মদিনায় রাষ্ট্রীয় সফরে ভারতের প্রথম অমুসলিম প্রতিনিধিদল
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মদিনায় ভারতের মহিলা, শিশু কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি জুবিন ইরানির নেতৃত্বে রাষ্ট্রীয় সফর করেছে দেশটির প্রথম অমুসলিম প্রতিনিধিদল। তৃতীয় হজ ও ওমরাহ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে সৌদি এসেছিলেন তারা। খবর মিডলইস্ট মনিটরের।
জানা যায়, মঙ্গলবার (০৯ জানুয়ারি) মদিনায় স্মৃতি জুবিন ইরানির নেতৃত্বে আসা এ দলটি ভারতীয় হজযাত্রীদের সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালীধরন ও ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদল ভারত থেকে ওমরাহ ও হজযাত্রা আরও সহজ করার বিষয়ে আলোচনা করতে এ সফর করেছে। শহরের মারকাজিয়া এলাকায় মসজিদে নববীর পরিধি পরিদর্শন করেছেন তারা। এখানে দীর্ঘদিন ধরে অমুসলিমদের যাতায়াত নিষিদ্ধ ছিল।
তারা মসজিদে নববীর পরিধি পরিদর্শন শেষে উহুদ পাহাড়, উল্লেখযোগ্য যুদ্ধের স্থান ও কুবা মসজিদসহ অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করেন। ঐতিহাসিক এ রাষ্ট্রীয় সফরের কথা বলতে গিয়ে ইরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘সৌদি কর্মকর্তাদের সৌজন্যে আমরা ঐতিহাসিক এ স্থানগুলো পরিদর্শন করেছি। এগুলোর তাৎপর্য, প্রাথমিক ইসলামিক ইতিহাসের সঙ্গে জড়িত সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্থানগুলোর সঙ্গে পরিচিত হয়েছি।’
ভারতের সরকারি বিবৃতিতে জানানো হয়, ভারত সরকার হজ সফরে যাওয়া ভারতীয় মুসলমানদের সুবিধা ও পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। হজযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও যাতায়াত সহজ করতে এ প্রতিনিধি দল সৌদি সফর করেছেন। এদিকে স্মৃতি জুবিন ইরানি ‘হিন্দুত্ববাদী দল’ হিসেবে পরিচিত বিজেপির একজন প্রতিনিধি।
তিনি তিন তালাকের মতো প্রথার বিরোধিতা করে করে বলেছিলেন, ‘তিন তালাক নারীদের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে। এটি বিবাহবিচ্ছেদের একটি বিতর্কিত ইসলামিক প্রথা।’
রাষ্ট্রীয় এ সফরের দুই দিন আগে, জেদ্দায় ভারত ও সৌদি আরবের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ বছরের হজযাত্রায় ১ লাখ ৭৫ হাজার ২৫ জনের একটি কোটা নির্ধারণ করে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, মক্কা ও মদিনায় অমুসলিমদের যাতায়াত নিষিদ্ধ ছিল।
শেয়ারনিউজ, ১২ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













