অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে অ্যাগ্রো অর্গানিকার কোটি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া অ্যাগ্রো অর্গানিকার মূলধন অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে। ২৭ লাখ টাকার পরিশোধিত মূলধনের কোম্পানিকে বানানো হয়েছে ৩৮ কোটি টাকার। এই অস্বাভাবিক মূলধন বৃদ্ধি করা হয়েছে অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। এমন কিছু প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার ইস্যু দেখানো হয়েছে, যেগুলোর অস্তিত্বই নেই। যাতে ওইসব অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ইস্যু করা শেয়ারের বিপরীতে কোম্পানিতে টাকা আসা নিয়ে উঠেছে প্রশ্ন। কারন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের পক্ষে স্বভাবিকভাবেই কোটি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার কেনার সক্ষমতা থাকে না।
প্লেসমেন্ট শেয়ার নিয়ে শেয়ারবাজারে অনেক বড় বড় কারসাজি হয়েছে। এরমধ্যে টাকা না দিয়েও প্লেসমেন্ট শেয়ার বেনামে ইস্যু একটি অন্যতম। এক্ষেত্রে কোম্পানিগুলো পণ্য বিক্রি থেকে বা অন্যকোন কারনে কোম্পানিতে ঢুকা অর্থকে ওই প্লেসমেন্ট শেয়ার ইস্যুর বিপরীতে দেখিয়ে দেয়। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান চেয়ারম্যান অ্ধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সময়ই বের হয়েছে।
তারপরেও এই অপরাধ কিন্তু থেমে নেই। তাই বিষয়টি অবশ্যই কমিশনের আরও ভালোভাবে খতিয়ে দেখা দরকার। অন্যথায় টাকা ছাড়া শেয়ার ইস্যু করা কোম্পানির শুধু পরিশোধিত মূলধন বাড়ে এবং ব্যবসা ক্রমানয়ে দূর্বল হয়ে পড়ে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।
অ্যাগ্রো অর্গানিকার খসড়া প্রসপেক্টাসের ২১ পৃষ্টা অনুযায়ি, কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন পরিশোধিত মূলধন ছিল ২৭ লাখ টাকার কম। যে কোম্পানিটির শেয়ারবাজারে আসাকে কেন্দ্র করে পরের অর্থবছরে বেড়ে হয়ে যায় ৩৮ কোটি টাকার বেশি। অর্থাৎ কোম্পানির পরিশোধিত মূলধনের প্রায় পুরোটাই বা ৯৯.৩০ শতাংশ ইস্যু করা হয়েছে ২০১৯-২০ অর্থবছরে। এই হঠাৎ করে মূলধন বৃদ্ধি নিয়ে বাজার সংশ্লিষ্টদের সন্দেহ জাগে। যার আলোকে এই নিয়ে সরেজমিন শুরু হয় প্লেসমেন্টহোল্ডারদের খোঁজ। কিন্তু প্লেসমেন্টহোল্ডার প্রতিষ্ঠানের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।
অ্যাগ্রো অর্গানিকার প্রসপেক্টাসে ৪২ পৃষ্টায় প্রদত্ত শেয়ারহোল্ডারদের তালিকায় প্রতিষ্ঠান হিসেবে গ্রান্যাচার লিমিটেড, ইনভোটেক লিমিটেড, সিনার্জি ট্রেডিং লিমিটেড ও আর.কে এন্টারপ্রাইজের নাম রয়েছে। যেখানে কোম্পানিগুলোর ঠিকানা ও শেয়ারধারনের পরিমাণও রয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোর নামে ৩৩ লাখ ৭২ হাজার ২৫০টি শেয়ার রয়েছে। যেগুলোতে প্রতিটি শেয়ারে ১০ টাকা করে হিসেবে ৩ কোটি ৩৭ লাখ ২২ হাজার ৫০০ টাকা বিনিয়োগ দাঁড়ায়।
ওই কোম্পানিগুলো থেকে বিনিয়োগের সত্যতা জানতে অ্যাগ্রো অর্গানিকার প্রসপেক্টাসে প্রদত্ত ঠিকানায় গিয়ে দেখা যায় একটি ঠিকানাতেও ৪টি প্রতিষ্ঠানের মধ্যে কোনটির অস্তিত্ব নেই। এমনকি সম্প্রতি আপডেটেড প্রসপেক্টাসে সিনার্জি ট্রেডিং লিমিটেড এর পরিবর্তিত ঠিকানায় গিয়েও কোম্পানিটির অস্তিত্ব পাওয়া যায়নি। অন্যগুলোর ঠিকানা আপডেটেড প্রসপেক্টাসে অপরিবর্তিত রয়েছে। সম্প্রতি প্রসপেক্টাস আপডেট করার আগে সিনার্জি ট্রেডিং লিমিটেড এর ঠিকানা দেখানো হয়েছিল-
প্লেসমেন্টহোল্ডার গ্রান্যাচার লিমিটেড ও ইনভোটেক লিমিটেড এর ঠিকানা দেখানো হয়েছে অ্যাগ্রো অর্গানিকার অফিস ভবনে। তবে কোন ফ্লোরে প্লেসমেন্টহোল্ডার দুটির ঠিকানা, তা উল্লেখ করেনি। প্রতিবেদক বিস্তারিত জানতে প্রসপেক্টাসে উল্লেখিত ৬৫ এলিফেন্ট রোডের ভবনে ঢুকে সব কয়টি অফিস ফ্লোরে গিয়ে কোন অস্তিত্ব পায়নি। এছাড়া ভবনে দায়িত্বরতরা ওই দুটি কোম্পানির নাম শোনেনি বলে জানায়।
এরপরে ৫ লাখ ২১ হাজার ৬৮৩টি প্লেসমেন্ট শেয়ার ধারন করা গ্রান্যাচার কোম্পানির ওয়েবসাইটে ঢুকে একটি যোগাযোগের নাম্বার পাওয়া যায়। ট্রু কলার অ্যাপসে যার নাম্বার দেখায় কাজী মাহমুদুল বারীর নাম। যার সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান কোম্পানিটি বন্ধ আছে। আর ১১ লাখ ৫০ হাজার ৫৬৭টি প্লেসমেন্ট শেয়ারধারন করা ইনভোটেক লিমিটেডের নামে ওয়েবসাইটও খুঁজে পাওয়া যায়নি।
এদিকে বিজয় স্মরনীতে লায়ন শপিং কমপ্লেক্সে ২ লাখ প্লেসমেন্ট শেয়ারহোল্ডার হিসেবে আর.কে এন্টারপ্রাইজের নাম উল্লেখ করা হয়েছে। ওই ভবনের ৩য় তলায় অফিস ঠিকানা দেখানো হয়েছে। তবে ভবনটির কোন ফ্লোরেই আর.কে এন্টারপ্রাইজের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া ওই ভবনে থাকা কয়েকটি দোকানের কর্মকর্তাদের জিজ্ঞেস করলেও আর.কে এন্টারপ্রাইজ নামের কোন প্রতিষ্ঠানের বিষয়ে কিছুই বলতে পারেননি।
অন্যদিকে আপডেটেড প্রসপেক্টাসে ১৫ লাখ প্লেসমেন্ট শেয়ারধারী সিনার্জি ট্রেডিং কোম্পানির ঠিকানা উল্লেখ করা হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চলের ১৫৯/সি। তবে ওই ৫ তলা ভবনের কোন ফ্লোরেই সিনার্জি ট্রেডিং নামের কোন কোম্পানির অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি ভবনের কয়েকজনের কাছে জানতে চাইলে, তারা এমন কোম্পানির নাম শোনেনি বলে জানান।
এরপরে অ্যাগ্রো অর্গানিকার প্রসপেক্টাসে প্রদত্ত্ সিনার্জি ট্রেডিংয়ের পূর্বের ঠিকানা গুলশান-১ এর নিকেতনের ব্লক-ই, রোড-৮ এর ৩৪ ও ৩৬ নম্বর মুন আইল্যান্ড ভবনে গিয়েও কোম্পানিটির বিষয়ে কোন অস্তিত্ব জানা যায়নি। আবাসিক ওই ভবনের দায়িত্বরতরা এই কোম্পানির নামই শোনেননি বলে জানান। যার কোন অফিস কখনো ওই ভবনে ছিল না বলেও তারা জানান।
এছাড়া সিনার্জি ট্রেডিং কোম্পানি নামে গুগলে সার্চ দিয়েও ওই কোম্পানির কোন তথ্য পাওয়া যায়নি। তবে সিনার্জি ট্রেড কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট পাওয়া যায়। যেখানে যোগাযোগের প্রদত্ত নামারে কল দিলে অপরসাইড থেকে জানানো হয়, তারা শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত না এবং তাদের কোম্পানির নাম সিনার্জি ট্রেডিং লিমিটেড না।
এ বিষয়ে জানতে অ্যাগ্রো অগ্রানিকার প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।
শেয়ারনিউজ, ২০ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




