গৌতম আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগে যুক্তরাষ্ট্রের তদন্ত
নিজস্ব প্রতিবেদক : ভারতের আদানি গ্রুপ এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
ভারতের জ্বালানি প্রকল্পে বাড়তি সুবিধা পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিল কিনা আদানি গ্রুপ এবং তার সঙ্গে গৌতম আদানিসহ গ্রুপটির অন্য কেউ জড়িত ছিলেন কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছে, আদানি গ্রুপের সঙ্গে ভারতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি কোম্পানি আজুর পাওয়ার গ্লোবাল লিমিটেডের ব্যাপারেও দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা।
প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় অঞ্চলের মার্কিন অ্যাটর্নি অফিস এবং ওয়াশিংটনে বিচার বিভাগের জালিয়াতি ইউনিট এই তদন্ত পরিচালনা করছে।
এই প্রসঙ্গে ইমেইলে দেওয়া এক বিবৃতিতে আদানি গ্রুপ বলেছে, ‘আমরা আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো তদন্ত সম্পর্কে অবগত নই। একটি ব্যবসায়িক গ্রুপ হিসেবে পরিচালনাগত সর্বোচ্চ স্বচ্ছতা ও মান নিশ্চিত করে আদানি গ্রুপ। সে সঙ্গে আমরা ভারত এবং অন্যান্য দেশে দুর্নীতিবিরোধী এবং ঘুষ বিরোধী আইনগুলোও সম্পূর্ণরূপে মেনে চলছি।’
ব্রুকলিন এবং ওয়াশিংটনের বিচার বিভাগের প্রতিনিধিরা এখনো তদন্তটি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। আজুর পাওয়ার গ্লোবাল লিমিটেডও তদন্তের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। গৌতম আদানি, তার কোম্পানি এবং আজুর-এর বিরুদ্ধে ভারতের বিচার বিভাগ এখনো দুর্নীতির কোনো অভিযোগ আনেনি।
সমুদ্রবন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ লাইন এবং মহাসড়ক নির্মাণের ব্যাপারে নিজ দেশ ভারতে একচেটিয়া প্রভাব ছাড়াও সারা বিশ্ব থেকেই বিনিয়োগকারীদের আকৃষ্ট করে আদানি গ্রুপ।
যুক্তরাষ্ট্রের আইনে ফেডারেল কৌঁসুলিদের বিদেশি দুর্নীতির অভিযোগগুলো তদন্তের অনুমতি দেওয়া হয়েছে যদি সেই দেশের বাজার বা সংশ্লিষ্ট কোম্পানিতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বিনিয়োগ থাকে।
গত বছরের শুরুতে হিন্ডেনবার্গ রিসার্চের তোলা জালিয়াতির অভিযোগে কেঁপে উঠেছিল আদানির বিস্তৃত ব্যবসায়িক সাম্রাজ্য। তবে সেই অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেছে আদানি গ্রুপ। শেয়ার দরের পতনও কাটিয়ে উঠেছে গ্রুপটি।
ভারতের গ্রিন এনার্জি খাতে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই গ্রুপ হচ্ছে আদানি এবং আজুর। সাম্প্রতিক বছরগুলোতে উভয় গ্রুপই রাষ্ট্রচালিত একই সৌর কর্মসূচির অংশ হিসেবে প্রকল্পের চুক্তি করতে সমর্থ হয়েছে।
অবৈধ অর্থ প্রদানের ব্যাপারে আজুরের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল। গত বছরের শেষ দিকে আইনি নথিপত্র জমা দিতে দেরি হওয়ায় নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছিল আজুর গ্রুপকে।
শেয়ারনিউজ, ১৬ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন













