বাংলাদেশের শেয়ারবাজারকে গভীর করার পরামর্শ দিয়েছে আইএমএফ
নিজস্ব প্রতিবদেক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ অর্থনীতির স্বার্থে তিনটি বিষয়ে জোর দিতে বলেছে বাংলাদেশকে। এগুলো হলো- কর রাজস্ব বৃদ্ধি এবং কম গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমানো, মূল্যস্ফীতি কমানোসহ মুদ্রানীতি কাঠামোর আধুনিকীকরণ করা এবং ব্যাংক খাতে তদারকি বৃদ্ধিসহ আর্থিক খাতে সংস্কার আনা।
পাশাপাশি বাংলাদেশ ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বেসরকারি খাতের মাধ্যমে শেয়ারবাজারকে গভীর করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আইএমএফ এসব পরামর্শ দিয়েছে। সংবাদ সম্মেলনে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আইএমএফের এশীয় ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ।
এর আগে বাংলাদেশ নিয়ে একটি দেশের প্রতিবেদন প্রকাশ করে আইএমএফ। প্রতিবেদনে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং কী করা দরকার তার পর্যালোচনা রয়েছে। ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন রাহুল আনন্দ।
এর আগে গত জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশের জন্য অনুমোদন করা ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির দ্বিতীয় কিস্তি ৬৯ কোটি ডলার ছাড় করে ১২ ডিসেম্বর।
এই উপলক্ষে আইএমএফের এশীয় ও প্যাসিফিক বিভাগ শুক্রবার সংবাদ সম্মেলনটির আয়োজন করে। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে আইএমএফের প্রতিনিধি জয়েন্দু দে।
ব্রিফিংয়ে রাহুল আনন্দ বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, বেশিরভাগ কর্মসূচির লক্ষ্যমাত্রা ও সংস্কারে প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। কঠিন সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ সত্ত্বেও সামগ্রিক কর্মসূচির কর্মক্ষমতা সন্তোষজনক হয়েছে।
এই প্রচেষ্টার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কোভিডের পর থেকেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ভালো করছে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সেই লাগাম ছুটে যায়। এরপর ব্যাংক সুদহারের সীমা তুলে নেওয়ার পর থেকে পরিস্থিতি বদলাচ্ছে। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে সুদহারের সীমা তুলে নিয়েছে।
এরফলে নতুন ঋণের ক্ষেত্রে সুদ এখন ১১ শতাংশের বেশি। এই কঠোর অবস্থা কিছুদিন বহাল রাখতে হবে। এটি আমাদের পরামর্শ ছিল। কিন্তু খেয়াল রাখতে হবে, এই চড়া সুদহারের সময় যেন আবার মূল্যস্ফীতি বেড়ে না যায়। অর্থাৎ মুদ্রানীতি আরও সঙ্কোচন করতে হবে বলে জানান রাহুল আনন্দ।
প্রতিষ্ঠানটি এই সময় বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে কয়েকটি ক্ষেত্রে মনোনিবেশ করতে হবে বলে তিনি উল্লেখ করেন। যেগুলো হলো-
প্রথমত, কর রাজস্ব বৃদ্ধি ও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। তাহলে কর্তৃপক্ষ সামাজিক উন্নয়ন ও জলবায়ু খাতে বিনিয়োগ বাড়াতে পারবে। ব্যয় দক্ষতা বৃদ্ধি ও আর্থিক ঝুঁকি কমাতে জনসাধারণের আর্থিক ও বিনিয়োগ ব্যবস্থাপনা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে।
দ্বিতীয়ত, আর্থিক নীতি কাঠামো আধুনিক ও নীতি সঞ্চালন উন্নত করতে হবে। তাহলে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াবে। বিনিময় হার কাঠামো আধুনিক ও রিজার্ভ ব্যবস্থাপনা জোরদার করতে আরও সংস্কার বাহ্যিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করবে।
তৃতীয়ত, ব্যাংকিং নিয়ন্ত্রণ, তদারকি ও সুশাসন জোরদারের মাধ্যমে আর্থিক খাতের দুর্বলতা মোকাবিলায় সংস্কারের দিকেও মনোনিবেশ করা উচিত।
সংবাদ সম্মেলনের আগে বাংলাদেশের ওপর কান্ট্রি রিপোর্ট প্রকাশ করে আইএমএফ। ওই রিপোর্টে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা রয়েছে। ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে অন্য কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশে আইএমএফের প্রতিনিধি জয়েন্দু দেও সংযুক্ত ছিলেন।
শেয়ারনিউজ, ১৬ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ‘একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’
- ঐতিহাসিক উদ্যোগ, নতুন বাজার চালু নিয়ে যা বললেন বিএসইসি চেয়ারম্যান
- শুধু বরকে মিষ্টি খেতে বললেন বোরকা পরা তরুণী, এরপর যা ঘটল
- চীন চিৎকার করে না, চীন চুপচাপ কিনে নেয়!
- রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘে ভোটাভুটি, সমর্থন দিল ১২৮ দেশ
- জামায়াতের ডিসেম্বর পরিকল্পনা প্রকাশ, এক নজরে ৪০ দিনের কর্মসূচি
- শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
- আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দাদের হাতে ভয়ংকর তথ্য
- চীনকেও দিল, ভারতকেও দিল! তারেক রহমানের প্ল্যান কী?
- এক কাপ চায়ে পাল্টে গেল, বিএনপি-জামায়াতের রাজনীতি
- বস্ত্র খাতের কোম্পানির উৎপাদন ও বিনিয়োগে অসংগতি, তদন্তে বিএসইসি
- রাইট শেয়ার তহবিলে লুকোচুরি: ধরা পড়ল গোল্ডেন হারভেস্টের বড় অনিয়ম
- টাকা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক, জেনে নিন কোন নোট থাকছে
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- বিজ্ঞানের নতুন আবিষ্কার ও ১৪০০ বছর আগের কোরআনের বাণী
- স্বামীর এক ইশারায় থেমে গেল বিচ্ছেদ, অতঃপর যা ঘটল!
- বাংলাদেশের পোশাক খাতে নতুন উদ্যোগ
- যে কারণে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করতে চান টিউলিপ সিদ্দিক
- ১৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- সপ্তাহের শেষ দিনে মিশ্র বাজার, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ১৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রিমিয়ার সিমেন্টের নিরীক্ষা প্রতিবেদনে সম্পত্তি ও একীভূতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
- যে কারণে মুনাফা থেকে লোকসানে মুন্নু সিরামিকস
- নগদ প্রবাহে চাপের কারণ ব্যাখ্যা করেছে মুন্নু এগ্রো
- মুনাফায় ইতিবাচক পরিবর্তনের কারণ জানিয়েছে তিতাস গ্যাস
- রাষ্ট্রপতিকে চিকিৎসা দিচ্ছেন চুপ্পূর ব্যক্তিগত চিকিৎসক
- যে কারণে রানার অটোর আয় ও সম্পদমূল্য বাড়লেও কমেছে নগদ প্রবাহ
- পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত
- লিগ্যাসি ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- লঙ্কাবংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
- বে লিজিংয়ের বোর্ডে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- যা ঘটেছিল গোলাম মাওলা রনির সাথে নসরুল হামিদ বিপুর
- যে কারণে ইসলাম গ্রহণ করেন ট্রাম্পের বিশ্বজয়ী বন্ধু
- লালমনিরহাটে পৌঁছেই যেসব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- টেকনো ড্রাগসের নিরীক্ষা প্রতিবেদনে বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ
- হাসিনার ফেরার প্রস্তুতি: সংস্কার হচ্ছে আ.লীগের নেতাদের বাড়িঘর
- ১ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন
- বে লিজিংয়ের নতুন চেয়ারম্যান ফাতেমা জহির মজুমদার
- ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- লন্ডনে আ'লীগের খেসারত যেভাবে দিতে হচ্ছে বাংলাদেশিদের
- একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমাল বাজুস
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- ভাইরাল দুই শিশু, বাবাকে ঘিরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
- মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
- মোবাইল ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ











