যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ক্রিকেটের স্মরণীয় অভিষেক
ক্রীড়া প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল আইসিসির দুই সহযোগী দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। সহযোগী দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ১৯৪ রান তুলেছিল কানাডা।
জবাবে যুক্তরাষ্ট্র ১৪ বল এবং ৭ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। এতে বিশ্বকাপের অভিষেক ম্যাচে জয়সহ তছনছ হয়ে গেল একঝাঁক রেকর্ড!
বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কেমন ফর্মে আছে সেটি তাদের সাম্প্রতিক দুই সিরিজ দেখলেই টের পাওয়া যায়। কানাডাকে ৪-০ ব্যবধানে সিরিজ হারানোর পর তারা আইসিসির পূর্ণ সদস্য দেশ বাংলাদেশকে হারায় ২-১ ব্যবধানে।
বলতে গেলে উড়ন্ত ফর্মেই আছে মেগা আসরের স্বাগতিকরা। যে ফর্ম তারা বিশ্বকাপেও টেনে নিয়ে এসেছে। যদিও কানাডা প্রথমে ব্যাট করে রেকর্ডগড়া ইনিংসে ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। তাদের সেই লড়াই ভেস্তে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সহ–অধিনায়ক অ্যারন জোন্স ও আন্দ্রেস গোসরা। তৃতীয় উইকেট জুটিতে দুজন মিলে তুলেছেন ১৩১। ওভারপ্রতি রান এসেছে ১৪.২৯ গড়ে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো সেঞ্চুরি জুটির সর্বোচ্চ রানরেট। শেষ পর্যন্ত জোন্স ৪০ বলে ছক্কার রেকর্ড গড়ে ৯৪ রানে অপরাজিত ছিলেন। ৪৬ বলে ৬৫ রান করেন গোস।
এর আগে ২০১৪ আসরে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমে নেদারল্যান্ডস ১৯৩ রান তুলেছিল। অভিষেক কোনো দলের সেই রেকর্ড ভেঙে কানাডা আজ তোলেছে ১৯৪ রান।
সেই লক্ষ্য তাড়ায় যুক্তরাষ্ট্রকে ইতিহাস গড়তে হতো। কারণ এর আগে তাদের সর্বোচ্চ ১৬৯ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল। কিন্তু দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত রেকর্ড গড়েই জিতে নিলেন ম্যাচ।
অথচ ব্যাটিংয়ের মতো বোলিংয়ের শুরুটাও দারুণ ছিল কানাডার। প্রথম ৭ ওভারে মাত্র ৪৫ রান তুলতেই তারা যুক্তরাষ্ট্রের ২ উইকেট তুলে নেয়। সে কারণে শেষ ১৩ ওভারে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল ১৫০ রান।
এরপর ধীরে ধীরে কানাডার নিয়ন্ত্রণ কেড়ে নিতে শুরু করেন চার নম্বরে ব্যাট করতে নামা জোন্স। মাত্র ২২ বলেই তিনি ফিফটি করেন, যা টি-টোয়েন্টি ক্রিকেটে যুক্তরাষ্ট্রের দ্রুততম ফিফটির রেকর্ড। পুরো ম্যাচের চেহারা পাল্টে যায় ওই ইনিংসেই।
১০ ছক্কায় ৪০ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন জোন্স। তাকে যোগ্য সঙ্গ দেন তিন নম্বরে খেলা গোস। গোস ফিরলেও, ঝড় থামাননি জোন্স। জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন যুক্তরাষ্ট্রের এই সহ-অধিনায়ক।
এর আগে নিজেদের শেষ ৫ ম্যাচে কোনো জয়ের দেখা না পাওয়া কানাডা রীতিমতো ঝড় তোলে ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় কানাডা।
মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটাও হলো মনে রাখার মতোই। নাভনিত ধালিওয়াল তুলে নিয়েছেন এবারের আসরের প্রথম হাফসেঞ্চুরি।
৬১ রানের ইনিংসটি ছিল ৬ চার আর ৩ ছক্কায় সাজানো । ১২৮ রানে তিনি ফিরে গেলেও নিকোলাস কিরটোন ছিলেন অবিচল। ৩০ বলেই তুলে নেন অর্ধশতক। দলকে পৌঁছে দেন শক্ত অবস্থানে। যদিও ৫১ রানেই থামতে হয় তাকে।
শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





