ফের নিউইয়র্ক ফ্লাইট ঘিরে অনিশ্চয়তা
নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কের সঙ্গে আকাশপথে যোগাযোগের জন্য ঢাকা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে। কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) মার্কিন কর্তৃপক্ষ ক্যাটাগরি-১ এ উন্নীত না করায় এই প্রচেষ্টা এখনও সফলতার মুখ দেখেনি।
দেশটিতে ফ্লাইট শুরু করার পূর্বশর্ত হল বেবিচককে ক্যাটাগরি-১-এ উন্নীত করতে হবে। বাংলাদেশ এয়ারলাইন্স তখন ফ্লাইট শুরু করার জন্য স্লট পেতে আবেদন করতে পারে। তবে দেশটির নিয়ন্ত্রক সংস্থার তালিকায় এখনও বেবিচাকের অবস্থা ক্যাটাগরি-২।
একসময় নিয়মিত ঢাকা থেকে নিউইয়র্কে ফ্লাইট পরিচালনা করতো বিমান। ২০০৬ সালে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশকে ক্যাটাগরি-২ এ অবনমন করে দেশটির আকাশপথের নিয়ন্ত্রক সংস্থা এফএএ।
এই রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমান সে সময় ব্যবহার করত মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ড অ্যান্ড ডগলাসের তৈরি ডিসি-১০ মডেলের উড়োজাহাজ।
ম্যাকডোনাল্ড অ্যান্ড ডগলাস তাদের সবশেষ ডিসি-১০ উড়োজাহাজ তৈরি করে ১৯৮৮ সালে। এরপর এটি মার্কিন আরেক নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে একীভূত হয়ে যায়। এফএএ আমেরিকায় ২০ বছরের পুরোনো উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় না।
কার ভুলে আটকে আছে বিমানের নিউইয়র্ক ফ্লাইট?কার ভুলে আটকে আছে বিমানের নিউইয়র্ক ফ্লাইট?মার্কিন কর্তৃপক্ষের তালিকায় বাংলাদেশের অবনমনের ফলে সে দেশে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ হারায় বিমান। ক্যাটাগরি-১ এর মর্যাদা পুনরুদ্ধারে বেশ কয়েক বছর ধরেই চেষ্টা চলছে।
সেই চেষ্টার অংশ হিসেবে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১২টি নতুন প্রজন্মের উড়োজাহাজও কিনেছে বিমান। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের।
এখন নতুন করে ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের কাছ থেকে যে নতুন এ–৩৫০ মডেলের উড়োজাহাজ কেনার কথা চলছে, সেটিও এই নিউইয়র্ক ফ্লাইটকে মাথায় রেখেই।
এর মধ্যে এফএএ কর্মকর্তারা কয়েক দফায় বাংলাদেশ সফর করেছেন। নিরীক্ষা করেছেন বিমান ও বেবিচককে। কিন্তু সেসব নিরীক্ষায় সংস্থাটি কী পেয়েছে, তা প্রকাশ্যে জানানো হয়নি। অবশ্য বেবিচকের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক তথ্য পাওয়ার কথা বিভিন্ন সময় গণমাধ্যমকে জানানো হয়েছে।
বিমান বোয়িংয়ের কাছ থেকে যে উড়োজাহাজগুলো কিনেছে, তার মধ্যে আছে দুটি বোয়িং সেভেন থ্রি সেভেন, চারটি বোয়িং ট্রিপল সেভেন, আর ছয়টি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার উড়োজাহাজ।
এর মধ্যে ট্রিপল সেভেন ও ড্রিমলাইনার উড়োজাহাজগুলো একটানা ১৬ ঘণ্টার বেশি উড়তে সক্ষম। নিউইয়র্কে ফ্লাইট শুরুর অনুমতি পাওয়া যাবে এ আশা করেই এই উড়োজাহাজগুলো কেনা হয়েছিল।
তবে সহসা এই রুটে ফ্লাইট যে শুরু হচ্ছে না, তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের কথাতেই স্পষ্ট।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ফ্লাইট শুরু করতে আবারও নতুন পর্যবেক্ষণ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করতে যান বিমানমন্ত্রী। এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, কবে চালু হতে পারে ঢাকা–নিউইয়র্ক ফ্লাইট?
জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকা-নিউইয়র্ক ফ্লাইটের ব্যাপারে তারা (এফএএ) আমাদের কিছু অবজারভেশন দিয়েছে। যখনই তারা এসেছে, আমাদের তিনটা-চারটা অবজারভেশন দিয়েছে, আমরা একটা একটা করে পূরণ করেছি। কখনো সিকিউরিটি নিয়ে, কখনো অন্য ব্যাপারে।
কিন্তু, এফএএ কি চায়, সেটি এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। এটা দুঃখজনক যে তারা একটা করে অবজারভেশন দেয়, পরে আর কিছুই হয় না।’
বিমানমন্ত্রী বলেন, ‘এটা আজকের কথা না, আমি আগেও মন্ত্রী থাকাকালীন যখন বোয়িংয়ের উড়োজাহাজ কিনেছি, তখনও আমরা বলেছিলাম নিউইয়র্কে আমাদের স্লট দিতে হবে। কিন্তু এটি বাস্তবায়িত হয়নি। আমরা চেষ্টা অব্যাহত রাখছি।’
এ ঘটনার পেছনে বাংলাদেশি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে মনে করছেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞ ও বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহেদুল আলম।
তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘বিমান একদিকে এয়ারবাসের কাছ থেকে এ–৩৫০ উড়োজাহাজ কিনতে চাচ্ছে নিউইয়র্ককে মাথায় রেখে। অন্যদিকে মন্ত্রী বলছেন, অনিশ্চয়তার কথা।’
কাজী ওয়াহেদুল আলম বলেন, ‘আমি যতটুকু জানি, আমেরিকায় ফ্লাইট শুরুর জন্য এফএএ বাংলাদেশকে ৫টি শর্ত দিয়েছিল। এর মধ্যে দুটো এখনও পূরণ হয়নি। আগামী সেপ্টেম্বরে আরেকটি অডিট হওয়ার কথা রয়েছে। সেখানে এটার অগ্রগতি তুলে ধরার কথা রয়েছে।’
কোনো শর্তগুলো পূরণ হয়নি জানতে চাইলে এই বিশেষজ্ঞ বলেন, ‘যে শর্ত দুটো এখনও পুরণ হয়নি তার মধ্যে একটি ছিল, তারা (এফএএ) বেবিচকের স্বায়ত্বশাসন চেয়েছে। এটা তো এখন সরকার চালায়। তাদের শর্তটা ছিল, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বেবিচক স্বাধীনভাবে কাজ করবে।
অন্য একটি শর্তের কথা উল্লেখ করে তিনি বলেন, আরেকটি শর্ত ছিল, অপারেটর নিয়ন্ত্রক হতে পারবে না। আমাদের এখানে বিমানবন্দরগুলো বেবিচক চালায়। সেবা তারাই দেয়। আমেরিকার শর্ত হলো, বিমানবন্দরগুলো আলাদা সংস্থার মাধ্যমে অপারেট করবে। তবে এ ছাড়া নতুন কোনো শর্ত দেওয়া হয়েছে কিনা বিষয়টি আমার জানা নেই।’
কাজী ওয়াহেদুল বলেন, ‘আমি যতটুকু জানি, এই শর্তগুলো এখনও পূরণ হয়নি। তবে সরকার বিমানবন্দরগুলো পরিচালনার জন্য আলাদা কোম্পানি করার একটি উদ্যোগ নিচ্ছে। তৃতীয় টার্মিনালে যেমনটা জাপানের সাথে হচ্ছে। এর পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমেরিকার শর্তপূরণ হলেই তারা ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে।’
অবশ্য এর মধ্যে ২০১৪ সালে একবার ভাড়ায় আনা উড়োজাহাজ দিয়ে নিউইয়র্ক ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছিল বিমান। বিমানের সেই সময়ের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল এক সংবাদ সম্মেলনে টিকিট বিক্রির ঘোষণাও দিয়েছিলেন।
তার আগের বছর; অর্থাৎ, ২০১৩ সালের ১৭ আগস্ট আমেরিকার সাথে বিমান চলাচলে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। তারপর অবশ্য সে উদ্যোগ আর এগোয়নি।
বিমান নিউইয়র্কে যেতে না পারলেও এরই মধ্যে কানাডার টরন্টোতে ফ্লাইট শুরু করে উত্তর আমেরিকাকে আকাশপথে সংযুক্ত করেছে। রুটটি বর্তমানে এয়ারলাইন্সের জন্য সবচেয়ে লাভজনক রুটগুলির মধ্যে একটি।
শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪
পাঠকের মতামত:
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
অর্থনীতি এর সর্বশেষ খবর
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ













