রিটার্ন জমা দিতে যেসব কাগজ লাগবে
নিজস্ব প্রতিবেদক : হাতে আর মাত্র ১০ দিন অর্থাৎ আগামী ৩০ নভেম্বরের মধ্যেই ব্যক্তিশ্রেণির করদাতাদের তাঁদের রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। সব টিআইএন নম্বরধারীদেরকেই দিতে হবে রিটার্ন জমা। আগে আয়কর মেলা হলেও করোনার পর থেকে তা বন্ধ রেখেছে এনবিআর।
তবে করদাতাদের সুবিধার জন্য গত ১ নভেম্বর থেকে প্রতি কর অঞ্চলে রিটার্ন জমা দেওয়ার সকল সুবিধা চালু করা হয়েছে। দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেল কার্যালয়ে করসেবা দেওয়া হচ্ছে। রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণেও করা হবে সহায়তা। এসব কার্যালয় থেকে নতুন করদাতাদেরও নানা তথ্য দিয়ে সহায়তা করা হবে। ই-টিন নিতে চাইলেও তা মিলবে।
তবে অনেকেই এই রিটার্ন দাখিলের সময় ভুল করে থাকেন। যার ফলে বেড়ে যায় নানা বিপদ। কেননা আয়কর আইন অনুযায়ী, একবার রিটার্ন দাখিলের পর ৬ বছর পর্যন্ত সেই আয়কর ফাইল বা রিটার্ন পুনরায় উন্মোচন করা যায়। সেজন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের বেশ সতর্ক থাকা দরকার।
জেনে নিন ব্যক্তিশ্রেণির করদাতাদের যেসব কাগজ লাগতে পারে-
* চাকরিজীবীদের প্রতি মাসে বেতন ব্যাংক অ্যাকাউন্টে যায়। সেই ব্যাংকের স্টেটমেন্ট বা অফিস থেকে স্যালারি সার্টিফিকেটের কাগজ।
* বাসা বা বাড়ি ভাড়া যদি আপনার আয়ের উৎস হয় তাহলে ভাড়ার চুক্তিপত্র দাখিল করতে হবে। বাড়ি বা বাসার জন্য যে কর দেন, সেটির কাগজ জমা দিতে হবে। বন্ধকি ঋণের ওপর সুদ থাকলে, ব্যাংক থেকে সেটির সনদ জমা দিতে হবে।
* কৃষি কাজ থেকে আয় হলে কৃষি জমির পরিমাণের কাগজপত্র লাগবে। পাশাপাশি চাষ করা শস্যের পরিমাণ এবং তা কত টাকায় বিক্রি করা হয়েছে বা বাজারমূল্য কত তার কাগজ।
* ব্যবসা বা পেশা খাতে আয়ের ক্ষেত্রে স্থিতিপত্র ও আয়-ব্যয়ের বিবরণীর কাগজ জমা দিতে হবে।
* মূলধনি লাভ হলে মূলধনি সম্পদের বিক্রয়মূল্যের রসিদ লাগবে। পাশাপাশি বিক্রীত সম্পদের ক্রয়মূল্য ও আনুষঙ্গিক মূলধনি ব্যয়ের কাগজপত্র লাগবে।
* আর্থিক পরিসম্পদ থেকে আয় যেমন: ব্যাংকের সুদ বা মুনাফা, সঞ্চয়পত্রের সুদ, এফডিআর বা মেয়াদি স্থায়ী আমানত থাকলে সেগুলোর কাগজ জমা দিতে হবে।
অন্যান্য উৎস খাতে আয়
১. জাকাত তহবিলে প্রদত্ত চাঁদা (প্রমাণপত্র)
২. অনুমোদিত ঋণপত্র বা ডিবেঞ্চার স্টক, স্টক বা শেয়ারে বিনিয়োগ (বিনিয়োগের প্রমাণপত্র)
৩. জীবনবিমার প্রদত্ত কিস্তি (প্রিমিয়ার রসিদ)
৪. স্বীকৃত ভবিষ্য তহবিলে স্বীয় ও নিয়োগকর্তার প্রদত্ত চাঁদা (সনদের ফটোকপি)
৫. ভবিষ্য তহবিল আইন, ১৯২৫ অনুযায়ী প্রযোজ্য ভবিষ্য তহবিলে প্রদত্ত চাঁদা (সনদের ফটোকপি)
৬. ভবিষ্যতে প্রাপ্য বার্ষিক ভাতা প্রাপ্তির উদ্দেশ্যে চাঁদা (উপযুক্ত কর্মকর্তার ইস্যু করা সনদ)
৭. কল্যাণ তহবিলে প্রদত্ত চাঁদা এবং গোষ্ঠী বিমা কর্মসূচির অধীন প্রদত্ত কিস্তি (নিয়োগকর্তার সনদ)
৮. ডিপোজিট পেনশন স্কিমে প্রদত্ত চাঁদা (ব্যাংকের সনদ সর্বোচ্চ, ১,২০,০০০ টাকা বিনিয়োগ অনুমোদনযোগ্য)
৯. অনুমোদিত বয়সজনিত তহবিলে প্রদত্ত চাঁদা (নিয়োগকর্তার সনদ)
শেয়ারনিউজ, ২১ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে













