ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

২০২৪ জানুয়ারি ০৩ ০৮:১০:৫০
যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটির এক শিক্ষককে অ্যাকাডেমিক সব কার্যক্রম থেকে বরখাস্ত করেছে ।

তদন্ত কমিটি জানিয়েছে, ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

সিন্ডিকেট সভা শেষে একাধিক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, যৌন হয়রানি প্রতিরোধ সেলকে অধিকতর তদন্তভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ারনিউজ, ০৩ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে