স্বর্ণদানা জমাচ্ছেন চীনা তরুণরা, কেন?
আন্তর্জাতিক ডেস্ক : চীনা তরুণদের মধ্যে স্বর্ণদানা জমা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এই 'স্বর্ণদানা' হলো এক গ্রাম ওজনের ছোট সোনার বার যা মুখে খাওয়া বড়ির মতো দেখতে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, মুখে খাওয়া বড়ির মতো দেখতে এক ধরনের স্বর্ণদানা জমাচ্ছেন চীনের তরুণেরা। তারা চেষ্টা করেন প্রতি মাসে একটি করে স্বর্ণদানা জমানোর।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের অর্থনীতি হুমকির মুখে পড়ার পর থেকে তরুণ প্রজন্মের মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণদানার (গোল্ড বিনস) প্রতি আগ্রহ বেড়েছে।
স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে যাদের জন্ম ১৯৯৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে, তাদের মধ্যে স্বর্ণদানা কিনে রাখার প্রচলন শুরু হয়েছে। স্থানীয় মুদ্রায় এগুলোর দাম ৪০০ থেকে ৬০০ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় ৬ হাজার থেকে ৯ হাজার টাকার সমমূল্যের।
স্বর্ণ জমিয়ে রাখা বা স্বর্ণে বিনিয়োগ করার ধারণা নতুন নয়। আদিকাল থেকেই মানুষের মধ্যে সোনায় বিনিয়োগ করার প্রবণতা রয়েছে। চীনেও ঐতিহ্যগতভাবে সোনার প্রতি প্রবীণদের আগ্রহ বেশি।
তবে সম্প্রতি নতুন প্রজন্মের চীনাদের মধ্যেও স্বর্ণের প্রতি আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সহজলভ্যতা ও দাম নাগালের মধ্যে থাকায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে চীনা তরুণেরা গোল্ড বিনস কিনছেন।
চীনের গয়না ব্র্যান্ডের ব্যবসা উন্নয়ন কর্মকর্তা ফ্রেড কিউই হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, জেড প্রজন্মের তরুণদের মধ্যে এক গ্রাম ওজনের স্বর্ণদানার প্রতি আগ্রহ বেশি। তবে তরুণ দম্পতি বা মধ্যবিত্তদের মধ্যে ১০ থেকে ৫০ গ্রাম ওজনের সোনার বার বেশি আকর্ষণীয়।
এ বিষয়ে অর্থনীতিবিদেরা বলছেন, প্রচলিত বিনিয়োগব্যবস্থায় ক্রমশ আস্থা কমছে তরুণ প্রজন্মের। তাই তারা ছোট ছোট স্বর্ণদানার প্রতি ঝুঁকে পড়েছে।
২০২৩ সালে চীনের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম টিমল ও তাওবাও জানিয়েছে, নব্বই দশকে জন্ম নেওয়া চীনাদের মধ্যে সোনার গয়না কেনার প্রবণতা বেশি।
চীনের গোয়াংজু শহরের বাসিন্দা অ্যানি ফ্যাং বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিশ্চয়তাময়। রাজনৈতিক পরিস্থিতিও সুবিধাজনক নয়। এরমধ্যে দেশের অন্য কোনো খাতে বিনিয়োগ করার চেয়ে স্বর্ণে বিনিয়োগ করা বেশি বিশ্বাসযোগ্য। তাই মানুষ স্বর্ণের পেছনে ছুটছে।
চীনের সরকারি তথ্যে দেখা গেছে, বিগত ছয় বছরের তুলনায় গত ডিসেম্বরে সোনা ও রূপার গয়না বিক্রির পরিমাণ বেড়েছে। আগামী বছরগুলোতে চীনের মানুষের মধ্যে স্বর্ণের চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
শেয়ারনিউজ, ১৮ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













