মাইনাস রিজার্ভে চলছে বস্ত্র খাতের ১০ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পারি মধ্যে ৪৮টি কোম্পানিরি কম-বেশি রিজার্ভ রয়েছে। তবে ১০টি কোম্পানি চলছে মাইনাস রিজার্ভে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
মাইনাস রিজার্ভের কোম্পানিগুলো হলো-আলহাজ্ব টেক্সটাইল, অলটেক্স ইন্ডাষ্ট্রিজ, সিএনএ টেক্সটাইল, দুলামিয়া কটন, মিথুন নিটিং, রিংশাইন টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল, টুংহাই নিটিং, জাহিন স্পিনিং ও জাহিন টেক্সটাইল।
অর্থনীতিবিদদের মতে, যেসব কোম্পানির রিজার্ভ ভালো, সেসব কোম্পানির আর্থিক ভিত খুব মজবুত। যেকোনো বিরুপ পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। যেসব কোম্পানির রিজার্ভ কম, সেসব কোম্পানির আর্থিক ভিত দুর্বল। আর যেসব কোম্পানির রিজার্ভ মাইনাস, সেসব কোম্পানির আর্থিক ভিত একেবারে নড়েবড়ে। কোম্পানিকে ধারে-কর্জে চলতে হয় ।
আলহাজ্ব টেক্সটাইল
কোম্পানিটির পরিশোধিত মূলধন ২২ কোটি ৩০ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ১ কোটি ০৬ লাখ টাকা।
কোম্পানিটিতে বর্তমানে দুটি পরিচালনা পর্ষদ বিরাজ করছে। যার কারণে দুই পরিচালনা পর্ষদে চলছে রশি টানাটানি।
সম্প্রতি কোম্পানিটির একটি পক্ষ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার উদ্যোগ নিলেও আর এক পক্ষের বাধার কারণে তা থমকে যায়। যে কারণে কোম্পানিটি এখন আর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারছে না।
সর্বশেষ তৃতীয় প্রান্তিক পর্যন্ত কোম্পানিটি আর্থিক প্রতিদেবন প্রকাশ করেছে। তাতে দেখা যায়, সমাপ্ত অর্থবছরের ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা ছিল ৩০ পয়সা।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ২ টাকা ৫৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল পজিটিভ ১৩ পয়সা।
অলটেক্স ইন্ডাষ্ট্রিজ
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৯৭ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ২২ কোটি ৩৯ লাখ টাকা।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। যা আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৯৭ পয়সা।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৯ পয়সা।
সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’দিয়েছে।
সিএন্ডএ টেক্সটাইল
কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৩৯ কোটি ৩২ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ৩২৫ কোটি ৬৫ লাখ টাকা।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ০৮ পয়সা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০৩ পয়সা।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ০৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল প্রায় ০১ পয়সা।
সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
দুলামিয়া কটন
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭ কোটি ৫৬ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ৩৬ কোটি ৬৫ লাখ টাকা।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। যা আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৭ পয়সা।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ০৮ পয়সা।
সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’দিয়েছে।
মিথুন নিটিং
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫০ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ১৪ কোটি ৪৮ লাখ টাকা।
কোম্পানিটি এখনো চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ঘোষণা করেছে। তবে কোম্পানিটি চট্টগ্রাম ইপিএজড অধিগ্রহণ করায় আর্থিক প্রতিবেদন তথা ইপিএস, ক্যাশ ফ্লো এবং সম্পদ মূল্য প্রকাশ করেনি। যা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-কে জানানো হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
রিংশাইন টেক্সটাইল
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৯৫ কোটি ৯৭ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ৬২৫ কোটি ৩৫ লাখ টাকা।
কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি।
সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাক ৫৩ পয়সা এবং ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ০৭ পয়সা।
সোনারগাঁও টেক্সটাইল
কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪৭ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ১ কোটি ৭৩ লাখ টাকা।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৮ পয়সা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ছিল ১০ পয়সা।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল পজিটিভ ১১ পয়সা।
সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ দিয়েছে।
তুংহাই নিটিং
কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০৬ কোটি ৬৬ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ৭৬ কোটি ৫৭লাখ টাকা।
কোম্পানিটি এখনো সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন তথা ডিভিডেন্ড সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। যা আগের বছর একই সময়ে লোকসান ছিল ২১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ০১ পয়সার কম। যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ০২ পয়সার কিছু বেশি।
জাহিন স্পিনিং
কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৮৩ লাখ টাকা। বিপরীতে মাইনাস রিজার্ভ রয়েছে ৫৭ কোটি ২৫ লাখ টাকা।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৮ পয়সা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ছিল ০২ পয়সা।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ০৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল শেয়ার প্রতি পজিটিভ ০৯ পয়সা।
সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
জাহিন টেক্সটাইল
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮১ কোটি ৮৩ লাখ টাকা। বিপরীতে মাইনাস রিজার্ভ রয়েছে ৭ কোটি ৯০ লাখ টাকা।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ের ইপিএস জানায়নি।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ের ক্যাশ ফ্লো জানায়নি।
সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
শেয়ারনিউজ, ১৬ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী
- ০২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা










