খেলাপি ঋণে ২৫ ব্যাংকের সুখবর
নিজস্ব প্রতিবেদক : দেশের ৬১টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ২৫টি ব্যাংক খেলাপি ঋণের হার ৫ শতাংশের নিচে রাখতে পেরেছে। যদিও বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা এই খাতের জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে এই ২৫টি ব্যাংকের মধ্যে ১১টির খেলাপি ঋণের হার ৩ শতাংশের কম।
খাত সংশ্লিষ্টরা বলছেন, খেলাপি ঋণের হার কম থাকা ব্যাংকগুলোতে সুশাসন বজায় আছে, তাদের পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কার্যক্রমে হস্তক্ষেপ করে না- যা এই ব্যাংকগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতে সহায়তা করেছে।
যদিও শুধু খেলাপি ঋণের হার কম থাকা সবসময় ভালো আর্থিক অবস্থার নির্দেশ করে না। কারণ নতুন ব্যাংকগুলো বড় আকারের ঋণ বিতরণ করতে পারেনি, তাই তাদের খেলাপি ঋণের হার কম হওয়াটা স্বাভাবিক। এছাড়া কিছু ব্যাংক ইতিবাচক ব্যালেন্স শিট দেখিয়ে প্রকৃত আর্থিক অবস্থা গোপন রাখে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম খেলাপি ঋণে থাকা ১১টি ব্যাংক হলো- ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, সীমান্ত ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেনস ব্যাংক, কমিউনিটি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, সিটি ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন।
এর মধ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেনস ব্যাংক ও কমিউনিটি ব্যাংক নতুন। এই তিনটি ব্যাংক এখনো উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ করতে পারেনি। এই কারণে তাদের খেলাপি ঋণের হার সর্বনিম্ন।
কমিউনিটি ব্যাংক ২০১৮ সালে তফসিলি ব্যাংক হিসেবে নিবন্ধন পেয়েছিল এবং বেঙ্গল কমার্শিয়াল ও সিটিজেনস ব্যাংক ২০২০ সালে নিবন্ধন পেয়েছিল।
অন্যদিকে গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংক) খেলাপি ঋণের হার ২.৩১ শতাংশ। শরীয়াহভিত্তিক ব্যাংকটি কঠিন তারল্য পরিস্থিতির মুখে পড়েছে।
আর বিদেশি ব্যাংকগুলো সুশাসনের মাধ্যমে কম খেলাপি ঋণের হার বজায় রেখেছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে শুধু সোনালী ব্যাংক সম্প্রতি বড় ঋণ বিতরণে ধীরগতির কৌশল অবলম্বন করে খেলাপি ঋণ কমাতে সক্ষম হয়েছে।
চলতি বছরের জুন পর্যন্ত সোনালী ব্যাংকের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ, যা এক বছর আগের ১৭ দশমিক ৬৯ শতাংশ থেকে কিছুটা কম।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণ রেকর্ড ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকায় পৌঁছেছে। এর মধ্যে, চলতি বছরের এপ্রিল-জুন এই তিন মাসে ২৪ হাজার ৪১৯ কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে।
এই তিন মাসে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ও সোনালী ব্যাংক তাদের খেলাপি ঋণ কমাতে পেরেছে।
চলতি বছরের জুনে ব্র্যাক ব্যাংকের খেলাপির হার দাঁড়িয়েছে ৩.৫২ শতাংশ, যা এক বছর আগের ৩.৮৩ শতাংশ থেকে কম।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হুসাইন বলেন, 'আমাদের ঋণ পুনরুদ্ধার দল বেশ কর্মঠ। এ কারণেই আমরা খেলাপি ঋণের হার ৫ শতাংশের নিচে রাখতে পেরেছি।'
তিনি আরও বলেন, 'ব্র্যাক একটি এসএমই-কেন্দ্রিক ব্যাংক এবং ক্ষুদ্র ও মাঝারি ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের আচরণ বড় ঋণগ্রহীতাদের চেয়ে ভালো।'
ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মইনুদ্দিন বলেন, 'ব্যাংকিং খাতে সুশাসনই প্রধান ফ্যাক্টর। কিন্তু, কেউ কেউ যখন সুশাসনের কারণে খেলাপি ঋণের হার কম রেখেছে, তখন অনেকে আবার প্রকৃত পরিসংখ্যান গোপন করে একই সুবিধা ভোগ করছে।'
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, 'একটি ভালো ব্যাংক গড়ে তুলতে ভালো পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্ট টিম প্রয়োজন।'
তিনি বলেন, 'বেশিরভাগ ক্ষেত্রে খেলাপি ঋণের হার বেশি থাকা ব্যাংকগুলোতে পরিচালনা পর্ষদ পরিচালনা কার্যক্রমে হস্তক্ষেপ করে।'
ব্র্যাক, পূবালী ও ইবিএলকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্ট টিমের কার্যক্রম সঠিকভাবে নির্ধারণ করা গেলে খেলাপি ঋণের হার কমানো সম্ভব।'
এই প্রেক্ষাপটে যারা দেশে ব্যাংক প্রতিষ্ঠা করতে চান তাদের তথ্য যাচাইয়ের সময় কেন্দ্রীয় ব্যাংককে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, গত বছরের জুন পর্যন্ত ৩৬টি ব্যাংকের খেলাপি ঋণের হার ছিল ৫ শতাংশের নিচে। এই সংখ্যা ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণের একটি ইঙ্গিতও দিচ্ছে।
শেয়ারনিউজ, ১১ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ
- স্টক ডিভিডেন্ডে শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ
- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ হারালেন মঈন উদ্দীন
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- বিএসআরএমের ক্রেডিট রেটিং প্রকাশ
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা










