২০২৩ সালে বাইডেন কত আয় করেছেন, কত কর দিয়েছেন?
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী তাদের ২০২৩ সালের ট্যাক্স রিটার্ন প্রকাশ করেছেন। স্থানীয় সময় সোমবার (১৫ এপ্রিল) বার্ষিক আর্থিক বিবরণীতে জো বাইডেন এবং তার স্ত্রী এই তথ্য প্রকাশ করেছে।
গত বছর মার্কিন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ও তার স্ত্রীর যৌথ আয় হয়েছে ছয় মিলিয়ন ডলারের বেশি। এর মধ্যে মার্কিন ফার্স্ট লেডির আয় এক লাখ ডলারের কম।
বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনের ভিত্তিতে সোমবার (১৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে স্বচ্ছতার জন্য নতুন এই কর প্রদর্শন ব্যবস্থা চালু করেছেন। এই নিয়মের উল্লেখযোগ্য ব্যতিক্রম হচ্ছেন বাইডেনের পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প, যিনি তার বার্ষিক আয় এবং ট্যাক্স রিপোর্ট প্রকাশ করতে অস্বীকার করতেন। আর সেখানে বাইডেন নিজেই তার সব তথ্য প্রকাশ করছেন।
ট্যাক্স রিটার্ন প্রকাশের বার্ষিক অলিখিত আচারটি হোয়াইট হাউসে আস্থা তৈরির জন্য করা হয়। আর তাই প্রার্থীরা অন্যান্য রাজনীতিবিদদের সাথে প্রায়ই এই ধরনের উদ্যোগে অংশ নেন।
এএফপি জানিয়েছে,জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনের ট্যাক্স রিটার্ন অনুসারে, এই দম্পতি গত বছর (২০২৩ সালে) ৬ লাখ ১৯ হাজার ৯৭৬ মার্কিন ডলার উপার্জন করেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৯৫২ টাকা।
তাদের এই আয়ের সিংহভাগই প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের জন্য নির্ধারিত বেতন থেকে এসেছে, যার পরিমাণ ৪ লাখ মার্কিন ডলার। আর ২০২৩ সালে ফার্স্ট লেডি জিল বাইডেনের আয় ৮৫ হাজার ৯৮৫ মার্কিন ডলার।
নিকটবর্তী ভার্জিনিয়ার একটি কলেজে শিক্ষকতার চাকরির জন্য বেতনের মাধ্যমে তিনি এই অর্থ উপার্জন করেছিলেন। ফার্স্ট লেডি জিল বিডেন নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজে পড়াতেন এবং বাইরের প্রতিষ্ঠানে চাকুরী করা তিনিই প্রথম প্রেসিডেন্টের স্ত্রী।
এর আগে ২০২৩ সালে বাইডেন দম্পতির মোট আয় ছিল ৫ লাখ ৭৯ হাজার ৫১৪ ডলার এবং ২০২১ সালে তাদের আয় ছিল ৬ লাখ ১০ হাজার ৭০২ ডলার। অর্থাৎ আগের দুই বছরের তুলনায় গত বছর বাইডেন দম্পতির আয় ছিল কিছুটা বেশি।
এএফপি বলছে, বাইডেন দম্পতি ২০২৩ সালে ২৩.৭ শতাংশ হারে ফেডারেল ট্যাক্স হিসেবে ১ লাখ ৪৬ হাজার ৬২৯ মার্কিন ডলার প্রদান করেছেন বলে জানিয়েছেন।
এছাড়া জো বাইডেন ডেলাওয়্যারে আয়কর হিসেবে ৩০ হাজার ৯০৮ মার্কিন ডলার দেওয়ার কথাও জানিয়েছেন, যেখানে জিল বাইডেন ভার্জিনিয়ায় আয়কর দিয়েছেন ৩ হাজার ৫৪৯ ডলার।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, "প্রেসিডেন্ট বিডেন বিশ্বাস করেন ওভাল অফিসের প্রত্যেকেরই আমেরিকান জনগণের সাথে উন্মুক্ত এবং সৎ হওয়া উচিত এবং রাষ্ট্রপতির বার্ষিক ট্যাক্স রিটার্ন প্রকাশের দীর্ঘস্থায়ী ঐতিহ্য অব্যাহত রাখা উচিত।"
এই নিয়ে ২৬ তম বছর প্রকাশ্যে নিজের ট্যাক্স রিটার্ন শেয়ার করলেন বাইডেন। এছাড়া বাইডেন দম্পতি ২০ হাজার ৪৭৭ মার্কিন ডলার দাতব্য অনুদান দিয়েছেন বলেও জানানো হয়েছে।
শেয়ারবাজার, ১৬ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- আজ থেকেই একাদশে ভর্তি শুরু, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা
- ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ













