বড় মূলধনী কোম্পানির চাপে বেসামাল শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (০৩ মার্চ) শেয়ারবাজারে বড় পতন হয়েছে। বড় মূলধনী কয়েকটি কোম্পানির চাপে এদিন বেসামাল অবস্থায় পড়ে যায় উভয় শেয়ারবাজার। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩৯.৩৪ শতাংশ। এরমধ্যে বড় মূলধনী মেগা কোম্পানি গ্রামীনফোনই ডিএসই সূচকের পতন ঘটিয়েছে প্রায় ১৭ পয়েন্ট। গ্রামীণফোনের সঙ্গে বড় পতনে যুক্ত হয়েছে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, অরিয়ন ফার্মা, অরিয়ন ইনফিউশন, প্রাইম ব্যাংক ও ইউসিবি ব্যাংক। এসব কোম্পানি জোট বেঁধে ডিএসইর সূচক কমিয়েছে আরও ২২ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেনের শুরুতে গ্রামীণফোনের শেয়ার সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দামে অর্থাৎ ৮.৭৫ শতাংশ দাম কমে ক্রেতাশুন্য হয়ে যায়। এতে ডিএসইর সূচকে চাপ পড়ে প্রায় ১৭ পয়েন্ট। তবে লেনদেনের শুরুতে এমন চাপে ডিএসই সূচক কিছুটা নেতিবাচক থাকলেও লেনদেনের ৭ মিনিটের মধ্যে সূচক আগের দিনের ওপরে উঠে লেনদেন হতে থাকে।
এদিকে কিছুক্ষণ পর গ্রামীণফোনের শেয়ারেও ক্রেতাদের ফিরতে দেখা যায়। এক পর্যায়ে মেগা শেয়ারটির ক্রেতাদের সমাগম বাড়তে থাকে। কিন্তু আধা ঘন্টা পর গ্রামীণফোনের শেয়ার আবারও ক্রেতাশুন্য হয়ে পড়ে। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
এদিকে, বেলা প্রায় ১১টা পর্যন্ত ডিএসইর লেনদেন আগের দিনের সূচকের কাছাকাছি অবস্থায় দেখা যায়। কিন্তু সোয়া ১১টায় সূচকের অবনতি ঘটতে থাকে। এই সময়ে গ্রামীণফোনের সঙ্গে কিছু বড় মূলধনী কোম্পানির শেয়ার দামে পতন দেখা যায়। দুপুর ১২টার পর সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩২ পয়েন্ট কমে যায়। তারপর সাড়ে ১২টার পর সূচকের কিছুটা উন্নতি হতেও দেখা যায়। এই সময়ে সূচকের পতন আগের দিনের চেয়ে ১৫ পয়েন্টে এসে স্থির হয়। কিন্তু শেষ বেলা বড় মূলধনী কোম্পানিগুলোর চাপে উভয় বাজার বড় পতনের ঘরে চলে যায়।
রোববারের বাজার পর্যালোচনা
আজ রোববার (০৩ মার্চ) ডিএসইর প্রধান প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৯.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৯৮১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯১৬ কোটি ৪২ লাখ টাকার।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ১৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ২৬০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৮৮টির, কমেছিল ১৩৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের।
শেয়ারনিউজ, ০৩ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত






.jpg&w=50&h=35)

