কলকাতা থেকে ওবায়দুল কাদেরের খোলামেলা স্বীকারোক্তি
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ভুল স্বীকার বা ক্ষমা চাওয়ার প্রশ্ন তখনই আসবে, যখন আমরা দেশের মাটিতে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারব।” কলকাতা থেকে বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি।
আত্মগোপনের দিনগুলো: বাথরুমে আশ্রয়, মুখে মাস্ক
জুলাইয়ের গণ-আন্দোলনের সময় তিনি বাসা বদল করে তিন মাস আত্মগোপনে ছিলেন বলে দাবি করেন কাদের। সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় ৫ আগস্ট, যখন ঢাকামুখী বিক্ষোভের খবর পেয়ে তিনি জাতীয় সংসদ ভবনের পাশে অন্য একটি বাড়িতে আশ্রয় নেন।
তাঁর ভাষায়, “ঘর আক্রান্ত হলে আমি ও আমার স্ত্রী বাথরুমে লুকাই। সেখানে অনেকক্ষণ থাকতে হয়। শেষপর্যন্ত যারা লুটপাট করছিল, তারা বাথরুমের দরজায় আঘাত করছিল। তখন আমি বলি, খুলে দাও।”
বাথরুমের দরজা খোলার পর বিক্ষুব্ধ ছাত্রদের চক্ষু চড়কগাছ! কেউ বলছিল “জনতার হাতে তুলে দাও,” কেউ বলছিল “সেনাবাহিনীর হাতে দাও।” শেষ পর্যন্ত তারা কাদেরকে শার্ট পাল্টে, মুখে মাস্ক পরিয়ে একটি ইজিবাইকে করে বের করে নিয়ে যায়।
সেনাবাহিনীর ভাষণ ও আতঙ্কের রাত
তিনি বলেন, “জেনারেল ওয়াকার-উজ-জামান ভাষণ দেবেন শুনে বুঝে গিয়েছিলাম, পরিস্থিতি ভয়াবহ। বাইরে যাওয়ার উপায় ছিল না।” অনেকেই তখন সেনানিবাসে আশ্রয় নিলেও কাদের দাবি করেন, তিনি ক্যান্টনমেন্টে যাননি। ছিলেন প্রাইভেট বাড়িতে।
ভুল স্বীকার নিয়ে কী বললেন?
ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যদি কোনো ভুল করে থাকি, তাহলে দেশের মাটিতে, দেশের জনগণের কাছেই ক্ষমা চাইব। কিন্তু দেশের বাইরে থেকে তো ক্ষমা চাওয়া যায় না।”
তাঁর মতে, আন্দোলনটি কোনো গণ-উত্থান ছিল না, বরং ‘সাম্প্রদায়িক শক্তির উত্থান’। তবে ছাত্রদের আন্দোলনের ভেতরে কিছু ভুল হয়েছে, সেটি তারাও আলোচনা করছেন বলে জানান।
সরকার পতনের আগাম বার্তা পেয়েছিলেন?
৪ আগস্ট রাতে শেখ হাসিনার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠকে রাজনৈতিক বিপর্যয়ের আভাস পেয়েছিলেন বলেও উল্লেখ করেন কাদের। তবে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো “পরিস্থিতির গুরুত্ব যথাযথভাবে বোঝাতে পারেনি” বলেও দাবি করেন তিনি।
বাহিনী ব্যবহারের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
ছাত্র আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি দায় দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। “আমরা আমাদের দলীয়ভাবে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছিলাম,”—বললেও তিনি স্বীকার করেন যে পরিস্থিতি পুরোপুরি অনুধাবন করা সম্ভব হয়নি।
কাদের কোথায় ছিলেন?
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। তবে সেনাবাহিনীর প্রকাশিত ৬২৬ জনের তালিকায় কাদেরের নাম নেই। এ বিষয়ে কাদের বলেন, “সেনানিবাসে যাওয়ার চিন্তা আমার ছিল না।”
ভারতে যাওয়ার আগেও শেখ হাসিনা বা অন্য কারো সঙ্গে যোগাযোগ হয়নি বলে দাবি করেন তিনি।
মুসআব/
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম













