ইসরায়েলের হামলার জবাব দিতে কোন পথে যাচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কনস্যুলেটে বোমা হামলা করে কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্য করেছে ইসরায়েল। সম্প্রতি তাদের এই হামলার জবাব দিতে চাইছে বলে জানায় ইরান। ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে ইরান এমন কোনো কাজও করতে চায় না যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।
ইরান মনে করে, পাল্টা জবাব না দিলে আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেও ইসরায়েলের হামলার দৃশ্যমান জবাব দিতে চান বলেই ধারণা করা হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়েও ভাবতে হচ্ছে খোমেনিকে।
এমন পরিস্থিতিতে ইরান কীভাবে ইসরায়েরের হামরার জবাব দেবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। ইসরায়েলের ভূখণ্ডে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এই আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে তেলআবিব। ইরানের সামনে খোলা আছে কয়েকটি পথ।
মধ্যপ্রাচ্যে ইরানপন্থি অনেক সশস্ত্র গোষ্ঠী রয়েছে। ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে। হামলা চালাতে তারা ইরানের তৈরি অস্ত্র ব্যবহার করেছে।
এ ছাড়া দক্ষিণ ইসরায়েলে ইরানের তৈরি উচ্চ প্রযুক্তির ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। তবে সেসব হামলা তেমন একটা কাজে আসেনি।
২০২০ সালের সোলাইমানির মৃত্যুর পর যেভাবে ইরান জবাব দিয়েছিল, একইভাবে ইসরায়েলের ভূখণ্ডেও হামলা চালাতে পারে দেশটি। এটিই হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য আলী খোমেনির সামনে সেরা উপায়।
তবে এর জেরে ইসরায়েলের কঠোর পাল্টা হামলার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে, যার শেষটা হয়তো ইরানের জন্য ভালো না-ও হতে পারে।
ধারণা করা হচ্ছে লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। হিজবুল্লাহকে দশকের পর দশক ধরে আধুনিক মানের ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন দিয়ে শক্তিশালী করেছে তেহরান। গাজা সংঘাত শুরুর পর সেগুলোর তেমন ব্যবহারও হয়নি।
তবে লেবানন থেকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার অর্থ হবে সময়ের আগেই হিজবুল্লাহর হাতে থাকা সবচেয়ে ভালো তাসগুলোর একটিকে ব্যবহার করে ফেলা। এতে ইসরায়েল-লেবানন সীমান্তে ইতিমধ্যে বিপজ্জনক রূপ ধারণ করা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। ইরান ও হিজবুল্লাহ আবার এটা চায় না।
নিজেদের কনস্যুলেটে হামলার পর ইরান হুমকি দিয়ে বলেছে, এখন ইসরায়েলের কোনো দূতাবাসই নিরাপদ নয়। এই হুমকি অনুযায়ী ইসরায়েলের যে কোনো দূতাবাসে হামলা চালাতে পারে ইরান।
সতর্কতা হিসেবে এরই মধ্যে বিভিন্ন দেশে ২৮টি দূতাবাস বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার।
শেয়ারনিউজ, ১০ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













