সংসদ সদস্যের আগমনে ২০ মণ দুধের পায়েস
নিজস্ব প্রতিবেদক: নাটোরে সংসদ সদস্যের আগমনে ২০ মণ মহিষের দুধের পায়েস রান্না করে বিতরণ করা হয়েছে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের আগমন উপলক্ষে শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে লালপুর উপজেলার তিলকপুর গ্রামে এ আয়োজন করা হয়।
স্থানীয়সূত্রে জানা যায়, নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য আবুল কালাম প্রথমবারের মতো তিলকপুর গ্রামে আসেন। তার আগমনকে স্মরণীয় করে রাখতে গ্রামবাসীর পক্ষ থেকে ব্যতিক্রমী এ ভোজের আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, প্রথমে খামারিদের কাছ থেকে মহিষের ২০ মণ দুধ সংগ্রহ করেন তারা। পরে দুধ ও আতপ চাল দিয়ে পায়েস রান্নার আয়োজন করা হয়। ১০ জন বাবুর্চি ছিলেন রান্নার দায়িত্বে। গ্রামের ছয় শতাধিক বাসিন্দার মধ্যে পায়েস বিতরণ করা হয়।
পায়েস বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল কালাম। পরে তিনিও গ্রামবাসীর সঙ্গে বসে পায়েস খান। অনুষ্ঠান শেষে অতিথিদের ঝালমুখ করারও ব্যবস্থা ছিল। পায়েস খাওয়া শেষে সবার মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়।
ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, এর আগেও নাটোর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবুল কালাম। সেসময় তিনি আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন করেছিলেন। এবার আবার নির্বাচিত হয়ে এই গ্রামে আসার ইচ্ছা প্রকাশ করেন। তাই গ্রামবাসী তাকে ভিন্নভাবে অভ্যর্থনা জানানোর সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, তিলকপুর গ্রামে অনেকগুলো মহিষের খামার রয়েছে। সিদ্ধান্ত হয়, সংসদ সদস্যের আগমন উপলক্ষে মহিষের দুধ দিয়ে পায়েস রান্না করা হবে। তিনিও (সংসদ সদস্য) এই আয়োজনে আগ্রহ প্রকাশ করেন।
সংসদ সদস্য আবুল কালাম বলেন, তিলকপুর গ্রামের অধিকাংশ বাসিন্দা পদ্মা নদীর ভাঙনের শিকার। আর্থিকভাবে তারা দুর্বল। কিন্তু আমার প্রতি তাদের ভালোবাসার কমতি নেই।
তিনি আরো বলেন, যখনই ওই গ্রামে গিয়েছি, তখনই দলমত-নির্বিশেষে সবাই আমাকে ঘিরে অনুষ্ঠানের আয়োজন করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। মহিষের ২০ মণ দুধের পায়েস রান্না করা হয়েছে। গ্রামের সবাই আমার সঙ্গে বসে এই পায়েস খেয়েছেন।
আবুল কালাম আরো বলেন, এ উপলক্ষে গ্রামজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। আমি গ্রামবাসীর কাছে ঋণী হয়ে থাকলাম।
শেয়ারনিউজ, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
জাতীয় এর সর্বশেষ খবর
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস













