বিএনএম’র দায়িত্ব নিচ্ছেন মেজর হাফিজ, আসছে আরও চমক
নিজস্ব প্রতিবেদক : আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) সব নাটকীয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ছেড়ে আসা ‘মধ্যম সারির’ কয়েকজন নেতার উদ্যোগে গঠিত বিএনএম’র নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে রাজনীতির নতুন মেরুকরণের সঙ্গে নিজেকে ‘পুরোমাত্রায়’ যোগ করতে যাচ্ছেন বিএনপির সাবেক এই গুরুত্বপূর্ণ মন্ত্রী।
এর আগে ২০২১ সালের ৭ জুলাই বরগুনার বেতাগী থানা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানকে আহ্বায়ক করে এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মেজর (অব.) মো. হানিফকে সদস্য সচিব করে গঠিত হয় বিএনএম।
গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিএনএম’র জাতীয় কাউন্সিলে আগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে গঠনতন্ত্র মোতাবেক ২০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় ও ১৭ সদস্যদের জাতীয় স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদ খালি রেখে তাৎক্ষণিকভাবে ১০০টি পদ পূরণ করা হয়। ফলে, ওই দিন থেকেই জোর গুঞ্জন ওঠে বিএনএমের দায়িত্ব নিচ্ছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। কিন্তু এসব গুঞ্জন নাকোচ করে দেন হাফিজ।
তবে, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সবকিছু ঠিক থাকলে সোমবার (২০ নভেম্বর) সরকারের ‘উচ্চ পর্যায়ের’ সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার (২১ নভেম্বর) বিএনএমের দায়িত্ব বুঝে নেবেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
ওই দিন থেকেই বিএনএম’র নির্বাচনি কর্মকাণ্ড পুরোমাত্রায় শুরু হবে। আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি ও সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকাও ঘোষণা করা হবে মঙ্গলবার।
বিএনএম’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফ রোববার (১৯ নভেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের হাতে সময় খুব বেশি নেই। আমরা এখনও দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করিনি। আগামী দুয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কর্মকাণ্ড শুরু করব। প্রার্থীদের নামের তালিকাও ঘোষণা করব দুয়েকদিনের মধ্যে। সবকিছু মিডিয়াকে জানিয়েই করা হবে।’
বিএনএম’র চেয়ারম্যান কে হচ্ছেন?- এমন প্রশ্নের জবাবে মো. হানিফ বলেন, ‘দুয়েকদিনের মধ্যে আপনারা সবকিছু জানতে পারবেন।’
তবে, বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনএম’র দায়িত্ব নিতে যাওয়া মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
সংশ্লিষ্ট সূত্রমতে, শুধু মেজর হাফিজের দায়িত্ব গ্রহণ নয়, আরও বড় চমক আছে বিএনএম-কে ঘিরে। দলটির প্রার্থীর তালিকায় বিএনপির অন্তত ৪০/৫০ জন নেতার নাম রয়েছে; যারা এখনও বিএনপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
দলের দুর্বল নেতৃত্বের প্রতি বিতশ্রদ্ধ, দলের কাছে গুরুত্ব না পাওয়া, ব্যক্তিগত হতাশাসহ নানা কারণে এসব নেতা বিএনপি ছেড়ে বিএনএম’র প্রার্থী হতে যাচ্ছেন।
বিএনএম’র প্রার্থী তালিকায় বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এক সদস্যের ছেলের নাম আছে বলে জানা গেছে।
বলা হয়ে থাকে, ‘তৃণমূল হচ্ছে বিএনপির প্রাণ’। দলটির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সীমাহীন ত্যাগ, দলের প্রতি প্রশ্নাতীত আনুগত্য বাংলাদেশের রাজনীতিতে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে বিএনপিকে। সেই তৃণমূল থেকেও গুরুত্বপূর্ণ কিছু নেতা বিএনপি ছেড়ে বিএনএম-এ ভিড়ছেন বলে জানা গেছে।
নোঙ্গর প্রতীকে নির্বাচন করার জন্য ইতোমধ্যে এসব নেতা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার নাগাদ এসব নেতা তাদের অবস্থান পরিষ্কার করতে পারেন।
সূত্রমতে, বৃহত্তর ফরিদপুর জেলার দুই প্রভাবশালী নেতা রয়েছেন এই তালিকায়। নিজ নিজ নির্বাচনি আসনে এদের প্রভাব এতটাই বেশি যে, যেকোনো দলের প্রতীকে ভোট করে জিতে আসার মতো সক্ষমতা তাদের আছে। সরকার প্রতিশ্রুত ‘সুষ্ঠু’ নির্বাচন হলে বিএনএম’র নোঙ্গর প্রতীকে নির্বাচন করেও জয়ের ব্যাপারে আশাবাদী তারা।
তদুপরি আওয়ামী লীগের সঙ্গে ‘আসন সমোঝতা’ হলে তো কোনো কথা-ই নেই। এমন সমীকরণ সামনে রেখে ‘আ’ আদ্যাক্ষরের বিএনপির সাবেক দুই সংসদ সদস্য বিএনএম’র হয়ে নির্বাচন করতে যাচ্ছেন।
এছাড়া বিএনপির কয়েকজন ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, সহ-সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন শীর্ষ নেতা এবং জেলা পর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন বিএনএম’র প্রার্থী তালিকায়।
শেয়ারনিউজ, ১৯ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে













