যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় সোনার খণ্ড আবিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের শ্রপশায়ার হিলস এলাকায় মাটির নিচে সোনার খণ্ড পাওয়া গেছে। এটি যুক্তরাজ্যে পাওয়া সবচেয়ে বড় সোনার ডালি বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিচার্ড ব্রোক নামের এক ব্যক্তি এ সোনার খণ্ডটি আবিষ্কার করেছেন। ৩৫ বছর ধরে ধাতব বস্তু শনাক্তের কাজ করছেন তিনি।
সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের মে মাসে ব্রোক তার বাড়ি থেকে সাড়ে তিন ঘণ্টা দূরে শ্রপশায়ার হিলসে যান। সেখানকার একটি কৃষিজমিতে গুপ্তধনের খোঁজে খোঁড়াখুঁড়ি চলছিল। সেখানে তিনি দেরিতে পৌঁছেছিলেন। এমনকি তার কাছে থাকা ধাতব শনাক্তের কিটও তখন নষ্ট ছিল। ফলে পুরোনো একটি যন্ত্র দিয়ে কাজ করছিলেন ব্রোক। আর তা দিয়েই তিনি এটি শনাক্ত করেন।
ব্রোক বলেন, আমি আসলে এক ঘণ্টা দেরিতে পৌঁছেছিলাম। আমি ভেবেছিলাম যে কাজটিতে অংশ নিতে পারলাম না। সেখানে অংশ নেওয়া সবার কাছে অত্যাধুনিক যন্ত্র ছিল। আমার কাছে ছিল তিনটি পুরোনো যন্ত্র। এমনকি যে যন্ত্র দিয়ে এটি শনাক্ত করেছি সেটির ডিসপ্লেও ছিল অস্পষ্ট।
ব্রোক কাজের শুরুতে মরিচা ধরা তাঁবুর কয়েকটি খুঁটি শনাক্ত করেন। এর মাত্র ২০ মিনিটের মাথায় মাটির নিচে ওই সোনার খণ্ডের সন্ধান মেলে। যা মাটির প্রায় ১৩ থেকে ১৫ সেন্টিমিটার নিচে ছিল।
উদ্ধার হওয়া ওই সোনার খণ্ডের ওজন ৬৪ দশমিক ৮ গ্রাম। এটির নাম দেওয়া হয়েছে হিরোস নাগেট। এটিকে নিলামে তোলার পরিকল্পনা করা হচ্ছে। কমপক্ষে ৩০ হাজার পাউন্ডে এটি বিক্রি হবে বলেও আশা করা হচ্ছে।
ব্রোকে বলেন, আমি যে যন্ত্রটি দিয়ে কাজ করেছি এটি আসলে খুব একটা উপযুক্ত না। এটি দিয়ে কোনোরকমে কাজ চালানো যায়। এটি প্রমাণ করেছে যে, কী ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছে তা মুখ্য নয়। কেউ যদি মাটির ওপর দিয়ে হাঁটার সময়ে সতর্ক থাকেন এবং বুঝতে পারেন যে মাটির নিচে কি লুকিয়ে আছে তাহলে তা থেকে দারুণ কিছু ঘটে যেতে পারে।
শেয়ারনিউজ, ২১ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













