ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

আগামীকাল ভোট দেবেন রাষ্ট্রপতি

২০২৪ জানুয়ারি ০২ ২০:১৯:৫১
আগামীকাল ভোট দেবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আগামীকাল পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

কাল বুধবার (০৩ জানুয়ারি) সকালে তিনি বঙ্গভবন থেকে এই ভোট দেবেন।

আজ মঙ্গলবার (০২ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো দৈনিক কর্মসূচি থেকে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগামীকাল ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিন বেলা ১১টায় বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বুধবার (০৩ জানুয়ারি) থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী।

শেয়ারনিউজ, ০২ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে