ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

২০২৩ ডিসেম্বর ৩০ ১৭:৫৬:০৯
সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পর্যটক গমনাগমনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, আগামী ৬ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। সেই সঙ্গে দ্বীপের সকল হোটেল ও গেস্ট হাউস বন্ধ থাকবে।

এ তথ্য জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।

তিনি জানান, নির্বাচনে যাতে কোন ধরনের সহিংসতা কিংবা নাশকতা না ঘটে সে বিবেচনায় জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ জানুয়ারি সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত সকল পর্যটকদের দ্বীপ ছাড়াতে হবে।

তিনি বলেন, আগামী ৯ জানুয়ারি থেকে যথারীতি জাহাজ চলাচল শুরু হবে। টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে নিয়মিত চলাচল করে ৮ টি জাহাজ।

এদিকে শুধু ৭ জানুয়ারি কক্সবাজার জেলার সকল হোটেল মোটেল গেস্ট হাউসগুলোতে বহিরাগত কেউ অবস্থান করতে পারবে না বলেও জানিয়েছেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।

শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে