মধ্যপ্রাচ্যকে সংযম প্রদর্শনের আহ্বান জানালো যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও জার্মানির পর এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এই আহ্বান জানিয়েছেন তিনি।
সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলার পর ইসরায়েলে ইরানের পাল্টা হুমকি ও ইসরায়েলের সব নিরাপত্তা প্রস্তুতির ঘোষণায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। খবর রয়টার্সের।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানকে স্পষ্ট করে বলেছেন যে, ইরানের উচিত হবে না মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত শুরু করা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ক্যামেরন লিখেছেন, আরও সহিংসতার দিকে নিয়ে যেতে পারে এমন ভুল বুঝাবুঝি নিয়ে আমি গভীর উদ্বিগ্ন।
এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি।
চলতি মাসের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় ইরানের সাত সামরিক কর্মকর্তা নিহত হন। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন।
তেহরান এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এই ঘটনাকে ঘিরে গাজা যুদ্ধে এমনিতেই উত্তেজনায় থাকা মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতির শঙ্কা দেখা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তুরস্ক, চীন ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। মন্ত্রীদের সঙ্গে ফোনালাপে তিনি স্পষ্ট করেছেন যে, উত্তেজনা বৃদ্ধি কারও স্বার্থের পক্ষে যাবে না। তিনি তাদের বলেছেন ইরানকে উত্তেজনা বৃদ্ধি না করার আহ্বান জানাতে।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলে বড় হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তিনি নেতানিয়াহুকে বলেছেন, ইরান ও দেশটির প্রক্সিদের এই হুমকির বিরুদ্ধে ইসরায়েল নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লৌহদৃঢ়।
এক মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার শেষ রাতের দিকে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানি হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। তবে হামলাটি এমন বড় কিছু হবে না যাতে করে ওয়াশিংটনের যুদ্ধে লিপ্ত হওয়া লাগবে।
গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। লেবানন, ইয়েমেন ও ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনিদের সমর্থনে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে আসছে তেহরান। তবে এসব গোষ্ঠীগুলোকে সহযোগিতা দিয়ে আসছে দেশটি।
এর আগে বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনী বলেছে, ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে নিক্ষেপ করা একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্র বা জোট কিংবা বাণিজ্যিক নৌযানের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইরানি সূত্র জানিয়েছে, ইরান ওয়াশিংটনকে ইঙ্গিত দিয়েছে, তারা ইসরায়েলি হামলার জবাব এমনভাবে দেবে যার লক্ষ্য থাকবে বড় ধরনের উত্তেজনা এড়ানো এবং কোনও তাড়াহুড়ো করবে না।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে বলেছেন, ইরানের যে কোনও আক্রমণের সরাসরি জবাব দেবে ইসরায়েল।
শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













