ডায়াবেটিস রোগীর রোজা নিয়ে চিকিৎসকদের পরামর্শ
নিজস্ব প্রতিবেদক : ডায়াবেটিস রোগীদের নিয়ম মেনে খাবার খেতে হয়, ওষুধও নিতে হয়। তাই রমজান মাসে কীভাবে রোজা রাখবেন সেটি অনেক ডায়াবেটিস রোগীর কাছে চিন্তার বিষয়।
ডায়াবেটিস রোগীর রোজা রাখা কি নিরাপদ?
চিকিৎসকরা বলেন, যেহেতু রোজা পালন করা একজন মুসলিমের জন্য ফরজ, সেহেতু ধর্মপ্রাণ মুসলিমের জীবনে রোজা রাখার গুরুত্ব অপরিসীম। ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবেন। তবে অনেক ডায়াবেটিস রোগীদের ঝুঁকি থাকে।
যে ডায়াবেটিস রোগীদের রোজা রাখার ক্ষেত্রে ঝুঁকি আছে তারা হলেন-
* টাইপ-১ ডায়াবেটিস রোগী।
* যেসব রোগীর প্রায়ই হাইপোগ্লাইসমিয়া হওয়ার ইতিহাস আছে, বিশেষ করে রমজানের আগে ৩ মাসের মধ্যে রক্তে সুগারের মাত্রা অনিয়ন্ত্রিত ছিল, তাদের রোজা রাখা ঝুঁকিপূর্ণ।
* ডায়াবেটিসের সঙ্গে মাঝারি থেকে বেশি খারাপ স্টেজের কিডনির সমস্যা রয়েছে যাদের।
* অনেক বেশি শারীরিক পরিশ্রম করতে হয় যেসব ডায়াবেটিস রোগীদের।
* অন্তঃত্ত্বা ডায়াবেটিস রোগী।
* খুব শারীরিক অসুস্থতা আছে এমন ডায়াবেটিস রোগী।
রোজায় ডায়াবেটিস রোগীর খাদ্য ও সতর্কতা
চিকিৎসকরা রোজা রাখার সময় ডায়াবেটিস রোগীদের কিছু সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন । যেমন-
* দৈনিক অন্তত ২ থেকে ৩ বার রক্তে সুগার মাপতে হবে। বিশেষ করে সেহরির আগে, রোজ থাকাকালীন দিনের বেলায় কোনো এক সময় এবং ইফতারের ২ ঘণ্টা পর।
* যারা ইনসুলিন নেন তারা অবশ্যই সুগার মেপে দেখবেন।
* ইফতার থেকে সেহেরিতে পর্যাপ্ত পানি পান করতে হবে। কমপক্ষে ২ থেকে ২.৫ লিটার।
* রোজার সময় একজন ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা হওয়া উচিত সুষম ও স্বাস্থ্যসম্মত।
* অতিরিক্ত তেল ও চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে।
* সেহেরিতে মিশ্র কার্বোহাইড্রেট যেমন- বাদামি চালের ভাত, বাদামি আটার রুটি, যব খাওয়া উচিত। সঙ্গে সবজি, ডাল এবং আমিষ হিসেবে মাছ, মুরগি খাওয়া যাবে। টক জাতীয় ফল ও টক দই খাওয়া যেতে পারে।
* ইফতারে ভাজাপোড়া খাবার যেমন- পেঁয়াজু, আলুর চপ ইত্যাদি না খাওয়া উচিত।
* চিনি ব্যবহার করে শরবত বানানোর পরিবর্তে ফলের জুস খান। তবে মিষ্টি জাতীয় খাবার বা ফল খাওয়া উচিত নয়।
* ছোলার সঙ্গে ডিম, সালাদ খেতে পারেন।
* টক জাতীয় ফল ছাড়াও অন্যান্য ফল যেমন- আপেল, কমলা, মাল্টা, পেয়ারা, আনারস, আঙুর, কলা খাওয়া যাবে।
* তারাবির পর বাদাম, দুধ অথবা টক দই খেতে পারেন।
রোজার সময় ডায়াবেটিস রোগীর ওষুধ ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত জেনে নিন
রোজায় ডায়াবেটিস রোগীর ওষুধ ও ইনসুলিন ব্যবস্থাপনা নির্ভর করে রোগীর ডায়াবেটিসের টাইপ, পরিমাণ, সঙ্গে অন্যান্য রোগের উপস্থিতি ও অবস্থার ওপর। রোগী যদি ওপরে উল্লেখ করা খাবারের তালিকা মেনে চলেন তবে ইনসুলিন এবং ওষুধের ডোজ পরিমাণ কিছুটা কম লাগতে পারে।
তবে রোগীদের উচিত রোজার আগেই ডায়াবেটিস ডাক্তারের সঙ্গে দেখা করে ওষুধ ও ইনসুলিনের পরিমাণ নির্ধারণ করে নেওয়া।
একজন ডায়াবেটিস রোগী রোজার সময় কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।
যেমন- রক্তে সুগার অনেক কমে যাওয়া বা হাইপোগ্লাইসমিয়া, রক্তে সুগার অনেক বেড়ে যাওয়া বা হাইপারগ্লাইসমিয়া, ডায়াবেটিস কিটো এসিডোসিস হতে পারে। যার ফলে রোগী অজ্ঞান হয়ে অনেক সময় মৃত্যুঝুঁকি সৃষ্টি হয়, পানিশূন্যতা দেখা দেয়। যেকোনো জটিল পরিস্থিতি এড়াতে অবশ্যই শারীরিক অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শেয়ারনিউজ, ১৬ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- অবশেষে ৪ বছর পর বাংলাদেশিদের সুখবর
- আবারও কমল সোনা-রুপার দাম, নতুন মূল্য জানুন
- আমানত প্রবৃদ্ধিতে বড় চমক পঞ্চম প্রজন্মের ব্যাংকের
- অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি
- মুনাফা ও নগদ প্রবাহে জোরালো প্রবৃদ্ধি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা
- ইয়াবার নামে যা খাওয়ানো হচ্ছে মাদকসেবীদের, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- সংসদে আসছে দ্বিতীয় কক্ষ: আশার জায়গা যেখানে
- টাকা খরচে লাগাম, ৮ কোম্পানির জন্য নতুন নীতিমালা
- বাংলা দখলের অভিযানে থালপতি, কাঁপছে মোদির মসনদ
- বিহারিরা ভারতের মানুষ হয়েও কেন পাকিস্তানে?
- পিটিআইয়ের আন্দোলনের মধ্যেই ইমরানের মুক্তি নিয়ে নতুন ইঙ্গিত
- সোনালী লাইফের প্রধান কার্যালয় স্থানান্তর
- একসঙ্গে দুই বড় সিদ্ধান্ত এসিআইয়ের
- বঙ্গজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো তালু স্পিনিং
- সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়
- ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন
- স্কুলের পোশাকে বেরিয়ে গন্তব্য ছিল ভারত, বিপাকে ৩ বন্ধু
- ডিবির চাকরি ছাড়ার কারণ জানালেন রবিউল
- যে যুদ্ধ বদলে দিলো ভারত-ইসরায়েল সম্পর্ক
- শিক্ষকদের পে স্কেল নিয়ে বড় খবর, প্রজ্ঞাপন জারি হবে যেভাবে
- তিন মাসের হিসাব প্রকাশ, আমানত বৃদ্ধিতে বড় ব্যবধান
- আজকের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে যা জানা গেল
- মোদিকে দূরে ঠেলে বাংলাদেশকে বুকে নিলেন ট্রাম্প
- আদালতে উঠে এলো মরিয়মকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- সালমানের স্টুডিওতে হামলা, নেপথ্যে দীর্ঘদিনের যে বিরোধ
- ওসমান হাদির পর টার্গেট এবার সালমান মুক্তাদির
- ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের বিস্ফোরক মন্তব্য
- স্ট্যান্ডার্ড চার্টার্ডকে নিয়ে ব্যাংকপাড়ায় নতুন আলোচনা
- বাংলাদেশের পণ্য যাবে বিশ্বের ২০ নতুন সম্ভাবনাময় বাজারে!
- ব্যাংক সংস্কার ও আর্থিক স্থিতিশীলতায় বিশ্বব্যাংকের ঋণ
- বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা, মশিহর সিকিউরিটিজের পাওনা ফেরত দেওয়া শুরু
- জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার
- ২৫ বছরের রেকর্ডে বিরল ঠান্ডা, শীত নিয়ে যা বলছেন আবহাওয়াবিদরা
- ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা
- ৮০’র দশকের ট্রেন্ডের ছবি বানানো ব্যবহারকারীদের তথ্য ফাঁস
- সালমান মুক্তাদিরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জুলকারনাইন
- 'বন্ধু' বাংলাদেশকে আকাশ সীমা ব্যবহার করতে না দেওয়ায় বিপত্তি
- ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: টাকা ফেরত পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকারেজ হাউজে অর্থের অনিয়ম ঠেকাতে রিয়েল-টাইম নজরদারির উদ্যোগ
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ২৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্থিক সূচক ও ঋণমান ইতিবাচক, বাড়তে পারে ডিভিডেন্ড
- পূবালী ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ
- মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে জিপিএইচ ইস্পাত
- ‘আল্লাহর কসম’ লিখে বিএনপি নিয়ে রুমিন ফারহানার পোস্ট
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক













