শেয়ারবাজারের ৯ ব্যাংকের কনসোর্টিয়াম পাচ্ছে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ ব্যাংকের সমন্বয়ে ‘ডিজি টেন ডিজিটাল ব্যাংক’কনসোর্টিয়ামকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বিভিন্ন ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট এই ‘ডিজি টেন ডিজিটাল ব্যাংক’ কে লাইসেন্স দেওয়া হবে। এজন্য শিগগিরই নীতিমালা জারি করবে বাংলাদেশ ব্যাংক। যেহেতু এসব ব্যাংকের আগে থেকে ব্যাংক লাইসেন্স রয়েছে, তাই তারা শুধু আলাদা একটি ডিজিটাল ব্যাংক উইং খুলে কার্যক্রম পরিচালনা করতে পারবে। আর প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ফি বাবদ ২ কোটি টাকা পরিশোধ করতে হবে।
ডিজি১০ ব্যাংক পিএলসি (Digi10 Bank Plc) এর স্পন্সর বা উদ্যোক্তাদের মধ্যে রয়েছে- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল), ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল), ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসিবি) ও মিডল্যান্ড ব্যাংক।
প্রসঙ্গত, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহীদের কাছ থেকে গত ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। এই আবেদন সম্পূর্ণ অনলাইনে করা হয়। অনলাইনে আবেদন জমা নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আলাদা একটা পাতা খোলা হয়। আবেদন ফি বাবদ বাংলাদেশ ব্যাংককে অফেরতযোগ্য পাঁচ লাখ টাকা জমা দিতে হয়।
ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য প্রতি ব্যাংককে ন্যূনতম মূলধন প্রয়োজন হবে ১২৫ কোটি টাকা। প্রচলিত ধারার ব্যাংক করতে প্রয়োজন হয় ৫০০ কোটি টাকা। ডিজিটাল ব্যাংকের প্রত্যেক উদ্যোক্তাকে কমপক্ষে ৫০ লাখ টাকা মূলধন জোগান দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক লাইসেন্স বা সনদ দেয়ার পাঁচ বছরের মধ্যে এই ব্যাংককে দেশের শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ার ছাড়তে হবে। আইপিওর পরিমাণ হতে হবে উদ্যোক্তাদের প্রাথমিক অবদানের ন্যূনতম পরিমাণের সমান।
ডিজিটাল ব্যাংক স্থাপনে উদ্যোক্তাদের অর্ধেককে হতে হবে প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং, উদীয়মান প্রযুক্তি, সাইবার আইন ও বিধিবিধান বিষয়ে শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন। বাকি অর্ধেককে হতে হবে ব্যাংকিং, ই-কমার্স এবং ব্যাংকিং আইন ও বিধিবিধান বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন। ডিজিটাল ব্যাংককে কোম্পানি আইন অনুযায়ী প্রচলিত ব্যাংকের মতো সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ন্যূনতম নগদ জমা (সিআরআর) ও বিধিবদ্ধ জমা (এসএলআর) বজায় রাখতে হবে।
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্য প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হতে পারবেন না। এক পরিবার থেকে সর্বোচ্চ কতজন পরিচালক হতে পারবেন, তা ঠিক করা হবে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী। ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) ব্যাংকিং পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে- যার মধ্যে প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং, রেগুলেশন, গাইডলাইন, সার্কুলার ইত্যাদি ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে ডিজিটাল ব্যাংক ভার্চুয়াল কার্ড, কিউআর কোড ও অন্য কোনো উন্নত প্রযুক্তিভিত্তিক পণ্য দিতে পারবে। লেনদেনের জন্য কোনো প্লাস্টিক কার্ড দিতে পারবে না। অবশ্য এই ব্যাংকের সেবা নিতে গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম, এজেন্টসহ নানা সেবা ব্যবহার করতে পারবেন। ডিজিটাল ব্যাংক কোনো ঋণপত্র (এলসি) খুলতে পারবে না। বড় ও মাঝারি শিল্পেও কোনো ঋণ দেয়া যাবে না। শুধু ছোট ঋণ দিতে পারবে।
শেয়ারনিউজ, ২২ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- লোকসান, ঋণাত্মক সম্পদ ও দুর্বল আর্থিক অবস্থায় বিআইএফসি
- বিমা খাতের সংস্কারে নতুন উদ্যোগ
- শিক্ষকদের বেতন নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
- অটো লোনেও বড় ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ৭ মাত্রার ভূমিকম্পে যে অবস্থা হতে পারে ঢাকার
- ট্রাইব্যুনালে পলকের ব্যতিক্রমী আবেদন, মিলল না অনুমতি
- পাঁচ অনুমোদিত প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহারের ঘোষণা
- চার কোম্পানির নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- ভারতের নতুন সিদ্ধান্ত, ৫ কেন্দ্রে মিলবে টুরিস্ট ভিসা
- বাংলাদেশিদের জন্য বড় ঘোষণা ভারতের
- একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা, আহত ১
- বিএসইসির ব্যাখ্যার পর বাজারে স্বস্তি, টানা উত্থানে শেষ হলো সপ্তাহ
- দুর্নীতির ধাক্কা কাটিয়ে পুনরুদ্ধারের পথে এনবিএফআই খাত
- এনআরবি ব্যাংকে নতুন কোম্পানি সেক্রেটারি নিয়োগ
- আইবিবিএলপি বন্ডের মুনাফা বিতরণের সংশোধিত সময়সূচি ঘোষণা
- ম্যালেক স্পিনিংয়ের সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি অনুমোদন
- বিআইএফসির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- স্বর্ণের বাজারে স্বস্তি, কমেছে সব ক্যারেটের দাম
- বিশ্বকাপ ইতিহাসে শৃঙ্খলাভঙ্গের তালিকায় এগিয়ে ব্রাজিল
- সাবেক স্বামীর মেসেজে প্রা/ণ গেল গৃহবধূর
- শিশুদের জন্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন
- ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প
- বিআইএফসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফেডারেল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একাধিক অসঙ্গতি
- ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সঞ্চয়পত্র নিয়ে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক
- চাকরিজীবীদের ভাতা ও বেতন নিয়ে আসছে বড় সিদ্ধান্ত!
- বিশ্বকাপে ইতিহাস গড়তে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি লড়াই
- পেনশন সেবা অনলাইনে আনতে নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ
- বিকাশে ভুল লেনদেন: টাকা ফেরতের প্রক্রিয়া ও সতর্কতা
- সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে বিতর্ক
- ১১ দলীয় জোটের সমাবেশে নারীদের অবস্থান নিয়ে প্রশ্ন
- আদালতের আদেশ ভুল বুঝে এজলাসে তরল পদার্থ পান
- মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৩ কোম্পানি
- মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন, স্পিকারের ব্যাখ্যা
- আবেদন মঞ্জুর, কারাগারেই থাকছেন মমতাজ
- বিদেশিদের সম্পত্তি মালিকানা সহজ করতে নতুন নীতিমালা সৌদির
- রাষ্ট্রীয় সফরের ভিডিওতে নিজের গান দেখে প্রতিক্রিয়া জানালেন হাবিব
- তিন প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ, দীর্ঘমেয়াদে শক্ত অবস্থান বজায়
- ২৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বাজার স্থিতিশীলতায় কঠোর নজরদারির দাবি, সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা
- ২৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- দেশের স্কুল-কলেজে পরীক্ষার সময়সূচি পরিবর্তন
- ক্ষতির মুখে পড়া গ্রাহকদের ফেরাতে নতুন উদ্যোগ ইসলামী ব্যাংকের
- লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বন্ধ শিল্পকারখানা নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লোকসান, ঋণাত্মক সম্পদ ও দুর্বল আর্থিক অবস্থায় বিআইএফসি
- বিমা খাতের সংস্কারে নতুন উদ্যোগ
- পাঁচ অনুমোদিত প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহারের ঘোষণা
- চার কোম্পানির নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা




