইচএসসির ফলাফলে নতুন উদ্বেগ
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- এইচএসসিতে ফেল করাদের জন্য বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- নিজের চাচা শ্বশুরকে যা বললেন ফাহাম আব্দুস সালাম
- ৭ বছর মেয়াদি বন্ড, মূলধন সংগ্রহ ৪০০ কোটি টাকা
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
- পুলিশ কর্মকর্তাদের সম্পদের উপর গোয়েন্দাদের চোখ
- নম্বরপ্লেট লাগানোর নতুন সময়সীমা জানাল বিআরটিএ
- কাঁটা চামচ বিতর্কে এবার মুখ খুললেন মানসুরা আলম
- তাহসিফের মৃত্যুতে মামলা না করার বিষয়ে যা বললেন বাবা
- ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, সাড়া দিচ্ছে না দিল্লি
- ফোনে থাকা ৫টি অ্যাপেই খালি হতে পারে ব্যাংক একাউন্ট
- ক্যাশিয়ার থেকে এসআই, একযোগে ক্লোজড ২৮ পুলিশ সদস্য!
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভি লটারি নিয়ে আদালতের নতুন সিদ্ধান্ত
- মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল
- গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি
- মালিক-চালকদের জন্য বড় খবর, আসছে যেসব পরিবর্তন
- হু হু করে বাড়ছে ডলারের দাম, এক সপ্তাহে বড় পরিবর্তন
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- তাহসিফের রহস্যজনক মৃত্যু, দারোয়ানের বক্তব্যে তদন্তে নতুন তথ্য
- ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
- তাহসিফের মৃত্যু নিয়ে বাবার প্রশ্ন, ‘কেন তাকে ধাওয়া করবে?’
- এইচএসসি-সমমানের ফল প্রকাশ কাল, রোল নম্বর দিয়ে জানবেন যেভাবে
- ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’
- টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অলিম্পিক অ্যাক্সেসরিজ
- তাহসিফের মৃত্যুরহস্য: দীপকে জিজ্ঞাসাবাদে যা জানাল পিবিআই
- সোনার দামে ফের পতন, সোনার নতুন দাম নির্ধারণ
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে













