৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল
নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এই তারিখের পরও রিটার্ন জমা দিতে পারবে আয়করদাতারা। সেক্ষেত্রে তাদের জরিমানা দিতে হবে।
এছাড়া আয়কর আইন, ২০২৩ অনুযায়ী আয়কর রিটার্ন স্বনির্ধারণী বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ এখন থেকে করদাতাকে তার নিজের আয় নিজে নিরূপণ করে প্রযোজ্য আয়কর পরিশোধ করতে হবে। যেখানে আগে স্বনির্ধারণী ও সাধারণ দুই ধরণের আয়কর রিটার্ন দাখিল করা যেতো।
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ রহিত করে যুগোপযোগী ও সময়োপযোগী করে নতুন আয়কর আইন, ২০২৩ প্রণয়ন করা হয়েছে। যা ২০২৩ সালের ২৩ জুন গেজেট আকারে প্রকাশিত হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে নতুন আইনের বিষয়ে অংশীজনদের জানানোর জন্য গনশুনানি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল-২ এ কর কমিশনারের কার্যালয়ে নতুন আইনটি বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। নতুন আইনে কি কি পরিবর্তন হলো এবং আয়কর রিটার্ন দাখিলে নতুন করে কি কি সংযোজন ও বিয়োজন হবে তা বিস্তারিত তুলে ধরা হয়।
আয়কর কর্মকর্তারা জানান, নতুন আইনে স্বনির্ধারনী রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে পূর্বের নিয়মে নরমাল রিটার্ন দাখিল করা যেত। ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
তারা জানান, এর ব্যত্যয় হলে করদাতারা বিভিন্ন ধরনের কর রেয়াত পাবেন না এবং বিলম্ব মাশুল গুণতে হবে। এসব ক্ষেত্রে তার কর অব্যাহতিপ্রাপ্ত আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হিসেবে ধরা হবে এবং নিয়মিত হারে কর দিতে হবে।
আয়কর দাতার রিটার্ন প্রস্তুত সহজলভ্য করতে ফি নির্ধারণ করে এজেন্সিকে দায়িত্ব দেয়াসহ নতুন নীতিমালা করা হচ্ছে। নতুন আইন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকেও রিটার্ন জমা দিতে হবে।
এনবিআর জানায়, বার্ষিক করযোগ্য আয় পাঁচ লাখ টাকার কম হলেই এক পাতার আয়কর বিবরণী জমা দিলেই হবে। এছাড়া সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম হতে হবে, এমন শর্তও রয়েছে। কম আয় ও সম্পদের এই করদাতাদের জন্য এক পাতার একটি ফরম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কম আয়ের করদাতার রিটার্ন জমা সহজ করতেই এক পাতার রিটার্ন ফরম চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।
নতুন আইনে এক পাতার ওই ফরমে সব মিলিয়ে ১৬ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), সার্কেল, কর অঞ্চল, কর বর্ষ, আবাসিক মর্যাদা, মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, আয়ের উৎস, মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত, প্রদেয় কর, উৎসে কাটা করের পরিমাণ (যদি থাকে), এই রিটার্নের সঙ্গে প্রদত্ত কর, জীবনযাপন ব্যয়।
এক পাতার রিটার্ন ফরমের সুবিধা হলো এখানে কোন খাত থেকে কত কর আয় হয়েছে, এর বিস্তারিত লিখতে হবে না। শুধু মোট আয়ের তথ্য দিলেই হবে। এভাবে মোট সম্পদ, জীবনযাত্রার খরচ, করের পরিমাণ-এসবের মোট পরিমাণ লিখলেই হবে।
এক পাতায় রিটার্ন জমা দিতে হলে কিছু শর্তও দেয়া হয়েছে। যেমন কোনো কোম্পানির শেয়ারহোল্ডার হওয়া যাবে না এবং মোটরগাড়ি থাকবে না। এ ছাড়া সিটি করপোরেশন এলাকায় গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ থাকলেও এক পাতার ফরম প্রযোজ্য হবে না। বিদেশে সম্পদ থাকলেও চলবে না।
শেয়ারনিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে টেকসই বিনিয়োগ বাড়াতে আইএমএফের সঙ্গে বৈঠক বিএসইসির
- হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দিলেন হাইকোর্ট
- রাস্তায় ধাওয়া, পরে মারধর—বনি আমিনকে ঘিরে ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
- একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২০২৭ হজের বেসরকারি প্যাকেজ ঘোষণা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় মিলবে একাধিক সুবিধা
- ২২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুনাফা তুলে নেওয়ার প্রভাবে সূচক নিম্নমুখী, স্থিতিশীল বাজারের আভাস
- চাকরির প্রতিশ্রুতির অভিযোগ নিয়ে মুখ খুললেন তাসনিম জারা
- নীরবতা ভেঙে প্রশ্নফাঁস নিয়ে যা বললেন মোদি
- দল থেকে বাদ পড়লেও এমপি থাকতে পারবেন নজরুল? যা বলছে আইন
- ইউনিয়ন ক্যাপিটালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কৃষকদের বড় স্বস্তি, ৬০৫ কোটি টাকার কৃষিঋণ মওকুফ
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- বিকেলে বাবার দাফন, রাতে চাকরি—সকালে এইচএসসি পরীক্ষা
- এসি নয়, এবার মানুষ ঢুকবে ‘ফ্রিজে’— অভিনব উদ্ভাবন
- ফিফা সভাপতিকে নিয়ে ট্রাম্পের নতুন ইচ্ছা, বিশ্বজুড়ে চাঞ্চল্য
- দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- ফিফার বিশ্বকাপ সেরা একাদশের মনোনয়ন প্রকাশ
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- নির্বাচনে বড় পরিবর্তনের প্রস্তাব, কিন্তু আওয়ামী লীগ ইস্যুতে ভিন্ন সিদ্ধান্ত
- বন্ধ ২১ গার্মেন্টস কারখানা চালুতে বিজিএমইএর নতুন পরিকল্পনা
- ২২ জুলাই বৃষ্টি-বজ্রপাত নিয়ে নতুন সতর্কবার্তা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- রাহুল-প্রিয়াঙ্কাকে ঘিরে নাটকীয় কয়েক ঘণ্টা
- 'হত্যাচেষ্টার নির্দেশদাতা এমপি'—সাবেক পিএসের চাঞ্চল্যকর দাবি
- সিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
- তৌহিদ আফ্রিদির জন্য এলো বড় স্বস্তি, আদালতের নতুন সিদ্ধান্ত
- মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন ডা. জাহেদ
- বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ, আমানত ফেরতে আলটিমেটাম
- আন্দোলনের মুখে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি
- পকেট কমিটির অভিযোগে কুমিল্লার এনসিপিতে ভাঙন
- ১৮০ দিন পর মন্ত্রিসভায় রদবদল; মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- অন্তরঙ্গ ভিডিও ফাঁসের পর নীরব সংসদ সদস্য, মুখ খুলল জেলা জামায়াত
- স্থানীয় নির্বাচনে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত, যা বললেন মির্জা ফখরুল
- দুই প্যাকেজে ২০২৭ সালের হজ, খরচ জানাল ধর্ম মন্ত্রণালয়
- ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ
- কানাডাকে নতুন ধাক্কা, ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
- ২১ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় মিলবে একাধিক সুবিধা
- কৃষকদের বড় স্বস্তি, ৬০৫ কোটি টাকার কৃষিঋণ মওকুফ
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- বন্ধ ২১ গার্মেন্টস কারখানা চালুতে বিজিএমইএর নতুন পরিকল্পনা













