ইসির ঘোষণায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর ভোট বয়কট
নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী অহিদুজ্জামান অহিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
গত ২৩ এপ্রিল যাচাই–বাছাই পর্বে বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের স্ত্রীর নামে লাভজনক প্রতিষ্ঠান রয়েছে বলে অভিযোগ তোলেন অহিদুজ্জামান। এই সময় ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
পরে জেলা প্রশাসকের কাছে ওয়াদুদ মাতুব্বর আপিল করলেও তা খারিজ হয়ে যায়। ফলে একমাত্র প্রার্থী হিসেবে অহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
আজ রোববার বিকেল ৬টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অহিদুজ্জামান।
এই সময় স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর প্রভাব বিস্তারের চিত্র তুলে ধরেন এবং ‘সংঘাত এড়াতে’ নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২১ মে এ উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে অহিদুজ্জামান অহিদ ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর মনোনয়ন দাখিল করেন।
গত ২৩ এপ্রিল যাচাই–বাছাই অনুষ্ঠানে ওয়াদুদ মাতুব্বরের স্ত্রীর নামে লাভজনক প্রতিষ্ঠান রয়েছে বলে অভিযোগ তোলেন অহিদুজ্জামান। এ সময় ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে জেলা প্রশাসকের কাছে তিনি আপিল করলেও তা খারিজ হয়ে যায়।
এতে একমাত্র প্রার্থী হিসেবে অহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
এরপর ওয়াদুদ মাতুব্বর মনোনয়ন ফিরে পেতে গত ৫ মে হাইকোর্টে রিট করেন। হাইকোর্টও তাঁর রিট সরাসরি খারিজ করে দেন। পরে ওয়াদুদ মাতুব্বর আপিল বিভাগে আবেদন করেন। ১৩ মে আপিল বিভাগের চেম্বার আদালত মনোনয়ন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। অর্থাৎ তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।
এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নির্বাচনে বৈধ প্রার্থী অহিদুজ্জামান।
কিন্তু আজ রোববার অহিদুজ্জামান অহিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এতে বর্তমান চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হলো।
অহিদুজ্জামান অহিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যকে দায়ী করেন এবং এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচনের আইন অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থীর পরিবারের কারও নামে উপজেলা পরিষদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো লাভজনক প্রতিষ্ঠান থাকা যাবে না। কিন্তু ওয়াদুদ চেয়ারম্যানের স্ত্রী রুমা আক্তার স্বত্বাধিকারী রাতুল এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে।
তিনি বলেন, ওয়াদুদ মাতুব্বরের মেয়াদকালীন তাঁর স্ত্রীর লাইসেন্সে ২০২০–২১ এবং ২০২১–২২ অর্থ বছরে উপজেলার উন্নয়ন তহবিল, এডিবি এবং রাজস্ব তহবিলের অনেকগুলো প্রকল্পের কাজ করেছেন। যে কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
এরপর আপিল করলেও তাঁর স্ত্রীর নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্যতা পেয়ে মনোনয়ন বাতিল বহাল রাখেন জেলা প্রশাসক। এরপর প্রত্যাহারের তারিখ পর্যন্ত তিনি কোনো পদক্ষেপ নেননি। পরে ১ মে আমাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এরপর তিনি হাইকোর্টে আপিল করলে, আমি তাঁর বিরুদ্ধে আইনি লড়াই করেছিলাম।
নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে অহিদুজ্জামান বলেন, ‘চেম্বার আদালতে ওয়াদুদ মাতুব্বর রায় পাওয়ার পর তাঁর কর্মী–সমর্থকেরা এলাকায় যেভাবে ভীতি প্রদর্শন করেছেন, তাতে আমার নেতা–কর্মীরা এলাকায় ভয় পাচ্ছেন। আজ আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, আমি যদি নির্বাচন করতে যাই তাহলে এলাকায় দাঙ্গা–হাঙ্গামা বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যেকোনো সময় আমার ওপর বড় ধরনে আক্রমণ হতে পারে। বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করতেছে তাতে আমি নিজেকে এবং নেতা–কর্মীদের নিরাপদে রাখার জন্য নির্বাচন বয়কট করছি এবং সরে দাঁড়াচ্ছি।’ এই সময় স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ধরে অহিদুজ্জামান অহিদ বলেন, ‘এমপি সাহেব ওয়াদুদ মাতুব্বরের পক্ষে কাজ করতেছেন। তাঁর আইনি লড়াইয়েও কাজ করেছেন এবং নেতা–কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। আমি এমপি সাহেবের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চাই না। নির্বাচন থেকে আমার সরে দাঁড়ানোর এটিই অন্যতম কারণ।’
শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













