প্রাইম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে ইউনিয়ন ক্যাপিটাল
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের ইউনিয়ন ক্যাপিটাল একীভূত হতে যাচ্ছে প্রাইম ব্যাংকের সঙ্গে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক এতে সম্মতিও দিয়েছে।
দুই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারকেরা এখন একীভূত কার্যক্রমের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। একীভূত–পরবর্তী ইউনিয়ন ক্যাপিটালের আমানতকারীর অর্থ পরিশোধ হবে কীভাবে, সম্পদের মূল্যায়ন, মূলধন, ঋণ আদায় প্রক্রিয়া, কর্মীদের পুনর্বহালসহ সব বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হবে। সে আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালনা হবে।
এরই মধ্যে প্রাইম ব্যাংকের বেশ কয়েকজন উদ্যোক্তা ইউনিয়ন ক্যাপিটালে অর্থও বিনিয়োগ করেছেন। প্রাথমিকভাবে ঋণ হিসেবে এই অর্থ প্রতিষ্ঠানটিকে দেওয়া হয়েছে। একীভূত কার্যক্রম প্রক্রিয়া চূড়ান্ত হলে এই ঋণ মূলধন হিসেবে রূপান্তর হবে।
প্রাইম ব্যাংকের সঙ্গে ইউনিয়ন ক্যাপিটালের একীভূত হওয়ার কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন বেসরকারি খাতের কোম্পানি ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান ও প্রাইম ব্যাংকের পরিচালক আজম জে চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির সঙ্গে ব্র্যাক ব্যাংক যুক্ত হয়ে যেভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে, সেই আদলেই ইউনিয়ন ক্যাপিটালের সঙ্গে যুক্ত হবে প্রাইম ব্যাংক। সে ক্ষেত্রে একে অপরের সহযোগী হয়ে দুই প্রতিষ্ঠান আলাদা আলাদা কার্যক্রম পরিচালনা করবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, টানা পাঁচ বছর ধরে লোকসানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। আমানতকারীর অর্থ ফেরত দিতে না পারায় ২০২১ সালের নভেম্বর থেকে প্রতিষ্ঠানটির ওপর বিভিন্ন বিধিনিষেধ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এক কোটি টাকার বেশি ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে বলা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানটির স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সহযোগী প্রতিষ্ঠানে নতুন করে সব ধরনের ঋণ বিতরণ, সুদ মওকুফ বা অবলোপনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
জানা গেছে, ইউনিয়ন ক্যাপিটাল আর্থিক কোনো অনিয়মের কারণে সংকটে পড়েনি। মূলত একসময় শেয়ারবাজারে সীমাতিরিক্ত বিনিয়োগ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠানটি। এই কারণে লোকসানি এই প্রতিষ্ঠানে নতুন করে বিনিয়োগ করে এটিকে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শেয়ারনিউজ, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ছক্কা হাঁকাতে গিয়ে হার বাংলাদেশের
- বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- জামায়াতের নারী আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা
- কোষ্ঠকাঠিন্যে সহজ সমাধান জানালেন তাসনিম জারা
- ‘জ্বালানিমন্ত্রী এমনভাবে বিবৃতি দেন যেন তেলের ওপর দেশ ভাসছে’
- টকশো ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে সতর্ক করলেন ফখরুল
- বিএনপি মহাসচিব পদে পরিবর্তন: অবসরে যাচ্ছেন মির্জা ফখরুল
- এসএসসি পরীক্ষা নিয়ে গুজব, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়
- তিন ইস্যুতে ট্রাম্পের ওপর সৌদি আরবের ব্যাপক চাপ
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
- দেড় মাসেই টাকার বড় ধাক্কা! ডলার আরও শক্তিশালী
- মা-বাবার ভালোবাসা পেতে কবিরাজকে ‘৬৬ লাখ’ টাকা দিলো কিশোরী
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
- ৫ ইউনিয়ন নিয়ে গড়ছে নতুন উপজেলা
- “চারপাশে কেউ সত্য বলছে না”—প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা
- ছুটির খবরে সুখবর! বাড়ল বাৎসরিক ছুটি
- ফোন ধরেন না, উল্টো ব্লক! আমিনুল-তামিম দ্বন্দ্বে চাঞ্চল্য
- নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
- কেন অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
- ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি
- বিমা খাতে ইতিবাচক উন্নতি: বাড়ছে বিমাদাবি পরিশোধের হার
- এপ্রিল মাসেও ডিএসই সূচকে শূন্য সংযোজন
- হজ ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের জন্য বড় ধাক্কা
- সরকারি প্ল্যাটফর্মেই বড় সাইবার হামলা
- বিএনপি নেতার মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর
- হজের নামে ৮ কোটি টাকার সফর!
- কুমিরের মুখে পড়া কুকুর নিয়ে যা জানালো তদন্ত
- এসএসসিতে বহিষ্কারের ৮ কারণ জানুন
- চৈত্র পেরিয়ে বৈশাখেই হাঁসফাঁস! গরম নিয়ে নতুন আপডেট
- ৫ কোটি ডলার কিনে বাজারে নতুন বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক
- স্বাধীনতা পুরস্কার পেলেন ২০ জন—চমকপ্রদ তালিকা প্রকাশ
- শেয়ারবাজার উন্নয়নে বিএসইসিতে উচ্চপর্যায়ের আলোচনা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’
- কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে
- ‘আমার ডাকে ৮০ শতাংশ মানুষ রাস্তায় নামবে’
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন মোড়, জানালো পাকিস্তান
- তিন ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- কমলো তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার
- ১৬ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- যুদ্ধ প্রভাবের ছায়ায় বাজার, সূচকে মিশ্র প্রবণতা
- ১৬ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- মিউচ্যুয়াল ফান্ডে স্বচ্ছতা ফেরাতে বিএসইসির নতুন উদ্যোগ
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- ব্যাংক সুদের হার নির্ধারণে বড় পরিবর্তন









.jpg&w=50&h=35)
