শাকিবের তুফানে কেজিএফের রকি ভাইয়ের আগুন!
বিনোদন ডেস্ক : প্রচণ্ড তাপপ্রবাহে যখন সবাই একটু শীতল বাতাস খুঁজছেন, ঠিক তখনই ঝড়ের পূর্বাভাস দিলেন নির্মাতা রায়হান রাফি। না, হঠাৎ করেই আবহাওয়াবিদ হয়ে গেলেন রাফি! খুব সিনেম্যাটিক ভঙ্গিতে প্রকাশ করলেন তাঁর 'তুফান' ছবির পোস্টার।
যা নিজের ফেসবুক পেজে আপলোড করে শাকিব খান লিখলেন, ‘বাংলার আকাশে বাতাসে আজ এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে’। এ পোস্টারের মাধ্যমেই তুফান ছবির আনুষ্ঠানিক লুক সামনে এলো।
আর এতেই ভক্তরা খুঁজে পেলেন বাংলার রকি ভাইকে। হ্যাঁ, দক্ষিণ ভারতীয় ব্লকব্লাস্টার চলচ্চিত্র ‘কেজিএফ’র চরিত্রটির কথা মনে করছেন অনেকে। যেখানে স্টাইলিশ গ্যাংস্টার রকি ভাই হিসেবে ছিলেন দক্ষিণী তারকা যশ।
এক ভক্ত শাকিবের পোস্টে লিখেছেন, ‘বাংলার কেজিএফ রকি ভাই’। আরেকজনের মন্তব্য এমন, ‘কেজিএফ স্টাইলের হলে খুব ভালো হবে। বাংলার কেজিএফ দেখার অপেক্ষায় রইলাম।’ এই মন্তব্যটিই কপি পেস্ট করা হয়েছে সর্বাধিক।
ছবিটির শুটিং চলছে গেল মাস থেকেই। প্রথম দফায় ভারতে হয়েছে শুটিং। সেইসব শুটিং মুহূর্তের কিছু ছবিও ইতিমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল! তারকাবহুল এই ছবিটি নিয়ে মঙ্গলবার (৭ মে) নতুন আপডেট দেন রাফী।
তবে ছবিটা যে মাশালা অ্যাকশনধর্মী হচ্ছে সেই ইঙ্গিত পরিচালক রাফী আগেই দিয়েছিলেন। ছবির ঘোষণার সময়ই এই নির্মাতা বলেছিলেন, ‘এ ধরনের সিনেমা আমি, শাকিব ভাই কেউ কখনও করিনি। তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনও হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম। একজন গডফাদারের গল্প।
তিনি বলেন, সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার। যেমন- কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান। আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা।’
নির্মাতার কথায় গল্প ও এর পোস্টারে গেটআপে তো মিল পাওয়াই গেল। তাই ভক্তদের বাংলার রকি ভাই খোঁজাটা খুব একটা দোষের নয়।
পোস্টারে দেখা যায়, শাকিব আশির দশকের স্যুটেড-বুটেড। ঘন দাঁড়ি ও লম্বা চুল; হাতে সিগারেট। ঠিক যেন রকি ভাইয়ের মতোই ব্লেজার-প্যান্টের সঙ্গে কন্ট্রাস্ট করা শার্ট।
আলফা আই, চরকি ও ভারতীয় এসভিএফ’র যৌথ প্রযোজনায় ‘তুফান’-এ শাকিব খান ছাড়াও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
শেয়ারনিউজ, ০৮ মে ২০২৪
পাঠকের মতামত:
- ফেসবুক লাইভে পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিতর্ক
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাক্কানি পাল্পের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসি চেয়ারম্যানের আশ্বাসে মিউচুয়াল ফান্ড খাতে স্বস্তি, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- এইচএসসিতে অকৃতকার্যদের নতুন পরীক্ষা, ফরম পূরণ নিয়ে যা জানা গেল
- শেয়ারবাজারের মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ
- উত্তাল আশুলিয়া, ২০ পোশাক কারখানায় ছুটি
- বাড়তি টাকা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা !
- চাকরি হারালেন আলোচিত ডিবি হারুন
- বিশাল লোকসানে ধুঁকছে শেয়ারবাজারের বড় দুই ব্যাংক
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২০ কোটি টাকার এফডিআর নিয়ে শঙ্কা!
- চলতি সপ্তাহে আসছে ১২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পতনের বাজারেও জেড ক্যাটাগরির দাপট, দরবৃদ্ধির শীর্ষ ১০-এ ৮ কোম্পানি
- শেয়ারবাজারে খাতভিত্তিক পালাবদল, বিনিয়োগকারীদের আগ্রহের ভরসা কোথায়?
- লেনদেনের সিকিভাগই ব্যাংকখাতের: শেয়ারবাজারে কী পালাবদলের বার্তা?
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- গত বছর ছিল ২০২, এবার ২৯৩! এইচএসসির ফলাফলে নতুন উদ্বেগ
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- এইচএসসিতে ফেল করাদের জন্য বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- নিজের চাচা শ্বশুরকে যা বললেন ফাহাম আব্দুস সালাম
- ৭ বছর মেয়াদি বন্ড, মূলধন সংগ্রহ ৪০০ কোটি টাকা
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
- পুলিশ কর্মকর্তাদের সম্পদের উপর গোয়েন্দাদের চোখ
- নম্বরপ্লেট লাগানোর নতুন সময়সীমা জানাল বিআরটিএ
- কাঁটা চামচ বিতর্কে এবার মুখ খুললেন মানসুরা আলম
- তাহসিফের মৃত্যুতে মামলা না করার বিষয়ে যা বললেন বাবা
- ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, সাড়া দিচ্ছে না দিল্লি
- ফোনে থাকা ৫টি অ্যাপেই খালি হতে পারে ব্যাংক একাউন্ট
- ক্যাশিয়ার থেকে এসআই, একযোগে ক্লোজড ২৮ পুলিশ সদস্য!
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভি লটারি নিয়ে আদালতের নতুন সিদ্ধান্ত
- মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল
- গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি
- মালিক-চালকদের জন্য বড় খবর, আসছে যেসব পরিবর্তন
- হু হু করে বাড়ছে ডলারের দাম, এক সপ্তাহে বড় পরিবর্তন
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- তাহসিফের রহস্যজনক মৃত্যু, দারোয়ানের বক্তব্যে তদন্তে নতুন তথ্য
- ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
- তাহসিফের মৃত্যু নিয়ে বাবার প্রশ্ন, ‘কেন তাকে ধাওয়া করবে?’
- এইচএসসি-সমমানের ফল প্রকাশ কাল, রোল নম্বর দিয়ে জানবেন যেভাবে
- ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’
- টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অলিম্পিক অ্যাক্সেসরিজ
- তাহসিফের মৃত্যুরহস্য: দীপকে জিজ্ঞাসাবাদে যা জানাল পিবিআই
- সোনার দামে ফের পতন, সোনার নতুন দাম নির্ধারণ
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













