সরকারি কর্মকর্তার অফিস-বাড়িতে মিলল শত কোটির সম্পত্তি
সরকারি এক কর্মকর্তার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ১০০ কোটির আয়বহির্ভূত সম্পত্তি। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তেলেঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথোরিটির সেক্রেটারি শিবা বালাকৃষ্ণ। তার বাড়ি থেকে প্রায় ১০০ কোটি রুপির সম্পত্তি উদ্ধার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)। এর আগে হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটির পরিচালকও ছিলেন তিনি।
পুলিশের দুর্নীতি দমন ব্যুরোর দাবি, শিবা বালাকৃষ্ণ নামের ওই সরকারি কর্মকর্তা বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনিভাবে অনুমোদন দিয়েছেন। তার বিনিময়ে কোটি কোটি রুপি অর্থ ও দামি উপহার আদায় করেন তিনি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিসাব বহির্ভূত সম্পত্তির হদিস পেতেই বুধবার ভোর থেকে অভিযানে নামে এসিবি। বালাকৃষ্ণের বাড়ি ও অফিস মিলিয়ে মোট ২০ জায়গায় তল্লাশি চালানো হয়। ভোর ৫টা থেকে শুরু হয়েছিল তল্লাশি, রাতভর সেই তল্লাশি চলে। এর মধ্যে বালাকৃষ্ণের বাড়ি এবং অফিস ছাড়াও তার আত্মীয়দের বাড়িতেও তল্লাশি চলে।
বৃহস্পতিবারও (২৫ জানুয়ারি) বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হতে পারে বলে জানা গেছে। বালাকৃষ্ণের বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলাও দায়ের করা হয়েছে ইতোমধ্যে।
দুর্নীতি দমন শাখা জানিয়েছে, আয়ের সঙ্গে সঙ্গতিহীন প্রচুর সম্পত্তি অর্জন করেছেন বালাকৃষ্ণ। এইচএমডিএ এবং রেরা-র অফিসেও চিরুনি তল্লাশি চালান এসিবির কর্মকর্তারা। বিপুল সম্পদ সংগ্রহের জন্য বালাকৃষ্ণ তার সরকারি পদকে কাজে লাগিয়েছেন বলে সন্দেহ করছে এসিবি।
তল্লাশি অভিযানে এখন পর্যন্ত বালাকৃষ্ণের বাড়ি থেকে ১০০ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে নগদ ৪০ লাখ রুপি রয়েছে, পাওয়া গেছে দুই কেজি স্বর্ণের গহনা।
এছাড়া ৬০টি দামি বিদেশি ঘড়ি, ১৪টি আইফোন, ১০টি ম্যাক বুক ও আইপ্যাড, একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাংক ডিপোজিট ও ফ্ল্যাটের নথিও উদ্ধার হয়েছে ওই বাড়ি থেকে। এর পাশাপাশি বেনামি একাধিক সম্পত্তিও উদ্ধার হয়েছে বলে দাবি করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)।
শেয়ারনিউজ, ২৫ জানুয়ারি ২০২৫
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













