পোশাক খাতে যুক্তরাষ্ট্রের তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক : পোশাক শ্রমিকদের মজুরি, ট্রেড ইউনিয়ন, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ওয়াশিংটনে এ তদন্তের বিষয়ে একটি শুনানি হবে আগামী ১১ মার্চ। বাংলাদেশ মনে করছেন এই তদন্ত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে। যুক্তরাষ্ট্রের তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মাসুদ বিন মোমেন বলেন, ‘বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএসহ সংশ্লিষ্টরা কাজ করছে।
তিনি বলেন, এটিকে চলমান প্রক্রিয়া হিসেবে দেখা যেতে পারে। কারণ শুধু বাংলাদেশ নয়, মার্কিন বাজারে পোশাক রপ্তানিকারক শীর্ষ দেশগুলোতে এই তদন্ত শুরু করেছে ওয়াশিংটন।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রকে জানিয়েছি, তদন্ত যদি বস্তুনিষ্ঠ হয়, তবে সেটি তারা করতেই পারে।’
পররাষ্ট্র সচিব আশাবাদ ব্যক্ত রেখে বলেন, যুক্তরাষ্ট্রের এই তদন্তে যেন কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য না থাকে। শুনানির প্রস্তুতি রয়েছে এবং ওয়াশিংটনে তা তুলে ধরা হবে।
কূটনৈতিক একটি সূত্র জানায়, গত ডিসেম্বরে মার্কিন একটি বাণিজ্য প্রতিনিধি দলের অনুরোধে বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে তদন্ত শুরু করে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইউএসআইটিসি)। বাংলাদেশ ছাড়াও এই তদন্তের আওতায় পড়েছে কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তান।
কূটনৈতিক সূত্রে আরো জানা যায়, যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে এই পাঁচটি দেশ। কীভাবে এই দেশগুলো যুক্তরাষ্ট্রে পোশাকের বাজার দখল করে রেখেছে, তা এই তদন্তে খুঁজবে ইউএসআইটিসি। এখানে কোনো অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে কিনা, তা খুঁজে দেখা হবে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘বাংলাদেশ সুস্থ প্রতিযোগিতার ভিত্তিতেই তৈরি পোশাকের বাজারে বর্তমান অবস্থান করে নিয়েছে। তবে তদন্তে যদি কোনো অনিয়ম উঠে আসে, তা অবশ্যই আমলে নেওয়া হবে।’
তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে তৈরি পোশাকের ব্যবসা করে আসছে বলে উল্লেখ করেন তিনি।
গত নভেম্বরের মাঝামাঝি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৈশ্বিক শ্রমনীতি ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, বিশ্বজুড়ে যারা শ্রমিক অধিকার হরণ করবে, ভয়ভীতি দেখাবে এবং আক্রমণ করবে– তাদের ওপর বাণিজ্য ও অন্যান্য নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। তাঁর ওই ঘোষণার পর বাংলাদেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার আশঙ্কা করে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে সরকারকে একটি চিঠি দেওয়া হয়।
তবে গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করে যাওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বলেন, ‘মার্কিন বৈশ্বিক শ্রমনীতি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নীতিটি নেওয়া হয়েছে, যাতে বৈশ্বিকভাবে শ্রমিকদের অধিকার রক্ষা করা যায়।’ তিনি বলেন, ‘শ্রম অধিকারের বিষয়টি যুক্তরাষ্ট্র নিশ্চিত করছে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে, এর মধ্যে সহায়তাও রয়েছে।’ বাংলাদেশেও শ্রম পরিস্থিতি উন্নয়নে মার্কিন প্রকল্প রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ওয়াশিংটনে মার্কিন ওই শুনানি শুরু হবে ৭ মার্চ। তবে বাংলাদেশের শুনানি হবে ১১ মার্চ। এতে বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমইএ মৌখিক ও লিখিতভাবে তাদের বক্তব্য উপস্থাপন করবে। শুনানির পরও আগামী ২২ মার্চ পর্যন্ত লিখিত বক্তব্য উপস্থাপনের সুযোগ থাকবে। আগামী ৩০ আগস্ট ইউএসআইটিসি তাদের তদন্ত প্রতিবেদন মার্কিন বাণিজ্য প্রতিনিধির কাছে হস্তান্তর করবে।
যুক্তরাষ্ট্রের শ্রম ইউনিয়ন এএফএল-সিআইও বেশ শক্তিশালী। তারা দেশে ও দেশের বাইরে প্রভাব বিস্তার করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীরা তাই শ্রম ইউনিয়নকে পক্ষে রাখতে চান। বিশ্বজুড়ে শ্রম অধিকারের বিষয়টিকে তাই যুক্তরাষ্ট্র জোর দিচ্ছে। সম্প্রতি মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফরে সরকারের সঙ্গে শ্রম পরিস্থিতির উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শ্রম পরিবেশে সত্যিকারের উন্নয়ন দেখতে চায় যুক্তরাষ্ট্র, সেই বার্তা সরকারকেও দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকদের সমাবেশ করার ও ট্রেড ইউনিয়নের অধিকার, ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজ করা ও বিদ্যমান শ্রম আইন সংশোধন নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করে উদ্বেগ তুলে ধরে মার্কিন প্রতিনিধি দল।
মার্কিন শুনানিতে অংশ নেওয়ার বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ মার্কিন বাজারে প্রতিযোগিতাবিরোধী কোনো কাজ তো করছেই না বরং বাজারটিতে সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতায় পড়েছে। বিশেষ করে উৎপাদন খরচ পাকিস্তান ও চীনের চেয়ে বাংলাদেশে বেশি।
সেই সঙ্গে গত ডিসেম্বর থেকে শ্রমিকদের মজুরি বেড়েছে। কিন্তু ক্রেতারা সেই অনুযায়ী পোশাকের মূল্য বাড়াচ্ছেন না।’ তিনি বলেন, ‘এসব বিষয় তুলে ধরে ইতোমধ্যে মার্কিন কমিশনকে চিঠি দিয়েছি। আগামী ১১ মার্চ ভার্চুয়ালি এ শুনানিতে অংশগ্রহণ করব।’
তদন্তে শ্রম পরিবেশ ও সার্বিক পরিস্থিতি কমিশন দেখবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
এর আগে, গত বছর শ্রমিক আন্দোলনের সময় শ্রমিক নিহতের ঘটনায় গভীর উদ্বেগ জানায় দেশটি।
শেয়ারনিউজ, ০৭ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













