সৌদি যুবরাজের স্বপ্নের নিওম প্রকল্প পেল ২৬৭ কোটি ডলার
প্রবাস ডেস্ক : সৌদি যুবরাজের স্বপ্নের নিওম প্রকল্পে জ্বলল আবারও আশার আলো। অর্থসংকটে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় থাকা ট্রিলিয়ন ডলারের এই প্রকল্পে ১০০০ কোটি সৌদি রিয়াল বা ২৬৭ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে যথেষ্ট সহজ শর্তে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে, নিওম প্রকল্প কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতি থেকে দেখা গেছে, সৌদি ন্যাশনাল ব্যাংক, রিয়াদ ব্যাংক, সৌদি আওয়াল ব্যাংক এই বিনিয়োগ তহবিল সংগ্রহকারী হিসেবে কাজ করেছে।
বিপরীতে আল-রাজি ব্যাংক, আলিনমা ব্যাংক, আরব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক আল-বিলাদ, সৌদি ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ব্যাংক আল জাজিরা এই তহবিলে বিনোয়োগ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিওম প্রকল্প রিভলভিং ক্রেডিট ফ্যাসিলিটি বা আরসিএফ-এর আওতায় এই ঋণ সহায়তা পেয়েছে। এই আরসিএফ হলো এমন এক ধরনের ঋণ, যেখানে ঋণগ্রহীতা ঋণের অর্থ বিনিয়োগ করার পর তা পরিশোধ করে পুনরায় সেই অর্থ ঋণ হিসেবে গ্রহণ করতে পারবেন।
বিশ্লেষকরা ধারণা করছেন যে ঋণটি নিওমের স্বল্পমেয়াদী প্রকল্পের জন্য ব্যবহার করা হবে। কিন্তু দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য বড় পরিমাণ অর্থের প্রয়োজন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবের বহুল আলোচিত এই প্রকল্পটি আর্থিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
২২ এপ্রিল বিজনেস ইনসাইডারের একটি প্রতিবেদন অনুসারে, নিওম প্রকল্পের কর্মকর্তারা সেখানে চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বেইজিং, সাংহাই এবং হংকং সফর করেন। তারা রহস্যময় মেগা সিটির অনেক সুবিধা এবং সম্ভাবনার উপর আলোকপাত করেন। এত প্রচেষ্টা সত্ত্বেও, এখনও পর্যন্ত কোনও চুক্তি ঘোষণা করা হয়নি।
এদিকে এপ্রিলের শুরুতে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দ্য লাইনে যে পরিমাণ মানুষের বসবাসের কথা ছিল, সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে ওই শহরে বসবাসকারী মানুষের সংখ্যা ১৫ লাখ থেকে কমিয়ে ৩ লাখ লক্ষ্যমাত্রা দেখিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ প্রকল্পে ট্রিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়ে ব্যাপক উদ্বেগ উত্থাপিত হয়েছে। বিশেষ করে নিওম প্রকল্পে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ক্ষেত্রে সৌদি সরকারের মধ্যে উদ্বেগ বেড়েছে।
এই অবস্থায় দেশটি নিওম এবং অন্যান্য ভিশন-২০৩০ মেগা প্রকল্পে অর্থায়নের জন্য ঋণ নিতে শুরু করেছে বলে গত ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে জানিয়েছিল ওয়াল স্ট্রিট জার্নাল।
লোহিতসাগরের প্রবেশদ্বারে আকাবা উপসাগরের মুখ থেকে তাবুক প্রদেশে ১৭০ কিলোমিটার লম্বা শহর নির্মাণের পরিকল্পনা। ‘দ্য লাইন’ নামে এই রৈখিক শহর নিওম প্রকল্পের একটি অংশ। মাত্র ১৩ বর্গমাইল এলাকায় ৯০ লাখ মানুষের বসবাস হবে বলে ভাবনা ছিল।
যতটা দ্রুত শহরটি তৈরি হবে বলে ভাবা হয়েছিল, তা হচ্ছে না। আয়নাঘেরা মরু শহর নির্মাণের স্বপ্ন কিছুটা মলিন হয়ে আসছে। এর জন্য যত খরচ হবে, তা জোগাড়ে হিমশিম খাচ্ছে রাজতন্ত্র। অর্থসংকটে প্রকল্পটির বিস্তার কমে আসছে বলে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে।
এই প্রকল্পে প্রাথমিকভাবে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ছিল। প্রকল্প ঘোষণার শুরু থেকেই এটি ঘিরে নানা সংশয় ও সমালোচনার ঝড় ছিল। বিশেষ করে যেখানে এই শহরের অবস্থান, সেখানে হোয়াইয়াত উপজাতির আদি নিবাস ছিল। আদি পুরুষের জমিতে শহর নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ করায় ওই জাতিগোষ্ঠীর বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর প্রকল্প ঘিরে সংশয় তৈরি হয়।
শেয়ারনিউজ, ৩০ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ













