×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জমি ইজারা নিবে হামি ইন্ডাস্ট্রিজ

২০২৪ জুন ০২ ১১:০৫:২৬
জমি ইজারা নিবে হামি ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার চাঁদগাঁও মোহাম্মদপুর এলাকায় ৭০৫ শতক জমি ইজারার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মো. সালামতউল্লাহ ও তারিকুল ইসলাম ভুঁইয়ার থেকে সাড়ে ২৩ বিঘা বা ৭০৫ শতক জমি ১ জুন থেকে আগামী পাঁচ বছরের জন্য ইজারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

এতে কোম্পানিটির প্রতি বছর ইজারা বাবদ খরচ হবে ৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

উভয় পক্ষের চুক্তি সম্পন্ন হলে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির উৎপাদন অন্তত ৫ কোটি টাকা বাড়বে। যেখানে বছর শেষে কোম্পানিটি ১ কোটি টাকার সমপরিমাণ মুনাফা করতে পারবে।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে