ঘনঘন ভুলে যাচ্ছেন? হাত-পায়ে ঝিঁঝি ধরছে? কোন ভিটামিনের অভাবে জানেন?
স্বাস্থ্য ডেস্ক : সুস্থ থাকার জন্য শরীরে সঠিক ভিটামিন বি ১২ থাকা খুবই জরুরি। এই ভিটামিন স্নায়ুর স্বাস্থ্য বজায় রাখে, আরবিসি এবং ডিএনএ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে।
পরিসংখ্যান বলছে, ভারতের প্রায় ৪৭ শতাংশ মানুষ এই ভিটামিনের অভাবে ভুগছেন। বিশেষ করে নিরামিশাষীদের মধ্যেই এই ভিটামিনের ঘাটতি দেখা যায়, কারণ, এটি ‘প্লান্ট বেসড ভিটামিন’ নয়।
নার্ভের কোষ ও রক্তের কোষের স্বাস্থ্য বজায় রাখতে ভিটামিন বি ১২ অত্যন্ত জরুরি। এই ভিটামিন ডিএনএ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমাদের শরীর নিজে থেকে ভিটামিন বি ১২ তৈরি করতে পারে না। কাজেই খাবার ও পানীয়ের মাধ্যমে এই ভিটামিন গ্রহণ করতে হয়। মাংস, দুগ্ধজাত খাবার ও ডিমে প্রচুর পরিমাণে এই ভিটামিন থাকে। বেস কিছু শস্য, পাউরুটি ও ইস্টেও এই ভিটামিন থাকে।
রক্তকণিকা ও স্নায়ুকোষের স্বাস্থ্য রক্ষায়, ডিএনএ ও জিনগত উপাদান তৈরি এবং হাড় ভাল রাখতে ভিটামিন বি১২ গুরুত্বপূর্ণ। চুল, নখ ও ত্বক-ও ভাল রাখে এই ভিটামিন।
এই ভিটামিনের অভাবে দেখা দিতে পারে মানসিক অবসাদ, কমতে পারে স্মৃতিশক্তি, হাস-পা অসার হয়ে যেতে পারে।শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি হয়েছে কী করে বুঝবেন? লন্ডনের National Health Services (NHS)-এর গবেষকরা বলছেন, ভিটামিন বি১২-এর ঘাটতি প্রথম পরিলক্ষিত হয় শরীরের চার অংশে– হাত, হাতের পাতা, পা ও পায়ের পাতা।
গবেষকদের মতে, যাঁদের ভিটামিন বি১২ এর ঘাটতি আছে শরীরে, তাঁদের এই চার অংশে অদ্ভুত একটি অনিভূতি হয়। ডাক্তারি পরিভাষায় একে বলে ’ প্যারাসথেসিয়া’ বা ‘পিন অ্যান্ড নিডল’, অর্থাৎ এই চার অংশে ঝিঁঝি ধরে কিংবা সূক্ষ্ম ছুঁচ ফোটানোর অনুভূতি হয়। তবে অনেক ক্ষেত্রে নার্ভের নানা সমস্যা, মালটিপল স্ক্লেরোসিস, হাইপারথাইরয়েডিজম, কম রক্ত, হাইপারভেন্টিলেশন, ডায়াবেটিস-এর কারণেও ’ প্যারাসথেসিয়া’ হতে পারে।
আর কীভাবে বুঝবেন ভিটামিন বি ১২-এর ঘাটতি হয়েছে শরীরে? গবেষণায় দেখা গিয়েছে, ভিটামিন বি ১২-এর সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতার বিশাল যোগ রয়েছে। এই ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। চিন্তাশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত, মস্তিষ্কের স্নায়ুর সঙ্গে জড়িত বিভিন্ন রো
লন্ডনের National Health Services (NHS)-এর গবেষকদের মতে, ভিটামিন বি ১২-এর অভাবে অ্যানিমিয়া দেখা দেয় কারণ, ভিটামিন বি ১২-এর অভাবে শরীর সঠিকভাবে আরবিসি বা লাল রক্তকণিকা তৈরি করতে পারে না।
ভিটামিন বি১২ এর ঘাটতিতে আরবিসি সঠিকভাবে কাজ করতে পারে না। এই পরিস্থিতি ডাক্তারি পরিভাষায় বলে মেগালোব্লাসটিক অ্যানেমিয়া। অনেক ক্ষেত্রে এই ভিটামিনের অভাবে ত্বকে হলদেটে ভাব আসে। এ ছাড়া, ত্বকে শ্বেতি, চুলের রং বদলে যাওয়ার মত সমস্যাও দেখা যায়।
ভিটামিন বি-১২-এর অভাবে পেটের সমস্যা হতে পারে। পেটে সংক্রমণ, প্রদাহের মত সমস্যা দেখা যায়, মুখের ঘা দেখা দেয় এবং পায়ে ঝিঁঝি ধরায়।
নিরামিষ খাবারে এই ভিটামিনের পরিমাণ কিছুটা কম থাকে। প্রাণিজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ভিটামিন বি১২ থাকে। ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস ও সামুদ্রিক মাছ ভিটামিন বি১২-এর সমৃদ্ধ উৎস। এ ছাড়া দুধ, দই, ছানায়ও ভাল মাত্রায় এই ভিটামিন পাওয়া যায়।
কাদের ঝুঁকি বেশি? বয়স্ক, শিশু ও ডায়াবেটিকদের ঝুঁকি বেশি। বিশেষ করে নিরামিশাষীদের মধ্যে এই ভিটামিনের ঘাটতি দেখা যায়, কারণ, এটি ‘প্লান্ট বেসড ভিটামিন’ নয়।
শেয়ারনিউজ, ২৬ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













