বাণিজ্য বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের স্পেন সফর
নিজস্ব প্রতিবেদক : দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে স্পেনের বিভিন্ন চেম্বার পরিদর্শন শুরু করেছে বাংলাদেশ চেম্বার অব কমার্সের একটি প্রতিনিধি দল। এটি কোনো বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রথম স্পেন সফর।
স্পেন এবং বাংলাদেশের মধ্যে চমৎকার ব্যাবসায়িক সম্পর্ক বিদ্যমান। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ থেকে স্পেনে রপ্তানি ছিল ২.০১ বিলিয়ন ডলার যা ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৩.০৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়।
চলতি অর্থবছরে রপ্তানি ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং।
রপ্তানি বৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে তৈরী পোশাকের বাইরে রপ্তানি বহুমুখীকরণ এবং স্পেনের বৈচিত্রময় রপ্তানি বাজারে বাংলাদেশের উপস্থিতি আরো বাড়ানোর জন্য বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় কমার্শিয়াল উইংয়ের সহযোগিতায় স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স ঢাকার একটি প্রতিনিধি দল চেম্বারের সভাপতি আশিক এলাহি চৌধুরির নেতৃত্বে ২১ মে থেকে স্পেনের বিভিন্ন চেম্বার ভ্রমণ শুরু করেছেন।
প্রতিনিধি দল ২১ মে স্পেনের আরাগন রাজ্যের রাজধানী সারাগোসা থেকে তাদের ব্যবসায়িক ভ্রমণ শুরু করেন। বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং, স্পেনিশ কনফেডারেশন অব বিজনেস এসোসিয়েশন সারাগোসা এবং আরাগন রাজ্য সরকার কর্তৃক সারাগোসাতে আয়োজিত অনুষ্ঠানে ২১ মে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের উপর এক সেমিনার এবং বিজনেস টু বিজনেস মিটিং অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স ঢাকার সভাপতি আশিক এলাহি চৌধুরি, বাংলাদেশের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা, আরাগন রাজ্য সরকারের ম্যানেজিং ডাইরেক্টর অব আরাগন এক্সটেরিয়র খোসে এন্টোনিওভিসেন্তে এবং স্পেনিশ কনফেডারেশন অব বিজনেস অ্যাসোসিয়েশন সারাগোসার ডিরেক্টর খোর্খে এলনসো সারাগোসাতে বাংলাদেশের অনারারি কনসাল আন্তোনিও বুসতোসসহ আরাগন রাজ্যের প্রায় ৪০টি কোম্পানি ও তাদের প্রতিনিধি।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বিভিন্ন সূচকে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে স্পেন বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি গন্তব্য। অনুকূল ব্যবসায়িক পরিবেশ ও উচ্চ মধ্যবিত্ত ভোক্তাদের কাছে বাংলাদেশের পণ্যের আরও প্রচুর সুযোগ রয়েছে। স্পেনিশ ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্পেনিশ কনফেডারেশন অব বিজনেস অ্যাসোসিয়েশন সারাগোসার ডাইরেক্টর খোর্খে এলনসো বলেন, উৎপাদন বৈচিত্র্য আনার লক্ষ্যে বস্ত্র, অবকাঠামো, জ্বালানি ও নির্মাণ হলো অর্থনীতিতে বর্তমানে সবচেয়ে সম্ভাবনার খাত, আরাগনে আমাদের ক্যাপিটাল গুডস এবং ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্টের বড় শিল্প রয়েছে যেগুলোতে বাংলাদেশে কাজ করার সুযোগ রয়েছে।
স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স ঢাকার সভাপতি আশিক এলাহি চৌধুরি বাংলাদেশে প্রচুর পরিমাণে স্পেনিশ ব্যবসায়ীর উপস্থিতির কথা উল্লেখ করে নতুন ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়ে চেম্বারের পক্ষ থেকে স্পেনিশ ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে একটি উপস্থাপনা করেন। উপস্থাপনায় তিনি বাংলাদেশে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের চিত্র, প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে ব্যবসায় ও বিনিয়োগে অধিক লাভ, অর্থনৈতিক অঞ্চলগুলোতে সরকার কর্তৃক ঘোষিত ইনসেনটিভ ইত্যাদি বিষয় তুলে ধরেন।
ব্যবসায়ী প্রতিনিধিদল ২৩ মে ভ্যালেন্সিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে, ২৭ মে মালাগা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে, ২৮ মে গ্রানাডা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এবং একই দিনে গ্রানাডার মেয়রের সাথে দেখা করবে৷
শেয়ারনিউজ, ২৫ মে ২০২৪
পাঠকের মতামত:
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
অর্থনীতি এর সর্বশেষ খবর
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ













