আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালকের সম্মানী নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক : এখন থেকে ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা নির্ধারণ করে দিয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা স্থায়ী সম্মানী পাবেন। এ ছাড়া প্রতিটি পর্ষদ সভার জন্য পাবেন ১০ হাজার টাকা করে। তবে সর্বোচ্চ সাতটি সভার জন্য এ ভাতা নেওয়ার সুযোগ থাকবে। এছাড়া এখন থেকে এ ধরনের প্রতিষ্ঠানের নিরীক্ষা কমিটির প্রধান হবেন স্বতন্ত্র পরিচালক।
বুধবার (১৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত একটি নতুন নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোম্পানি ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় স্বতন্ত্র পরিচালকের দায়-দায়িত্ব অপরাপর পরিচালকদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। “ফলে, উপযুক্ত ও পেশাগতভাবে দক্ষ ব্যক্তিবর্গকে ফাইন্যান্স কোম্পানির পরিচালক পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্ত করা আবশ্যক।”
নতুন সিদ্ধান্তে প্রতিষ্ঠানের পর্ষদে কমপক্ষে দুই ও সর্বোচ্চ ১৫ জনের সুযোগ রেখে স্বতন্ত্র পরিচালকদের দায়-দায়িত্ব ঠিক করে দিয়ে বলা হয়, ‘স্বতন্ত্র পরিচালক’ বলতে এরূপ ব্যক্তিকে বুঝাবে যিনি ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা ও শেয়ারধারক হতে স্বাধীন। “যিনি কেবল ফাইন্যান্স কোম্পানির স্বার্থে স্বীয় মতামত প্রদান করবেন এবং ফাইন্যান্স কোম্পানির সাথে কিংবা ফাইন্যান্স কোম্পানি সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সাথে যার অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কোনো প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয় জড়িত নাই।”
নির্দেশনা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক হতে হলে ১০ বছরের ব্যবস্থাপনা, ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তবে কারও নিজের বা পরিবারের নামে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার থাকলে কিংবা পরিবারের কেউ ওই প্রতিষ্ঠানে লাভজনক কোনো পদে কর্মরত থাকলে তিনি স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। স্বতন্ত্র পরিচালকেরা কেন্দ্রীয় ব্যাংকে সরাসরি অভিযোগ বা তাঁদের মতামত জানাতে পারবেন।
স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ বা ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, আইন ও তথ্যপ্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক, আইন পেশায় নিয়োজিত ব্যক্তি, পেশাদার হিসাববিদ, অভিজ্ঞ ব্যাংকার, বাণিজ্য, অর্থ, শিল্প ও আইন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তারা অগ্রাধিকার পাবেন।
স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব, কর্তব্য ও জবাবদিহিতার বিষয়ে বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধি-বিধান পালন নিশ্চিতে তারা ভূমিকা রাখবেন। এছাড়াও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ আইন বা বিধি লঙ্ঘন করলে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
স্বতন্ত্র পরিচালকদের মধ্যে থেকে প্রতিষ্ঠানের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান/সভাপতি নির্বাচন করতে হবে। এ পদের মেয়াদ হবে তিন বছর। স্বতন্ত্র পরিচালকদের মধ্যে থেকে ন্যূনতম একজনকে পরিচালক পর্ষদের নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। আমানতকারী ও সাধারণ শেয়ারহোল্ডারদের (পরিচালক ব্যতীত) স্বার্থ সংরক্ষণে সচেষ্ট থাকবেন স্বতন্ত্র পরিচালক।
স্বতন্ত্র পরিচালকের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে বা দায়িত্বে অবহেলাজনিত বিরূপ পর্যবেক্ষণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। সাত দিনের নোটিসে স্বতন্ত্র পরিচালকের পদত্যাগের সুযোগ রাখতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের পর্ষদ ও বাংলাদেশ ব্যাংক চাইলে তাকে অপসারণ করতে পারবে।
শেয়ারনিউজ ১৪ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













