বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করল ফোর্বস
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরে বিশ্বের শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। শীর্ষ ১০ ধনীর তালিকায় ৮ জনই যুক্তরাষ্ট্রের।
ফোর্বস জানিয়েছে, সারা বিশ্বে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যেও বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ গত বছরের তুলনায় বেড়েছে। বিলিয়নিয়ারদের তালিকায় স্থান পাওয়া দুই-তৃতীয়াংশ ধনীর সম্পদমূল্য গত বছরের তুলনায় বাড়লেও কমেছে মাত্র এক-চতুর্থাংশ ব্যক্তির সম্পদমূল্য।
শীর্ষ ২০ জন ধনীর সম্পদমূল্য সামগ্রিকভাবে বেড়েছে ৭০ হাজার কোটি ডলার। এছাড়া ২০২৪ সালে সারা বিশ্বে বিলিয়নিয়ার রয়েছেন দুই হাজার ৭৮১ জন।
শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট
ফোর্বসের তালিকায় এ বছর শীর্ষ ধনী ৭৫ বছর বয়সী ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। তার সর্বমোট সম্পদমূল্য ২২৩ বিলিয়ন ডলার। বিশ্বের ৭৫টি নামিদামি ফ্যাশন ও কসমেটিক্স ব্র্যান্ডের মালিক তিনি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন টেসলা ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। ৫২ বছর বয়সী এই মার্কিন ব্যবসায়ীর সম্পদমূল্য এখন ১৯৫ বিলিয়ন ডলার।
তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদমূল্য গত বছরের তুলনায় প্রায় ৮৫ বিলিয়ন ডলার বেড়ে এখন ১৯৪ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তবে এক বছরেই তার সম্পদমূল্য প্রায় তিন গুণ বেড়েছে। ২০২৩ সালে জাকারবার্গের সম্পদমূল্য ছিল ৬৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। আর এই বছর তা এক লাফে বেড়ে ১৭৭ বিলিয়ন ডলার হয়েছে।
অপরদিকে সপ্তম স্থানে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এ বছর তার সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১২৮ বিলিয়ন ডলারে। তালিকায় নবম স্থানে রয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির নাম। তার সম্পদমূল্য ১১৬ বিলিয়ন ডলার।
ধনীদের তালিকায় নতুন ১৪১ জন
ফোর্বস জানাচ্ছে, বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এ বছর নতুন করে আরও ১৪১ জন যুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা দুই হাজার ৭৮১ জন।
শীর্ষ ধনীর তালিকায় মার্কিনিদের পর সবচেয়ে বেশি রয়েছে চীনারা। হংকংয়ের নাগরিকসহ চীনের মূল ভূখণ্ডের ধনীদের মধ্যে বিলিয়নিয়ারদের সংখ্যা ৪৭৩ জন। দেশের হিসেবে তালিকায় বিলিয়নিয়ারদের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে ভারত, দেশটির ধনীদের জন্য এটি নতুন রেকর্ড।
২০২৪ সালের শীর্ষ এই বিলিয়নিয়ারদের তালিকা তৈরিতে ফোর্বস গত ৮ মার্চ থেকে স্টকমূল্য ও মুদ্রার বিনিময় মূল্য ব্যবহার করছে। প্রতি মুহূর্তে বিলিয়নিয়ারদের সম্পদের উত্থান-পতন হিসাব করা এই তালিকায় যে কোনো সময় ধনীদের অবস্থান পরিবর্তন হয়ে থাকে।
শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













