ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

রিজভীকে গ্রেফতারে খোঁজা হ‌চ্ছে: ডিবি

২০২৩ ডিসেম্বর ৩১ ১৭:০৫:৫৯
রিজভীকে গ্রেফতারে খোঁজা হ‌চ্ছে: ডিবি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এসময় রিজভীকে উদ্দেশ্য করে তিনি বলেন, একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলন ঘোষণা করেন। যদি সে সত্যিই অসুস্থ থাকে তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।

শেয়ারনিউজ, ৩১ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে