তিন মাসে লিবিয়া থেকে গ্রিক দ্বীপে ১১৮০ অভিবাসনপ্রত্যাশীর প্রবেশ
প্রবাস ডেস্ক : তিন মাসে গ্রিসের গাভদোস দ্বীপে পৌঁছেছেন এক হাজার ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী। চলতি বছরের প্রথম তিন মাসে লিবিয়া উপকূল থেকে তারা গ্রিসের এই উপকুলটিতে পৌঁছান। এদের মধ্যে কেউ কেউ বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)।
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে অবস্থিত ছোট্ট দ্বীপ গাবদোস হঠাৎ করে সমুদ্র পথে আসা অনিয়মিত অভিবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি বছরের প্রথম তিন মাসে আসা অভিবাসীদের সংখ্যা হাজার পেরিয়েছে। গত বছরের একই সময়ে দ্বীপটিতে আসা অভিবাসীদের সংখ্যা ছিল ‘শূন্য’।
গাভদোসে বছরজুড়ে বাস করা স্থায়ী বাসিন্দার সংখ্যা মাত্র ৭০ জন। স্থানীয়রা বলছেন, অভিবাসী আগমনের হারে তারা ‘অবাক’।
সইউএনএইচসিআর স্বীকার করেছে, দ্বীপটির ‘প্রধান চ্যালেঞ্জ’ এখানে আশ্রয়প্রার্থীদের জন্য কোনো অভ্যর্থনা অবকাঠামো নেই।
অনেকেই বলছেন এটি হয়ত গ্রিসের লাম্পেদুসা হয়ে উঠতে পারে। লিবিয়ার তব্রুক শহর থেকে এই ইউরোপীয় দ্বীপের দূরত্ব মাত্র ১৮০ কিলোমিটার।
জাতিসংঘের শরণার্থী সংস্থার দেওয়া তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম তিন মাসে এক হাজার ১৮৬ জন মিশরীয়, পাকিস্তানি ও বাংলাদেশি এই ছোট্ট দ্বীপটিতে এসেছেন। বুধবার (১৩ মার্চ) দ্বীপে এসেছে ৯১ জন অনিয়মিত অভিবাসী। আর গেল সপ্তাহান্তে এ সংখ্যা ছিল ২৮০ জন।
গাভদোস দ্বীপের আয়তন ৩০ কিলোমিটার। দ্বীপের ৭০ জন স্থায়ী বাসিন্দার মধ্যে পরিবারের সংখ্যা মাত্র দুটি। দ্বীপের মেয়র লিলিয়ান স্টেফানাকি ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে বলেন, অন্য বাসিন্দাদের সবাই বয়স্ক মানুষ যাদের বেশিরভাগই একা থাকেন।
২০২৩ সালের পুরো সময়ে দ্বীপে আসা মোট অভিবাসীদের সংখ্যা ছিল মাত্র ৮৬০ জন।
গার্ডিয়ান জানিয়েছে, দ্বীপটিতে শুধু একটি স্কুল, একটি বেকারি এবং দুটি মিনি-মার্কেট রয়েছে। সেখানে অভিবাসীদের জন্য কোনো প্রাথমিক অভ্যর্থনা কাঠামো বা আশ্রয়কেন্দ্র নেই।
ইউএনএইচসিআর গ্রিসের মুখপাত্র স্টেলা নানো বৃহস্পতিবার বলেন, একটি আশ্রয়কেন্দ্রের অনুপস্থিতি স্পষ্টতই দ্বীপে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
গাভদোসের মেয়র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ৯ মার্চের সাপ্তাহিক ছুটির পর থেকে প্রায় প্রতিদিনই দ্বীপে অভিবাসীবোঝাই নৌকা আসছে। এটি আমাদের জন্য একটি বড় বোঝা। এটি একটি ছোটো দ্বীপ। আমাদের এখানে কোনো ব্যবস্থা ও উল্লেখযোগ্য দোকানপাট নেই। খাদ্যের জোগান এখানে একটি বড় সমস্যা। আমাদের আর্থিক সক্ষমতা একেবারেই সীমিত।
তবে সমুদ্রের আবহাওয়া খারাপ থাকলে দ্বীপটিতে অভিবাসীদের গ্রিসের অন্য বড় দ্বীপ ও শহরে স্থানান্তর করাও অসম্ভব। ইউএনএইচসিআর নিশ্চিত করেছে, তারা সম্ভাব্য এই সমস্যাটি নিয়ে চিন্তা করছে।
মুখপাত্র স্টেলা নানু বলেন, আমরা এথেন্স ও স্থানীয় গ্রিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আমরা বর্তমানে প্রাথমিক মৌলিক চাহিদা মেটাতে কম্বল, স্লিপিং ব্যাগ ও হাইজিন কিটসহ প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছি।
এখানে বেশিরভাগ নতুন আগতদের দ্রুত ক্রিট দ্বীপ এবং গ্রিসে মূল ভূখণ্ডে স্থানান্তর করা হয়। ইউএনএইচসিআর জানিয়েছে, স্থানান্তর হওয়া অভিবাসী আপাতত রেথিমনো ও হেরাক্লিয়ন বন্দরের একটি অভ্যর্থনা কেন্দ্রে এবং চানিয়া বন্দরে থাকার ব্যবস্থা করা হয়েছে।
কিন্তু আবহাওয়া খুব খারাপ হলে গাভদোস থেকে অভিবাসী স্থানান্তর করা সম্ভব নয়। তখন মানুষকে দ্বীপে থাকতে এবং ঘুমাতে হয়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে অভিবাসীরা গাভদোসের একটি পরিত্যক্ত ভবনে আশ্রয় নিয়েছিল।
দ্বীপটিতে বর্তমানে শুধু একজন স্থায়ী পুলিশ কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। তিনি বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখেন।
শেয়ারনিউজ, ৩০ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












