মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক : হামাসকে নির্মূল করার নামে ইসরাইল ছয় মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ ফিলিস্তিনি গাজায় আগ্রাসন চালিয়ে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে। সিরিয়া এবং লেবাননে ইরানপন্থী গোষ্ঠীগুলিও হামাসের সাথে সম্পর্ক থাকার কারণে পশ্চিমা-সমর্থিত দেশ দ্বারা লক্ষ্যবস্তু হয়েছে।
ফলস্বরূপ গাজায় প্রতিনিয়ত হামলা ও অভিযান পরিচালনার পাশাপাশি বিগত কয়েক মাসে সিরিয়া এবং লেবাননেও বিচ্ছিন্ন বেশ কয়েকটি হামলা চালায় দখলদার সেনারা।
শেষ পর্যন্ত তারা সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা চালায়। এতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) দুই শীর্ষ কমান্ডারসহ ৭ ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ইরান ক্ষুব্ধ হয়ে ওঠে। গত শনিবার ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় দেশটি।
অবশ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডানের সহযোগিতায় ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে গেছে ইসরায়েল। এক্ষেত্রে দেশটির উন্নত প্রযুক্তির কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বড় ভূমিকা রেখেছে।
ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে আকাশে। নয়টি ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ইসরায়েলে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি ততটা না হলেও মধ্যপ্রাচ্যে এর বড় প্রভাব পড়তে পারে। ইসরায়েল পাল্টা হামলা চালালে তাতে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে দুই দেশের মধ্যে।
ইতোমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, এরই মধ্যে ইরানে পাল্টা হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলি বিমানবাহিনী। এ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রোববার (১৫ এপ্রিল) ইসরায়েলে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে জরুরি সভা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। সেখানে গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যের মানুষ একটি পূর্ণমাত্রার ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি। তারা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। যুদ্ধ ছড়িয়ে পড়লে এই অঞ্চল বা বিশ্ব কেউই সামলাতে পারবে না।
তিনি বলেন, বিশেষ করে নিশ্চিতভাবে চরম বিপর্যয় নেমে আসবে ইতোমধ্যে ক্ষুধা-তৃষ্ণায় পর্যুদস্ত গাজাবাসীর ওপর। তাই এখনই সময় তাদের খাদের কিনারা থেকে ফিরিয়ে আনার। আর এ দায়িত্ব যৌথভাবে সবার।
এদিকে বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতার শঙ্কায় ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পশ্চিমা মিত্ররাও।
যুক্তরাষ্ট্র বলেছে, তারা মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ চায় না। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি গতকাল সোমবারও ইসরায়েলের নেতাদের প্রতি সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা এখন পর্যন্ত ইরানের হামলার কঠিন জবাব দেওয়ার সিদ্ধান্তে অটল আছে।
ইসরায়েল যদি এখন ইরানের ভূখণ্ডে পাল্টা হামলা চালায়, তাহলে পরিস্থিতি দ্রুত জটিল হতে পারে বলে মনে করেন ব্রাসেলসভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরানবিষয়ক প্রকল্পের পরিচালক আলী ভায়েজও। তিনি বলেছেন, এতে আগে থেকে অস্থিতিশীল থাকা একটি অঞ্চল আরও সংকটে পড়বে।
এছাড়া যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক এই অধ্যাপক দাউদ কাত্তাব বলেন, ইসরায়েল ও ইরান যে সামরিক শক্তি প্রদর্শন করছে, তা আরব বিশ্বের অন্যান্য দেশকে ভীতিকর পরিস্থিতির মধ্যে ফেলেছে।
তিনি বলেন, ভয়টা হলো, ইতোমধ্যেই বিধ্বস্ত এই অঞ্চলে আরেকটি যুদ্ধ ছড়িয়ে পড়ার। আর এমনটা সত্যিই যদি ঘটে, তার প্রভাব বিশ্বব্যাপী পড়বে। সূত্র : বিবিসি
শেয়ারনিউজ, ১৬ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন













