ইরানে হামলা নিয়ে পোস্ট করে বিপাকে ইসরাইলি মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হামলা নিয়ে সোস্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গির।
ইসরাইল কথিত হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও দেশটির মন্ত্রিসভার এই সদস্য সোস্যাল মিডিয়ায় পোস্ট করে নেতানিয়াহুর সরকারকে বেকায়দায় ফেলেছেন। শুক্রবার (১৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে এএফপি।
বেন গিরের বিরুদ্ধে অনেকের অভিযোগ, তিনি ইরানের বিরুদ্ধে ইসরাইলের কৌশলের অপূরণীয় ক্ষতি করেছেন। ইরানের গণমাধ্যমে জানানো হয়েছে, ইস্পাহান প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটলেও এর সঙ্গে বাইরের দেশের কোনো যোগসূত্র নেই।
দেশটির আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ড্রোন ভূপাতিত করলেও, এগুলোর সঙ্গে ইসরাইল বা অন্য কোনো দেশের সম্পৃক্ততা নেই বলেই দাবি করেছে তেহরান।
ইরান বলেছে, অভ্যন্তরীণ ‘অনুপ্রবেশকারীরা’ এই ড্রোনগুলো নিয়ন্ত্রণ করছিলো।
এর আগে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক মার্কিন গণমাধ্যম জানায়, ইসরাইল ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইসরাইলের সামরিক বাহিনী বা সরকারের সঙ্গে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলেও সাড়া পায়নি এএফপি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম সদস্য বেন গির সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাকতাড়ুয়া!’ লিখে একটি পোস্ট করেন।
এটি হিব্রু ভাষার একটি গালি, যার অন্তর্নিহিত অর্থ হচ্ছে, এই হামলার নেপথ্যে ইসরাইল থাকলেও এটি একটি কাকতাড়ুয়ার মতো ‘দুর্বল’ পদক্ষেপ। তার এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়।
এক্স পোস্টে ইসরাইলি বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেন, এর আগে কখনো কোনো মন্ত্রী দেশের নিরাপত্তা, ভাবমূর্তি ও আন্তর্জাতিক মহলে অবস্থানের এতো বড় ক্ষতি করতে সক্ষম হননি। একটি এক শব্দের টুইটে বেন গির ইসরাইলকে লজ্জা দিয়েছেন ও হাসির পাত্রে পরিণত করেছেন, যা তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
ভূরাজনীতি বিষয়ক পডকাস্টের সঞ্চালক ও শিক্ষাবিদ শাইএল বেন-এফরাইম জানান, বেন গির ইসরাইলি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন এবং একইসঙ্গে একে হাস্যকর বানিয়েছেন। অপরদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টির আইনপ্রণেতা তালি গোতলিভ ইরানে বিস্ফোরণের ঘটনায় উল্লাস প্রকাশ করেন। তিনি এক্সে লেখেন, ‘আজ এক গৌরবময় সকাল ছিল। ইসরাইল একটি বলিষ্ঠ ও শক্তিশালী রাষ্ট্র।’
এর আগে, ইসরাইল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। শনিবার সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায় ইরান।
শেয়ারনিউজ, ১৯ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- আজ থেকেই একাদশে ভর্তি শুরু, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন













