পাঁচ কর্মকর্তার অভিযোগ
আইডিআরএ চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় ধ্বংসের পথে সোনালী লাইফ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে আইডিআরএ'র চেয়ারম্যানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ‘বিমা প্রশাসকদের সম্পূর্ণ অনভিজ্ঞ’ প্রশাসক দিয়ে কোম্পানিটির ফিল্ড স্টাফদের ভবিষ্যত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
এমতাবস্থায় কোম্পানিকে বাঁচাতে ও ব্যবসায়িক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইডিআরএ কর্তৃক নিয়োগকৃত ‘অনভিজ্ঞ’ প্রশাসককে দ্রুত অপসারণের জন্য অর্থ মন্ত্রণালয়ে লিখিত দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তা।
যারা এই অভিযোগ করেছেন তারা হলেন, সোনালী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহিল কাফী, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মো. গোলাম মোস্তফা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আজিম এবং সহকারী ব্যাবস্থাপনা পরিচালক মো. মনজুর মোর্শেদ।
এই পাঁচ কর্মকর্তার অভিযোগ পত্রে সোনালী লাইফে নিয়োগকৃত প্রশাসক দ্রুত অপসারণ করে পুরাতন বোর্ড পূর্ন:বহাল এবং সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে যোগ্য নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগ ও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যানের সরাসরি পৃষ্ঠপোষকতায় কোম্পানির মাঠকর্মীদের ভবিষ্যৎ ধ্বংসের লক্ষ্যে গত ২১ এপ্রিল একজন অবসর প্রাপ্ত সেনা সদস্য নিয়োগ করেছেন। যিনি ইন্স্যুরেন্স সর্ম্পকে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং কোম্পানীর মৌলিক ভিত্তি তথা ব্যবসা ও কোম্পানির কর্মীদের নানাবিধ সুযোগ সুবিধা বন্ধের মাধ্যমে এক অনিশ্চিত ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের সুপরিকল্পিত চক্রান্তে মেতে উঠেছেন।
নিয়ম বহির্ভূতভাবে নানাভাবে সুবিধা নেওয়া এবং কোম্পানির বিভিন্ন দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগে অভিযুক্ত এসব কর্মকর্তা বলেন, তদন্তের নামে কোম্পানির সাময়িক বরখাস্ত পরিচালকদের অপসারণ করে একটি ষড়যন্ত্রকারী চক্র কোম্পানিটি দখলের চেষ্টা করছে।
সোনালী লাইফের কর্মকর্তাদের দাবির বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ’র মুখপাত্র জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমকে বলেন, কোম্পানীটি থেকে যখন শত শত কোটি টাকা লুট করে নিয়ে গেছে, তখন তারা কেন নিরব ছিল, কেন প্রতিবাদ করেনি? যারা এই অনিয়ম করেছে তাদের ঠেকানোর চেষ্টাও করেনি।
তিনি বলেন, এখন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে কর্মকর্তাদের উচিত তাকে সহযোগিতা করা। যদি সহযোগিতা না করে তাহলে তারা অন্যায় করবে। প্রশাসককে সহযোগিতা করে কাজ করার পরিবেশ তৈরী করে দিতে হবে। সব কিছু নিয়ম মেনে চলতে দিতে হবে।
তবে সোনালী লাইফের কর্মকর্তারা বলছেন, আমরা গত ১০ বছরের অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে, গভীর চক্রান্ত করে যে সকল পরিচালকদের কোম্পানিটি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কোম্পানির ওইসব পরিচালকদের প্রতি আমরা ৩০ হাজার কর্মী সম্পূর্ণ আস্থাবান।
তারা বলছেন, যদি কোনো অনিয়ম পূর্ববর্তী সিইও মীর রাশেদ বিন আমান ও কতিপয় বিপথগামী অফিসারদের সহযোগিতায় হয়ে থাকে, আমরা তাদের নিরপেক্ষ তদন্ত স্বাপেক্ষে শাস্তি দাবি করছি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, প্রশাসককে সহযোগিতা না করা এবং অর্থমন্ত্রনালয়ে অভিযোগ করা এই কর্মকর্তারা নিজেরাও আইডিআরএ’র নিয়ম বহির্ভূত ইনসেন্টিভ বা সুযোগ সুবিধাভোগ করে কোম্পানিটিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি আরো বলেন, এখন প্রশাসক আইডিআরএ’র নিয়মে চলতে গেলে তাদের সুবিধা আটকে যায়, সেজন্য তারা নিয়োগকৃত প্রশাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













