পেরুতে ৬ মন্ত্রীর পদত্যাগ, নতুন মন্ত্রীদের নাম ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। সবশেষ দেশটির প্রেসিডেন্টের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানের জেরে নতুন অস্থিরতা দেখা দিয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বাড়িতে ৭ ঘণ্টা তল্লাশি চালান দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শনিবার (৩০ মার্চ) পুলিশ ও প্রসিকিউটরেরা প্রেসিডেন্টের বাড়ি ছাড়াও কয়েকজন নেতার বাড়িতে এবং অফিসে অভিযান চালিয়েছিল। অভিযানের জেরে পদত্যাগ করেন পেরুর ছয়জন মন্ত্রী। তবে গতকাল সোমবার ছয়জন মন্ত্রীর স্থলাভিষিক্ত করা হয় ছয়জন পার্লামেন্ট সদস্যকে।
এর পর সোমবার (০১ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী ভিক্টর টরেস প্রথম তাঁর পদত্যাগের সিদ্ধান্ত কথা ঘোষণা করেন। তারপর শিক্ষামন্ত্রী ও নারীবিষয়ক মন্ত্রীর পদত্যাগের কথা জানা যায়।
তাঁরা সবাই প্রেসিডেন্ট বোলুয়ার্তের পক্ষে সমর্থন জানিয়ে, একজন প্রেসিডেন্টের বাড়িতে পুলিশি অভিযানকে ‘অপ্রয়োজনীয়’ এবং ‘বাড়াবাড়ি’ বলে অভিহিত করেছেন।
এদিন সন্ধ্যায় বোলুয়ার্তে তাঁর মন্ত্রিসভা থেকে উৎপাদন, বাণিজ্য ও কৃষি মন্ত্রীসহ আরও তিনজনের পদত্যাগের কথা জানান। এরপর তিনি মোট ছয়জন নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেন।
নতুন মন্ত্রীরা হলেন ওয়াল্টার অরিস, মর্গান কুয়েরো, অ্যাঞ্জেল মানেরো ক্যাম্পোস, সার্জিও গঞ্জালেস গুয়েরো, এলিজাবেথ গাল্ডো, অ্যাঞ্জেলা তেরেসা হার্নান্দেজ।
বিলাসবহুল কয়েকটি রোলেক্স ঘড়ির খোঁজে ঘড়ির তথ্য গোপন করার অভিযোগে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
শনিবার পুলিশের তল্লাশি অভিযানের পর এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না। বাড়িতে তল্লাশিকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ ও ‘অপমানজনক’ বলে মন্তব্য করেন বোলুয়ার্তে।
শেয়ারনিউজ, ০২ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













