ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

বিদেশে কর্মী পাঠানো নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ২০:০৫:৪৫
বিদেশে কর্মী পাঠানো নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আগামী পাঁচ বছরে বিদেশে ৬০ লাখ কর্মী পাঠানোর কর্মপরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী এ সব তথ্য জানান।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর কর্মপরিকল্পনা রয়েছে। বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টি এবং সঠিক ও সময়োপযোগী কূটনৈতিক তৎপরতায় স্বাধীনতার পরপরই বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল।

এরই ধারাবাহিকতায় ছয় হাজার ৮৭ জন কর্মী পাঠানোর মধ্যে দিয়ে বৈদেশিক কর্মসংস্থানের যাত্রা শুরু হয়। সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বিদেশে কর্মী পাঠানো উত্তরোত্তর।

উল্লেখ্য, ২০২২ সালে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন কর্মসংস্থানের জন্য বিদেশে যান। ২০২৩ সালে এ সংখ্যা ১৩ লাখ পাঁচ হাজার ৪৫৩ জনে উন্নীত হয়েছে।

শেয়ারনিউজ, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে