‘লুটপাট আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা’
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বলেছেন, ব্যাংক খাতের লুটপাট আড়াল করতেই বাংলাদেশ ব্যাংক সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার (০২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই মন্তব্য করেন।
তারা বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে ব্যাংক। চলমান অর্থনৈতিক অস্থিরতা, ব্যাংক লুটপাট, মাফিয়াদের খেলাপী ঋণ ফেরত আনতে না পারা থেকে উদ্ধুদ্ধ সংকট মোকাবিলায় ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে আবারও লুটপাটের নতুন ফাঁদ তৈরি হচ্ছে। এসব যাতে জনগণের কাছ থেকে আড়াল করতেই সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির মনে করেন, ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ডামি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের সমগ্র অর্থনীতিতে বিশেষ করে ব্যাংকিং খাতে বিশাল অস্থিরতা দেখা যাচ্ছে।
একদিকে ব্যাংকগুলো মাফিয়া ঋণখেলাপীদের অর্থ ফেরত আনতে পারছে না, অন্যদিকে সেইসব ঋণ-লুটপাটের ফলে দুর্বল হয়ে যাওয়া ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। অথচ দেশের অর্থনীতিবিদরা স্পষ্ট করে বলেছেন খেলাপী ঋণের ব্যবস্থা না করে ব্যাংক একীভূত করতে যাওয়া অর্থনীতিতে আরও অস্থিরতা তৈরি করবে।
এরই মধ্যে মাফিয়াদের লুটপাটের আরও সুযোগ তৈরি করতে খেলাপীঋণের বিধান পরিবর্তন করা হয়েছে। আগে একই গ্রুপভুক্ত প্রতিষ্ঠান সমূহের মধ্যে কোনো একটা প্রতিষ্ঠান ঋণখেলাপী হলে গ্রুপের বাকী প্রতিষ্ঠানগুলো সিবিআই তালিকাভুক্ত হতো এবং তাদের নতুন ঋণপ্রাপ্তি বাধাগ্রস্ত হতো। কিন্তু বর্তমানে সেইসব বিধান তুলে দিয়ে এক প্রতিষ্ঠানে খেলাপি রেখেও অন্য প্রতিষ্ঠানের নামে ঋণ উত্তোলনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশের ওপর অলিখিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। জনগণের অর্থ-সম্পদ রক্ষা করার সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব পালনে কেন্দ্রীয় ব্যাংককে ভূমিকা নিতে আহ্বান জানান তারা।
পাশাপাশি অবৈধ ডামি সরকারের পোষ্য মাফিয়া গোষ্ঠীর ব্যাংক লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু বানানোর অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক লড়াই চালিয়ে যেতে এবং অর্থনৈতিক আইনের সংস্কার তথা রাষ্ট্র সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিতে আবারও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
শেয়ারনিউজ, ০২ মে ২০২৪
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













