বাংলাদেশ ব্যাংকের ৩ কঠিন সিদ্ধান্ত, ব্যবসায়ীরা বলছে দুশ্চিন্তা আরও বাড়বে
নিজস্ব প্রতিবেদক : অর্থনৈতিক সঙ্কট কাটাতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি তিন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি বলছে, এতে অল্প সময়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। তবে ব্যবসায়ীদের চিন্তা ভিন্ন। তারা বলছেন, এই তিন সিদ্ধান্ত তাদের আরও দুশ্চিন্তায় ফেলবে।
কেন্দ্রীয় ব্যাংকের কঠিন ৩ সিদ্ধান্তের মধ্যে রয়েছে, ডলারের বিপরীতে টাকার দাম আরও সাত টাকা কমিয়ে ১১৭ টাকা করা হয়েছে। এর মধ্যে দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের পদ্ধতি ক্রলিং পেগ চালু করেছে। এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেয়া হয়।
দ্বিতীয়টি হলো— ব্যাংক খাতে ঋণের সুদ হার পুরোপুরি বাজারভিত্তিক করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাড়ে আট শতাংশ করেছে। এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার সুদহার বাড়ানো হলো।
এই তিন সিদ্ধান্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের সঙ্গে সংশ্লিষ্ট। এসব সিদ্ধান্তও আসে, আইএমএফের ঋণের ৩য় কিস্তি ছাড়ের আগে।
এদিকে, বাংলাদেশে বিনিয়োগ কাঠামো গড়ে উঠেছে ব্যাংককে ঘিরেই। শেয়ারবাজার বা বন্ডের মতো অন্য উৎসের এখানে খুব একটা প্রচলন নেই। সে ক্ষেত্রে ব্যাংকের সুদের হার বাড়লে কি অর্থনীতি সামাল দেয়া যাবে?
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এত উচ্চ সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারবে না। তখন বাধ্য হয়ে ব্যবসায় লোকসান করে যেতে হবে। অন্যথায় ব্যবসা বন্ধ করে দিতে হবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক বলেছে ক্রলিং পেগে সর্বোচ্চ ১১৭ টাকা করা যাবে ডলারের দাম। কারা কেমন দাম বাড়াবে কিংবা উল্টাপাল্টা করলো কিনা তা তারা দেখবে। যারা ভালো গ্রাহক তারা কম সুদের হারেই ঋণ নেবে এবং পাবে।
অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ নুরুল আমিন বলেন, শেয়ারবাজারকে এক ধরনের সহায়ক হতে হবে। এনবিআর অথবা সরকারকেও এক ধরনের সহায়ত হতে হবে। ফিসক্যাল মনিটিরিংয়ে সামজ্য রেখে এই কাজটা করতে হবে। অবশ্য ব্যবসায়ী ও ভোক্তার চাপ বাড়বে। টাকার সরবারহ কমিয়ে যদি মূদ্রার অবনমন কমানো যায়, সেজন্য করা হচ্ছে বলে আমি মনে করি।
বহু দশক ধরে বাংলাদেশে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের বেশি, যা বিশ্বে সর্বনিম্ন। ইদানিং ৯ শতাংশের নিচে নামছে না মূল্যস্ফীতি। গত দুই বছরে ডলারের বিপরীতে টাকার দাম কমেছে প্রায় ৩৫ ভাগ। নতুন সিদ্ধান্তে কি তাহলে মূল্যস্ফীতি কমবে?
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ডলারের দাম বেড়ে গেলো। এখন আমদানিসহ অন্যান্য জিনিসের খরচ বাড়বে। এতে মূল্যস্ফীতি বাড়বে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস, আগামী বছরের জুনে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হবে ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি।
শেয়ারনিউজ, ১৭ মে ২০২৪
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













